শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

রাস্তায় কলেজ শিক্ষিকার কাপড় ধরে টানাটানি ছাত্রলীগ নেতার; মামলা; প্রাণনাশের হুমকি (বিস্তারিত-আপডেট)

মার্চ ২১, ২০২০ — চৈত্র ৮, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ২:০১ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শিক্ষা ও ক্যাম্পাস
A A

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপিসহ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ওই কলেজের এক নারী প্রভাষককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা শহরের বাজারে কেনাকাটা করাকালে ওই প্রভাষক এ ঘটনার শিকার হন।

খোঁজ নিয়ে জানা যায়, আজ শুক্রবার সকালে থানায় ওই প্রভাষকের করা মামলায় বাবু নামে এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলার অন্য আসামিরা হলেন, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান বিপ্লব।

আরও পড়ুন

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

নবীনদের সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত: মাভাবিপ্রবির শহীদ আবরার ফাহাদ হল

ভুক্তভোগী ওই শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি বর্ণনা তুলে ধরেন। এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমরা কি ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের কাছে জিম্মি। নিজে আজ শত শত মানুষের সামনে নাগরপুরের বাজারে মাত্র ৩-৪ জন ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের কাছে চরমভাবে নিগৃহীত ও শ্লীলতাহানীর শিকার হলাম, তখন একটি মানুষও আমাকে বাঁচাতে এগিয়ে এলো না। নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইলের একজন শিক্ষক হিসেবে নিজের কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী মামুন ও তার সহযোগী ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বিপ্লব ও বাবু কর্তৃক শারীরিকভাবে হেনস্তার শিকার হলাম তা কতটা অভাবনীয় তা বলে বুঝাতে পারব না।

তারা শত শত মানুষের মাঝখানে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কাপড় ধরে টানাটানি করে, একপর্যায়ে টান দিয়ে আমার মাথার কাপড় খুলে ফেলে।

ঘটনার প্রেক্ষিতে আমি প্রশাসনের কাছে থানায় অভিযোগ দেব এই কথা বলে আমার নিজের পরিচয় দেওয়ার পর তারা আরও আস্ফালন করে বলে যে ডিসি, এসপি, ইউএনও, ওসি তাদের পকেটে থাকে। তাদের কেউ কিছু করতে পারবে না। আমি সরকারি কলেজে প্রভাষক এটা শুনে যেন তাদের উৎসাহ আরও বেড়ে যায়।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার যদি এমন অবস্থা হয় তাহলে নাগরপুরের অন্যান্য মেয়েদের কি অবস্থা আমি চিন্তা করতে পারছি না।

ঘটনার প্রেক্ষিতে আমি নাগরপুরের ইউএনও স্যারের সাথে কথা বলে থানায় প্রাথমিকভাবে অভিযোগ দিয়েছি আজ মামলা করেছি। আমি নাগরপুর টাংগাইলের এই ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের বিচার চাই এবং আমি তাদের বিচার নিশ্চিত করা না পর্যন্ত শান্ত হবো না বলে প্রতিজ্ঞা করেছি।

এ ছাড়া নাগরপুরের রাস্তাঘাটে তারা যেন নারীদের আর কোনোভাবে হেনস্তা করতে না পারে তার জন্য যা যা করা দরকার আমি করব।

ঘটনার পূর্ণ বিবরণী মানসিক অবস্থায় দেওয়া সম্ভব নয়। একটু সুস্থির হলে আমি ঘটনার বিবরণ সবার সামনে তুলে ধরব। ঘটনাটি রাত্রিবেলায় হওয়ায় উপযুক্ত সকল কর্তৃপক্ষকে জানানো সম্ভব হয়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় কে জানানো হয়েছে।

আমি যেন মানসিকভাবে শক্ত থাকতে পারি তার দোয়া সকলের কাছে চাচ্ছি এবং সবার নিজ নিজ অবস্থান থেকে আমাকে সহায়তা করার জন্য অনুরোধ করছি।

ঘটনার আপডেট : দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের। নাগরপুর থানার তৎপরতায় একজন আসামি গ্রেপ্তার।

স্থানীয় এমপি মহোদয়, জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয়, পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাগরপুর মহোদয়, শ্রদ্ধেয় এসি ল্যান্ড নাগরপুর ভূমি অফিস ও শ্রদ্ধেয় ওসি, নাগরপুর থানা প্রশাসনিক ভাবে সকল ধরনের সহযোগিতা করেছেন। আমাকে অভয় দিয়েছেন; বলেছেন ঘটনার সুষ্ঠু বিচার হবে। সকলেই আমাকে অভয় দিয়েছে।

বিসিএস শিক্ষা ক্যাডারের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে তারা সাংগঠনিকভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন। এক ঘটনা শেষ পর্যন্ত তারা আমার সাথে থাকবে বলে জানিয়েছেন।’

নাগরপুর থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি খবরবাংলা২৪.কমকে জানান, ওই শিক্ষিকা নাগরপুর সরকারি কলেজের কর্মরত রয়েছেন। শ্লীলতাহানির অভিযোগে তিনি তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি জানান, মামলার আসামিরা হলেন, মামুন, বিপ্লব ও বাবু। এদের মধ্যে ইতিমধ্যেই বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আসামিরা ওই শিক্ষিকার কথ্য ভাষায় গালিগালাজ, কাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি করেছে। একই সাথে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। সূত্র – আমাদের সময় ডট কম

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৬ — শ্রাবণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড ব্রিস্টল থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাজ্যের...

নবীনদের সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত: মাভাবিপ্রবির শহীদ আবরার ফাহাদ হল

নবীনদের সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত: মাভাবিপ্রবির শহীদ আবরার ফাহাদ হল

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল প্রশাসন নবীন শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ, ভীতিহীন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অত্যন্ত কঠোর ও ব্যতিক্রমী অবস্থান...

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (ইঞ্জিনিয়ারিং/অনার্স/বি.ফার্ম) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে...

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬ — আষাঢ় ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন। তাদের এই ব্যতিক্রমী সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি...

এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে নেওয়ার পরিকল্পনা সরকারের

এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে নেওয়ার পরিকল্পনা সরকারের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৬ — আষাঢ় ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
0

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা...

Next Post

নাগরপুরে শিক্ষিকা লাঞ্ছিতের ঘটনায় শিক্ষক পরিষদের প্রতিবাদ সভা

সর্বেশষ

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন

জুলাই ১৭, ২০২৬ — শ্রাবণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৬ অপরাহ্ণ
মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত আহত ১১

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত আহত ১১

জুলাই ১৭, ২০২৬ — শ্রাবণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In