খবরবাংলা ডেস্ক :
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআরএফের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বর্তমানে ম্যানিলায় অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











