মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে তাবলীগী মারকায মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় তিনতলা বিশিষ্ট আধুনিক এই মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলাম।
জানা গেছে, উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ১ একর ৪২ শতাংশ জমির ওপর আধুনিক স্থাপত্যশৈলীতে মসজিদটি নির্মাণ করা হবে। নির্মাণ শেষে একসঙ্গে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখান থেকে উপজেলা ও দেশের বিভিন্ন স্থানে তাবলীগের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হবে। দেশি-বিদেশি মুসল্লিদের রাত্রিযাপন ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হবে।
মসজিদ নির্মাণের জন্য মূল্যবান জমি দান করেছেন উপজেলার মহেড়া ইউনিয়নের গোড়াকী গ্রামের মুফতি আব্দুল গফুর। উদ্বোধনী অনুষ্ঠানে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় তাবলীগী মারকায মসজিদ নির্মাণে ভবিষ্যতেও তিনি সার্বিক সহযোগিতা করবেন।











