খবর বাংলা ডেস্ক :
রমজান মাসকে সামনে রেখে দেশজুড়ে ট্রাকে করে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য সরবরাহ করা হবে।
টিসিবি সূত্র জানায়, রমজান শুরুর আগের দিন থেকেই ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। নিয়মিত তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা এবং খেজুরও বিক্রি করা হবে।
ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য পরে জানানো হবে বলে জানিয়েছে টিসিবি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











