শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

লোডশেডিং সাবেক সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ষড়যন্ত্র।। অভিযোগ গ্রাহকের

সেপ্টেম্বর ১০, ২০২৪ — ভাদ্র ২৬, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১২:২৬ পূর্বাহ্ণ
in জাতীয়, লাইফস্টাইল, শীর্ষ সংবাদ
A A
বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বিদ্যুতের লোডশেডিং দিন দিন বেড়েই চলেছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।

এতে বিদ্যুতের গ্রাহকরা ক্রমশই ফুঁসে উঠছে আর তৈরি হচ্ছে জনরোষ।

আরও পড়ুন

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

মাভাবিপ্রবিতে পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

সারাদিন যেমন তেমন ঠিক সন্ধ্যার পর শহরের অধিকাংশ বিদ্যুতের এই লোডশেডিংয়ে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত হচ্ছে সবচেয়ে বেশি।

সন্ধ্যার পর অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও লোডশেডিং তীব্র থেকে তীব্রতর হয় বলে অভিযোগ গ্রাহকদের।

আরো পড়ুন – ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলা

সেক্ষেত্রে তাদের অভিযোগ উঠেছে বিগত সরকারের অনুগত ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দিকে।

গ্রাহকরা জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুতের চাহিদার চাইতে উৎপাদন বেশি বলে প্রচার করেছিল বিগত সরকার।

শুধু তাই নয়, ২০২২ সালের ২১ মার্চ বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসে ঘোষনা বিগত সরকারের।

সেই সরকারর পতন হওয়ার সাথে সাথে লোডশেডিং বেড়ে যাওয়াকে একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করছে বিদ্যুতের গ্রাহকরা।

গ্রাহকদের অভিযোগ –

উপজেলার তারুটিয়া গ্রামের বাছিরণ নামের এক গৃহবধু জানায়,সকাল ৮টার পর থেকে বিদ্যুৎ চলে যায় আসে বিকাল ৫টায়।

এছাড়াও রাতে ৭-৮ বার বিদ্যুৎ চলে যায়। মানুষ কিভাবে ঘুম আসবে, একটু ঘুম আসলে গরমে ঘুম ভেঙে গেলে দেখা যায় বিদ্যুত নেই।

করটিয়া ইউনিয়নের মাদারজানি গ্রামের আলামিন মিয়া জানান, গত ৮-৯ দিন ধরে প্রচন্ড গরমের পাশাপশি ব্যপক লোডশেডিং হয়।

সারাদিন বিদ্যুৎ থাকেনা সন্ধ্যায় বিদ্যুৎ আসে একটু ঘুমেরভাব আসলে গরমে যখন ঘুম ভেঙে গেলে দেখি বিদ্যুৎ নেই।

এ অবস্থায় রাতে ঠিকমত ঘুমাতে পারিনা। ফলে কাজকর্ম করতে নানা অসুবিদায় পড়তে হচ্ছে।

তিনি বলেন, এমন লোডশেডিং আগে কখনো দেখিনাই। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধরাও অসুস্থ হয়ে পড়ছেন।

বিসিক শিল্প নগরী তারুটিয়া এলাকার বাসিন্দা মো. ময়নাল হক জানান, আগস্ট মাসে লোডশেডিং হতো কিন্তু গত কয়েকদিন যাবত বেশি লোডশেডিং দেখা দিয়েছে।

দিনের বেলায় বিদ্যুৎ তো থাকেই না রাতের বেলায়ও ৭-৮ বার লোডশেডিং হয়। এ গরমে কিভাবে মানুষ বাঁচবো?

তিনি আরো জানান, দিনের বেলায় বিদ্যুৎ না থাকলেও এদিক সেদিক গাছতলায় বসে দিন পার করা যায়। কিন্তু রাতে তো সম্ভব না।

আরো পড়ুন – সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চাঁদাবাজির টাকা জমা রাখতো বড়মনি

নাম প্রকাশ না করার শর্তে একজন উদ্যোক্ত জানান, আমার বাড়িতে ৫টি সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করি।

দিনে বিদ্যুৎ না থাকায় আমি ও আমার কারিগররা কাপড় সেলাইও করতে পারে না, কাপড় ঠিকমতো ডেলিভারি দিতে না পরলে টাকাও পাইনা।

কিন্তু আমার  ভাবে যে সংসার চলবে সেই চিন্তায় আছি।

ভিক্টোরিয়া রোডের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, সারাদিন দোকানে থাকি বিদ্যুৎ ছাড়া, তারপর যখন বাসায় যাই, গিয়ে দেখি বিদ্যুৎ নাই।

তারা বলেন, সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে তাই বিদ্যুতের চাহিদা বেশি থাকে। কিন্তু সন্ধ্যার পর যখন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ হয়ে যায়, তখন এতো লোডশেডিং কেন হবে।

এটা বিদ্যুৎ অফিসের লোকদের চক্রান্ত। তারা বিগত সরকারের সময়ে নানান রকম দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, তাই তারা এখন আবার নতুন করে চক্রান্ত শুরু করেছেন।

বর্তমান পরিস্থিতি –

জানা যায়, বর্তমানে বিউবো-১ এর আওতায় বর্তমান চাহিদা ২৪ মেগাওয়াট কিন্তু পাওয়া যাচ্ছে ১২ মেগাওয়াট।

বিদ্যুত বিতরণ বিভাগ-১ থেকে এ তথ্য পাওয়া গেছে। শুধু দিনে নয় রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যায়। এমন অভিযোগ বিদ্যুৎ গ্রাহকদের।

এদিকে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্ধ হয়ে পড়েছেন গ্রাহকরা।

এছাড়াও প্রচন্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি সমস্যা হয় বৃদ্ধ ও শিশুরা।

তারা অতিরিক্ত গরমে ঘেমে জ্বর-কাশিসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে।

বিদ্যুৎ কর্মকর্তাদের বক্তব্য – 

টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(বিউবো)-১ এর প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান বলেন, বিক্রয় কেন্দ্র-১ আওতায় ৪৮ হাজার ৫শ গ্রাহক রয়েছে।

এখানে চাহিদা রয়েছে ২৪ মেগাওয়াট অথচ বরাদ্দ আসে ১০-১২ মেগাওয়াট।

এ ঘাটতি কিভাবে পুরণ করবো। তারপরেও যতটুকু সম্ভব গ্রাহকদের সেবা দেওয়ার চেষ্টা করি।

আরো পড়ুন – আহমেদ আজম একটি মহলের ষড়যন্ত্রের শিকার। দাবি জেলা বিএনপি’র

অফিসে লোকবল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই অফিসে লোকের প্রয়োজন ১০৩ জন রয়েছে ৩৯ জন।

এর মধ্যে মাত্র ১৪ জন মেকানিক্যাল রয়েছে। এতা অল্প মেকানিক্যাল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়া কিভাবে সম্ভব,তবুও চেষ্টা করে যাচ্ছি।

তবে ষড়যন্ত্র বা চক্রান্তের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া বলে উল্লেখ করেছেন বেশ কয়েকজন কর্মকর্তা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিযোগকর্মকর্তাগ্রাহকদুর্নীতিদুর্নীতিবাজলোডশেডিংষড়যন্ত্রসাবেক সরকার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতাসহ একাধিক মামলার আসামি মো. আরিফুর রহমান শান্তকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি, তার বিরুদ্ধে মোট ১১টি...

মাভাবিপ্রবিতে  পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

মাভাবিপ্রবিতে পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ঘোষপাড়া এলাকার ভাসানী মেসে প্রথম বর্ষের কয়েকজন নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের...

দেলদুয়ারে অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

দেলদুয়ারে অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার চারটি গোডাউন থেকে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা...

নবম পে স্কেল নিয়ে সুখবর, দ্রুত প্রজ্ঞাপনের ইঙ্গিত অর্থমন্ত্রীর

নবম পে স্কেল নিয়ে সুখবর, দ্রুত প্রজ্ঞাপনের ইঙ্গিত অর্থমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম বেতন কাঠামো (নবম পে স্কেল) বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ হলে প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন...

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
0

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সর্বশেষ বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান অষ্টম, যেখানে বায়ুমান (AQI) স্কোর ১২৩। এ মাত্রার...

Next Post

কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

সর্বেশষ

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে  পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

মাভাবিপ্রবিতে পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
শাপলা চত্বর গণহত্যা মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

শাপলা চত্বর গণহত্যা মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
দেলদুয়ারে অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

দেলদুয়ারে অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৪ অপরাহ্ণ
ফেসবুকে আসছে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, ভুয়া আইডি ঠেকাতে মেটার নতুন উদ্যোগ

ফেসবুকে আসছে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, ভুয়া আইডি ঠেকাতে মেটার নতুন উদ্যোগ

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In