শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

জানুয়ারি ১৯, ২০২৬ — মাঘ ৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৩১ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর উত্তম জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার, ১৯ জানুয়ারি। যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার বাবা মনসুর রহমান ছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শৈশবকাল থেকেই শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বগুণের জন্য তিনি আলাদা পরিচিতি গড়ে তোলেন।

আরও পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

১৯৫৩ সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়ে সামরিক জীবনের সূচনা করেন জিয়াউর রহমান। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে সাহসিকতা ও দক্ষতার স্বাক্ষর রেখে তিনি দ্রুত গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন। ১৯৭০ সালের সেপ্টেম্বরে তাকে চট্টগ্রামে বদলি করা হয়। এখান থেকেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।

১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসে অনন্য ভূমিকা রাখেন জিয়াউর রহমান। তার কণ্ঠে উচ্চারিত “আমি মেজর জিয়া বলছি”—এই ঘোষণায় দিশাহারা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পায়। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন এবং চৌকস ‘জেড ফোর্স’ গঠন ও পরিচালনা করেন।

স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এক সংকটময় সময়ে রাষ্ট্রক্ষমতায় আসেন জিয়াউর রহমান। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয় এবং একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠায়ও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাহাদাতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। শেরেবাংলানগরে অনুষ্ঠিত তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি তার জনপ্রিয়তার প্রমাণ বহন করে।

জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে জিয়াউর রহমানকে স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তিনি শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া আগামী মঙ্গলবার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তথ্য সূত্র : যমুনা টিভি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কালুরঘাট ঘোষণাজাতীয়তাবাদী রাজনীতিজিয়া জন্মবার্ষিকীজিয়াউর রহমানজেড ফোর্সবাংলাদেশ রাজনীতিবিএনপিবীর উত্তম জিয়ামুক্তিযুদ্ধশহীদ রাষ্ট্রপতি জিয়া

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৫ অপরাহ্ণ
0

দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা দিয়েছে সরকার। নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে...

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
0

ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে বিশ্ব...

আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৭ অপরাহ্ণ
0

সাবেক উপমন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া...

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, গণশুনানি ২৯ অক্টোবর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
0

এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা...

এলপিজি সিলিন্ডার সংকট: অপারেটরদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

এলপিজি সিলিন্ডার সংকট: অপারেটরদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
0

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার সংকট ও বাড়তি দামের মধ্যে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে...

Next Post
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ৬ নেতাকে দলে ফেরাল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ৬ নেতাকে দলে ফেরাল বিএনপি

সর্বেশষ

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
ফেসবুকে ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

ফেসবুকে ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৯ অপরাহ্ণ
মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৫ অপরাহ্ণ
ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In