শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

যশোরে আওয়ামী লীগ নেতা বানিয়ে সাংবাদিককে জেলে পাঠাল পুলিশ

জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১২ অপরাহ্ণ
in সারাদেশ
A A
যশোরে আওয়ামী লীগ নেতা বানিয়ে সাংবাদিককে জেলে পাঠাল পুলিশ

যশোরে আওয়ামী লীগ নেতা বানিয়ে সাংবাদিককে জেলে পাঠাল পুলিশ

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

যশোরের শার্শায় নামের মিল থাকার অজুহাতে এক রাজনৈতিক নেতার পরিবর্তে মোহা. আসাদুজ্জামান নামে এক প্রবীণ সাংবাদিক ও সাবেক কলেজ শিক্ষককে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ২০২৫ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

নেতার বদলে সাংবাদিক গ্রেপ্তার! আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সাংবাদিক আসাদুজ্জামানকে শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের এপিএস মো. আসাদুজ্জামান আসাদ দাবি করে কারাগারে পাঠানোর আবেদন করে।

আরও পড়ুন

হঠাৎ বিদ্যুৎ-গ্যাস সংকটের নেপথ্যে কী?

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-অস্ত্র

তবে আইনজীবী ও পরিবার নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান এক সময় শার্শা সরকারি মহিলা কলেজের প্রদর্শক ছিলেন এবং বর্তমানে শুধু সাংবাদিকতা করেন। তিনি এক সময় আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক থাকলেও, ২০২৩ সালে কলেজ সরকারি হওয়ার পর রাজনীতি থেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যান এবং ৫ আগস্টের পর হলফনামার মাধ্যমে দল থেকে পদত্যাগ করেন। প্রকৃত আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ ৫ আগস্টের পর থেকেই পলাতক।

মধ্যরাতে দেয়াল টপকে অভিযান আসাদুজ্জামানের বোন শিল্পী বেগম অভিযোগ করেন, রবিবার রাত ২টার দিকে পুলিশ দেয়াল টপকে তাদের জামতলার বাড়িতে প্রবেশ করে এবং কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে আটক করে। এর প্রতিবাদ করায় আসাদুজ্জামানের ভাগনে শাহরিয়ার সাদাব তরঙ্গকেও পুলিশ মারধর করে আটক করে এবং বাড়ির সিসিটিভি ক্যামেরা নিয়ে যায়।

সোমবার বিকেলে আসাদুজ্জামানকে যশোরের আদালতে তোলা হলে অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আছাদুল ইসলাম জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় কায়বা ইউপির সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকুকেও গ্রেপ্তার করা হয়। আদালতে নেওয়ার সময় সাংবাদিক আসাদুজ্জামানের হাতে রাজনৈতিক নেতার সাথে একই হাতকড়া পরানোয় ক্ষোভ জানান সহকর্মীরা।

মামলার বাদীও চেনেন না এই সাংবাদিককে ২০২৫ সালের ১ অক্টোবরের এই মামলার বাদী শার্শা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আয়নাল হক ঢাকা থেকে টেলিফোনে জানান, তিনি এই সাংবাদিককে চেনেনই না।

তার মামলাটি ছিল সাবেক এমপির এপিএস আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। আয়নাল হক আরও বলেন, তিনি নিজে ঘটনার বিবরণ দেখেননি; ওসি ও স্থানীয় বিএনপি নেতারা তাকে ভিডিও দেখিয়ে থানায় ডেকে এনে মামলা করতে বলেছিলেন।

সাংবাদিকদের ক্ষোভ ও অবস্থান কর্মসূচি: সাংবাদিক আসাদুজ্জামানের মুক্তির দাবিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শার্শা থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। বেনাপোল ও শার্শার একাধিক প্রেস ক্লাব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, “সাংবাদিকের হাতে হাতকড়া—এই দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক। কলম সৈনিকদের সাথে এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য বড় প্রশ্ন।”

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: বিশেষ ক্ষমতা আইনবেনাপোল বন্দর প্রেস ক্লাবভুল আসামি গ্রেপ্তারযশোর আদালতযশোরের খবরশার্শা থানাসাংবাদিক গ্রেপ্তার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

হঠাৎ বিদ্যুৎ-গ্যাস সংকটের নেপথ্যে কী?

হঠাৎ বিদ্যুৎ-গ্যাস সংকটের নেপথ্যে কী?

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬ — ভাদ্র ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

দেশজুড়ে হঠাৎ তীব্র হয়ে ওঠা বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বকেয়া, গ্যাস ও এলএনজি সরবরাহের ঘাটতির পাশাপাশি সংকটের...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-অস্ত্র

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-অস্ত্র

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির...

কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের দামি মরিচ ‘চারাপিতা’

কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের দামি মরিচ ‘চারাপিতা’

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
0

কুমিল্লায় শখের বসে চাষ হচ্ছে বিশ্বের অন্যতম দামি মরিচ ‘চারাপিতা’। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাণিজ্যিকভাবে চাষ হওয়া এই মরিচের প্রতি কেজির দাম ২৫ থেকে ৩০ হাজার মার্কিন ডলার...

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

বগুড়ার সদর উপজেলায় সাইফুল ইসলাম (৫০) নামে দুইবারের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ...

নালিতাবাড়ীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

নালিতাবাড়ীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
0

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের একটি পুকুর...

Next Post
নতুন বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

নতুন বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

সর্বেশষ

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৫ মাসের কারাদণ্ড

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

বিগত সরকারের আমলে শাহজাহান সিরাজ কলেজ ছিল বৈষম্যের শিকার

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৭ অপরাহ্ণ
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের দেখভালের দায়িত্বে টুকু

আগস্ট ২৮, ২০২৬ — ভাদ্র ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৫ পূর্বাহ্ণ
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২, নিখোঁজ শত শত

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২, নিখোঁজ শত শত

আগস্ট ২৭, ২০২৬ — ভাদ্র ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In