বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

মেয়র পলাতক। বিএনপি সমর্থিত কাউন্সিলরের নেতৃত্বে পরিচালনা পরিষদ

আগস্ট ১৪, ২০২৪ — শ্রাবণ ৩০, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৭:০৫ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, জাতীয়, শীর্ষ সংবাদ
A A
কাউন্সিলর মেহেদী হাসান আলীম টাঙ্গাইল পৌরসভা পরিচালনা পরিষদ প্রধান
কাউন্সিলর মেহেদী হাসান আলীম টাঙ্গাইল পৌরসভা পরিচালনা পরিষদ প্রধান

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতন ঘটে ৫ আগস্ট।

এরপর থেকেই পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরসহ বেশ কয়েকজন কাউন্সিলর আত্মগোপনে চলে যান।

আরও পড়ুন

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ফলে পৌরসভার জরুরী সেবা কার্যক্রম চালু রাখতে কাউন্সিলর মেহেদী হাসান ওরফে আলীমকে প্রধান করে নয় সদস্য বিশিষ্ট পৌরসভা পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে বিএনপির দুইদিনের অবস্থান কর্মসূচী

মেহেদী হাসান ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এবং টাঙ্গাইল শহর বিএনপি’র সভাপতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণআন্দোলন চলাকালে পৌরসভা ভবনে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পৌরসভার মেয়র ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক ওরফে আলমগীর এবং বেশিরভাগ কাউন্সিলর আত্মগোপনে চলে যান।

ফলে পৌরসভার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আন্দোলন চলাকালে কাউন্সিলর ও বিএনপি নেতা মেহেদী হাসান গ্রেপ্তার হয়েছিলেন। গত ৭ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলররা আত্মগোপনে থাকলেও বিএনপি সমর্থিত এবং দল নিরপেক্ষ কয়েকজন কাউন্সিলর গত রোববার থেকে পৌরসভায় আসতে শুরু করেন।

পৌরসভা সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোন কোন মেয়র, কাউন্সিলর পৌরসভায় অনুপস্থিত তা জানতে চেয়ে চিঠি দেয়।

এরপর কয়েকজন কাউন্সিলর গোপনে পৌরসভায় এসে উপস্থিতির স্বাক্ষর করে গেছেন।

গত সোমবার জরুরী সেবা চালু করার লক্ষ্যে উপস্থিত কাউন্সিলর এবং পৌর কর্মকর্তাদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় ৯ সদস্য বিশিষ্ট পৌরসভা পরিচালনা পরিষদ গঠন করা হয়।

এতে সদস্য সচিব করা হয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীনকে।

আরো পড়ুন – কর্মীদের ছেড়ে পালিয়েছে এমপি-মন্ত্রী-নেতারা। অসহায় কর্মীদের ক্ষোভ

পরিষদের সদস্যরা হচ্ছেন, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ওরফে বাদশা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রকি হায়দার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর খালেদা আক্তার স্বপ্না ও সেলিনা আক্তার।

কেন পৌরসভা ভাঙচুর হলো?

স্থানীয় সূত্র জানায়, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পৌর ভবনে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা নিয়মিত অবস্থান করতেন।

সেখান সভা করেই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এজন্য আন্দোলনকারীদের আক্রোশ ছিলো পৌর ভবনের ওপর। আর সেই আক্রোশেই পৌরসভা ভাঙচুর করে ছাত্ররা।

নির্বাহী কর্মকর্তার বক্তব্য –

পৌরসভা পরিচালনা পরিষদ গঠন প্রসঙ্গে পৌর নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন বলেন, ক্রান্তিকালে জরুরী সেবাসহ অন্যান্য কাজ যতটুকু চালানো যায় সেজন্য এই কমিটি গঠন করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আত্মগোপনেকাউন্সিলরপরিচালনা পরিষদপলাতকবিএনপিমেয়রসমর্থিত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানীর জন্য কেনা গরু চুরি হওয়ার ১০ ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে চুরি হওয়ার পর বিকালে উদ্ধার হয়। চোরের হাত থেকে ছুটে গ্রাম পুলিশের বাড়িতে...

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার...

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বানিয়ারা গ্রামের কিতাব...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ লাশগুলো হস্তান্তর...

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

by নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় মেলেছে। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ইউনিট ময়মনসিংহ বিভাগের কর্মকর্তারা। নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক...

Next Post

পাথরাইল স্কুলের প্রধান শিক্ষক দ্বীনবন্ধু এবং সভাপতি বড়মনির অপসারণ দাবি

সর্বেশষ

মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

মে ২৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৩ অপরাহ্ণ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In