শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

মৃত্যুর ঘণ্টাখানেক আগে ইশারায় মেয়ে ও জামাতার নির্যাতনের বর্ণনা দিলেন শতবর্ষী বৃদ্ধ

মে ১, ২০২৪ — বৈশাখ ১৮, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৯:৫৩ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A
শতবর্ষী বৃদ্ধ হযরত আলী (১০৬)
শতবর্ষী বৃদ্ধ হযরত আলী (১০৬)

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বৃদ্ধ বাবাকে হাত-পা বেঁধে নির্যাতনের পর জমি লিখে নেয়ার অভিযোগ উঠেছে মেয়ে, জামাতা আর নাতি ও নাতনির বিরুদ্ধে।

জেলার বাসাইল উপজেলায় সম্প্রতি ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

ধর্ম অবমাননার অভিযোগে এবার মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

লোমহর্ষক ওই বর্বরতার আতঙ্কে নির্যাতনের প্রায় এক বছর পর মারা গেলেন বৃদ্ধ বাবা হযরত আলী (১০৬)।

আর মৃত্যুর ঘণ্টাখানেক আগে সাংবাদিকদের ইশারায় মেয়ে ও জামাতার নির্যাতনের বর্ণনা দিলেন শতবর্ষী বৃদ্ধ হযরত আলী।

হযরত আলী বাসাইল উপজেলা ফুলকি ইউনিয়নের বালিয়া গ্রামের মরহুম কাজিমুদ্দিনের ছেলে।

আরো পড়ুন – টান টান উত্তেজনার মধ্যে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় নিজ বাসস্থানে মৃত্যুবরণ করেন তিনি।

বুধবার (১ মে) সকাল ১০টায় জানাজার নামাজ শেষে বালিয়া উত্তরপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মেয়ে, জামাতা ও নাতি, নাতনির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন বৃদ্ধের ছেলে, মেয়েসহ প্রতিবেশিরা।

জীবিত অবস্থায় পুলিশ, সাংবাদিক ও স্থানীয়দের তার উপর চলা নির্যাতনের কথা জানিয়েছেন বৃদ্ধ হযরত আলী।

অন্যদিকে, ফুলকি মৌজার দক্ষিণপাড়াস্থ লিখে নেয়া ৮৩ শতাংশ জমির দলিল পন্ডের মামলাও করেন তিনি।

অভিযুক্ত ছোট মেয়ে ফরিদা ও জামাতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুরুল ইসলাম, তাদের ছেলে মেহেদী হাসান ও মেয়ে সোহেবা আক্তার কনা তৃতীয় মেয়ে মরহুমা মমতা বেগম ও আব্দুস ছালামের সন্তান।

ফরিদা ও জামাতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুরুল ইসলাম বাসাইল পৌর শহরের বসবাস করলেও মেহেদী কামুটিয়া গ্রামে আর কনা টাঙ্গাইল পৌর শহরের পূর্ব আদালত পাড়ায় বসবাস করেন।

ঘটনার বর্ণনা –

জানা যায়, ২০২৩ সালের ৭ মে হযরত আলীর মালিকাধীন ৫৩ শতাংশ জমি বাসাইল সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে ১৪৯৩ নং হেবা দলিল মূলে লিখে নেন ছোট মেয়ে ফরিদা বেগম, ১৪৯৪ দলিল মূলে ১২ শতাংশ নাতি মেহেদী হাসান আর ১৫০২ নং দলিল মূলে ১৮ শতাংশ নাতনি সোহেবা আক্তার কনা।

পরবর্তীতে হযরত আলী চলতি বছরের ২১ মার্চ টাঙ্গাইল সদর থানার সিনিয়র সহ-জজ আদালতে ছোট মেয়ে ফরিদা বেগমের ১৪৯৩ নং দলিলে লিখে নেয়া ৫৩ শতাংশ জমির দলিল পন্ডের জন্য ১৪১ নং মোকদ্দমাসহ ২৪ মার্চ বাসাইল থানাসহ জজ আদালতে নাতি মেহেদী হাসানের ১৪৯৪ নং দলিল এর ১২ শতাংশ জমির দলিল পন্ডের জন্য ৫৩ নং আর নাতনি সোহেবা আক্তার কনার ১৫০২ নং দলিল এর ১৮ শতাংশ জমির দলিল পন্ডের জন্য ৫৪ নং মোকদ্দমা করেন।

ভূক্তভোগী, তার সরিক ও প্রতিবেশীদের বক্তব্য –

মরহুম হযরত আলীর ছেলে নওজেশ আলী বলেন, দুই বোন মৃত্যুবরণ করলেও আমিসহ আরও দুই বোন জীবিত আছেন।

ফরিদা আমার ছোট বোন। বাবার বয়স হওয়ার কারণে নিজ বাসস্থানে কম থাকতেন।

বোনদের বাড়িসহ একেক এক সময় দীর্ঘদিনের জন্য বেড়াতে বের হতেন।

বেশ কিছুদিন বাবা ওই বাড়িতে থাকায় আমার মেজ বোন ও আমার ছেলেরা বাবাকে আনতে ফরিদার বাড়িতে যান।

ফরিদার অসৎ উদ্দেশ্য থাকায় সে সময় বাবাকে তারা আসতে দেয়নি।

আরো পড়ুন – সংঘর্ষ এড়াতে ট্রাক রেখে রাস্তা বন্ধ করে দিলো পুলিশ

পরবর্তীতে বাড়িতে রাখার সুযোগে বাবাকে হাত পা বেধে মারধর করাসহ আটক রেখে আর নির্যাতন চালিয়ে ৮৩ শতাংশ জমি লিখে নিয়েছে।

জমি লিখে নেয়ার পরে গুরুতর অসুস্থ বাবাকে তারা বাড়িতে পৌঁছে না দিয়ে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে রেখে যায়।

বাবার মুখে তার উপর চালানো নির্যাতনের কথা আমরা শুনি।

তিনি জানান, পরবর্তীতে ফরিদা, তার স্বামী নুরুল ইসলাম, আমার বড় বোনের ছেলে মেহেদী ও মেয়ে কনা হাত-পা বেঁধে নির্যাতন চালানোসহ জোড় করে জমি লিখে নেয়ার কথা জীবিত অবস্থায় বাবা বাসাইল থানার ওসি, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়েছেন।

এছাড়াও তিনি নিজে বাদি লিখে নেয়া ৮৩ জমির দলিল পন্ডের মোকদ্দমাও করেন। বাবা মোকদ্দমা করার পর থেকে ফরিদা মামলাসহ নানা ভাবে আমাদের হয়রানী করছে।

ওই নির্যাতনে কারণে আর আতঙ্কে আমার বাবা মারা গেছেন। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

চাচাতো ভাই নিজামুদ্দিন বলেন, একদিন ফরিদা ফোন দিয়ে আমাকে জানায় আমার চাচা ও তার বাবা অসুস্থ, আপনি এসে নিয়ে যান।

এ কথার কারণে আমি তাকে বলি তুমি তোমার বাবাকে বাড়িতে পৌছে দাও, আমি কেন নিয়ে আসবো।

এরপর ফরিদা ও কনা এসে নিজ বাড়িতে না দিয়ে চাচাকে আমার বাড়িতে রেখে চলে যায়।

এ সময় চাচা আমাদের জানায় ফরিদারা আমার হাত-পা বেঁধে ও মারধর করে জমি লিখে নিয়েছে।

পরবর্তীতে চাচা জমির দলিল পন্ডের মোকদ্দমা করাসহ নির্যাতনের কথা থানার ওসি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানায়।

অভিযুক্ত ফরিদার স্বামীর কথা –

অভিযুক্ত ফরিদার স্বামী নুরুল ইসলাম বলেন, আমার শ্বশুর মারা গেলেন সে খবরটিও আমাদের জানানো হয়নি।

আমি আমার স্ত্রী ফরিদা শ্বশুরকে মারধর করে জমি লিখে নিয়েছি অভিযোগটি মিথ্যা।

অভিযোগকারী নওজেশ ও বউ ছেলেরা মিলে আমার শ্বশুর ও শাশুড়িকে অত্যাচর করে জমিজমা লিখে নিয়েছেন।

তিনি আরও বলেন, তারা অত্যাচার করতো বলেই আমার শশুর আড়াই বছর আমার বাড়িতে ছিলেন।

তিনি বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ায় আমার স্ত্রী ফরিদা ও ফরিদার বোনের মেয়ে কনা আমার শ্বশুরকে নিয়ে চাচাতো শুমুন্দি নিজামুদ্দিনের বাড়িতে গিয়েছিল।

ওসির কাছে দেয়া শ্বশুরের অভিযোগ সাজানো বলে দাবি করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য ও পুলিশের বক্তব্য –

ফুলকি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বলেন, হযরত আলীর জমি হাত-পা বেঁধে মেয়ে ও জামাতার লিখে নেয়ার বিষয়টি জানিনা।

তবে তার মেয়ের জামাতার একটি লিখিত অভিযোগ ছিল, তার স্ত্রীকে বাড়িতে ও শ্বশুরকে দেখতে বাঁধা দেয়ার।

চেয়ারম্যানের কথায় আমি মেয়ে ফরিদাকে নিয়ে হযরত আলীর বাড়িতে গিয়েছিলাম।

আরো পড়ুন – সরকারি নির্দেশনা অমান্য করার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে সৃষ্টি

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমীন বলেন, বেশ কিছুদিন আগে হযরত আলী থানায় এসে আমার কাছে তার মেয়ে ফরিদা কর্তৃক নির্যাতনের বিষয়টি আমাকে মৌখিকভাবে অবগত করেছিলেন।

সে সময় তিনি জোর করে জমি লিখে নেওয়ার বিষয়টি আমাকে জানালেও তখন তিনি কোন লিখিত অভিযোগ করেননি।

পরবর্তীতে জমিজমার ঝামেলা নিয়ে উনার মেয়ে ও জামাতাও থানায় অভিযোগ দেন।

মঙ্গলবার রাতে ওই বৃদ্ধ মারা গেছেন বলে শুনেছি।

ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিযোগজামাতানির্যাতনবৃদ্ধমৃত্যুমেয়েশতবর্ষী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৮ অপরাহ্ণ
0

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...

ধর্ম অবমাননার অভিযোগে এবার মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ধর্ম অবমাননার অভিযোগে এবার মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩১ অপরাহ্ণ
0

ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশে বিভিন্ন সময়ে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগের ঘটনা যেমন ঘটেছে, তেমনি তাদের হত্যা করার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু...

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
0

টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দিনব্যাপী রেমিট্যান্স মেলা। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী...

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ হিন্দুধর্মাবলম্বী মানুষের মধ্যে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর)...

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবনের নকশা অনুমোদন পৌর কর্তৃপক্ষের

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবনের নকশা অনুমোদন পৌর কর্তৃপক্ষের

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার আকুর টাকুর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহনকৃত জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণকাজ...

Next Post

সখীপুরে সাবেক ও বর্তমান সাংসদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ

সর্বেশষ

টাঙ্গাইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

টাঙ্গাইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪৬ অপরাহ্ণ
সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান

সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
সৌদিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অবান্তর ও হাস্যকর: বিমানমন্ত্রী

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অবান্তর ও হাস্যকর: বিমানমন্ত্রী

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১২ অপরাহ্ণ
দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯

দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯

অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In