বুধবার, জুলাই ১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অন্যান্য

শিশু-কিশোরদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ : সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

আগস্ট ২৫, ২০২১ — ভাদ্র ১০, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ২:৪৪ অপরাহ্ণ
in অন্যান্য
A A

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন এখন অল্প সময়ের মধ্যে শিশুদের জাতাীয় পরিচয়পত্র দেয়ার কাজ শুরু করতে চাইছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

বাংলাদেশে নির্বাচন কমিশন চোদ্দ থেকে আঠারো বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তবে এই বয়সের অর্ধকোটির বেশি শিশু কিশোরের তথ্য কিভাবে সংগ্রহ করা হবে-সে ব্যাপারে নির্বাচন কমিশন এখনও কোন পদ্ধতি ঠিক করতে পারেনি।

একজন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাহাদাত হোসেন বলেছেন, সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে পদ্ধতি নিয়ে দ্রুত সুপারিশ তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্বাচন পর্যবেক্ষকদের অনেকে শিশু কিশোরদের তথ্য সংগ্রহের বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন।

তারা বলেছেন, স্কুল ব্যবস্থার বাইরে যে শিশুরা রয়েছে, তাদের বয়সের সঠিক তথ্য পাওয়াটা অসম্ভব হতে পারে। যাচাই করা না হলে অপপ্রয়োগের সুযোগ থাকতে পারে।

শিশুদের জাতীয় পরিচয়পত্র কি কাজে লাগবে?

আঠারো বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার চিন্তার কথা নির্বাচন কমিশন বলে আসছে এক বছরেরও বেশি সময় ধরে।

এখন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এক বৈঠকে এনিয়ে আলোচনা করে পরিকল্পনাটি নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

কিন্তু এই জাতীয় পরিচয়পত্র দিয়ে শিশুরা কী করবে বা তাদের এটি কোন কাজে প্রয়োজন হতে পারে- এর উদ্দেশ্য নিয়ে এসব নানা প্রশ্ন তুলেছেন নির্বাচন পর্যবেক্ষকরা।

নির্বাচন কমিশনও প্রয়োজনীয়তার ক্ষেত্রগুলো এখনও সুনির্দিষ্ট করতে পারেনি।

একজন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাহাদাত হোসেন বলেছেন, তার নেতৃত্বে গঠিত কমিটি শিশু কিশোরদের জাতীয় পরিচয়পত্র ব্যবহারের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সে বিষয়ে কমিশনের কাছে সুপারিশ করবে।

তবে তিনি উল্লেখ করেছেন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যেন এই পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে, প্রাথমিকভাবে এই উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছেন।

কোন বয়সীদের তথ্য নেয়া হবে?

নির্বাচন কমিশনার মি. হোসেন জানিয়েছেন, তারা ১৪ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের তথ্য সংগ্রহ করবেন।

“আঠারো বছরের নিচে এই সময়টাতে তাদের অন্তবর্তীকালীন জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।

“তাদের সব তথ্য এমনভাবে নেয়া হবে; যাতে সেই তথ্যের ভিত্তিতে তাদের বয়স আঠারো বছর হলে অটোমেটিক্যালি (স্বয়ংক্রিয়ভাবে) তারা ভোটার হয়ে যায়,” বলেন মি: হোসেন।

কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর ভোটার তালিকা হালনাগাদ করার সময় ১৭ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছিল এবং সেই তথ্যের ভিত্তিতে তাদের পরিচয়পত্র দেয়া সম্ভব হবে।

সেজন্য এখন এর নিচে যাদের বয়স তাদের তথ্য সংগ্রহ করা হবে।

শিশু কিশোরদের বয়সের সঠিক তথ্য সংগ্রহই বড় চ্যালেঞ্জ।

সতেরোর কম বয়সী কিশোরদের বয়সের সঠিখ তথ্য সংগ্রহই সমস্যার মূল জায়গা বলে বিশ্লেষকরা মনে করছেন।

নির্বাচন পর্যবেক্ষণকারী একটি বেসরকারি সংস্থা ফেমার প্রধান মুনিরা খান বলেছেন, বয়স সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব না হলে এই পরিচয়পত্রের অপপ্রয়োগও হতে পারে।

রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশের নাগরিকদের প্রথমে ভোটার আইডি কার্ড দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল।

পরে সেটাকে জাতীয় পরিচয়পত্রে পরিণত করা হয়।

এই জাতীয় পরিচয়পত্র তৈরির কাজের শুরুতে নির্বাচন কমিশনের সাথে নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থাগুলোও সহায়তা করেছে।

সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে মুনিরা খান বলেছেন, “তখন দেখেছি বড়রাই তাদের সঠিক বয়স বলতে পারে না; এখন তারা তাদের ছেলে মেয়েদের বয়স কীভাবে বলতে পারবে?”

তিনি জন্ম নিবন্ধন নিয়ে সমস্যার কথা উল্লেখ করেছেন।

“বেশিরভাগ মানুষই জন্ম নিবন্ধন সার্টিফিকেট নেয় না। আর জন্ম নিবন্ধন সার্টিফিকেট নেয়ার ক্ষেত্রেও নানা অনিয়ম বা ঝামেলা পোহাতে হয়; সেজন্যও তাতে মানুষের আগ্রহ কম,” বলছেন মুনিরা খান।

শিশু কিশোরদের পরিচয়পত্র দেয়ার ক্ষেত্রে সঠিক বয়স পাওয়া না গেলে রাজনৈতিক দলগুলো এর অপপ্রয়োগের সুযোগ নিতে পারে বলে মনে করেন মুনিরা খান।

“রাজনৈতিক দল বা পাড়া মহল্লার প্রভাবশালীরা যদি মনে করে যে, একটি শিশুর বয়স সাড়ে সতেরো বছর দিয়ে দিলাম; যাতে অল্প সময়ে আঠারো বছর হলেই সে কাগজে কলমে ভোটার হবে এবং আমাদের হয়ে ভোট দিতে পারবে।”

তিনি বলছেন, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

পদ্ধতি নিয়ে সুপারিশ তৈরির উদ্যোগ –

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাহাদাত হোসেন বলছেন স্কুলের শিক্ষার্থীদের তথ্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে।

তথ্য সংগ্রহের পদ্ধতির ব্যাপারে তার নেতৃত্বাধীন যে কমিটি সুপারিশ তৈরির কাজ করছে তারা তথ্য সংগ্রহের কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করছে।

নির্বাচন কমিশনার মি: হোসেন বলেছেন, স্কুল বা শিক্ষা ব্যবস্থার বাইরে যে শিশুরা রয়েছে; তাদের তথ্য সংগ্রহ করা যেতে পারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধিদের মাধ্যমে।

তিনি জানিয়েছেন, এখন তাদের কমিটি আগামী বুধবার জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিভাগের সাথে বৈঠক করে সুপারিশ তৈরি করবে এবং সেই সুপারিশের ভিত্তিতে পদ্ধতি চূড়ান্ত করবে কমিশন।

সূত্র – বিবিসি বাংলা, সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ — চৈত্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
0

আজ সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই জ্বালানি তেলের দাম অনেকটা বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম যে বাড়বে, তা প্রত্যাশিতই ছিল। কেবল ছিল...

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ — পৌষ ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

আজ রোববার, ২১ ডিসেম্বর—বছরের দীর্ঘতম রাত। সূর্যের দক্ষিণায়নের ফলে আজকের রাতটি অন্য যেকোনো দিনের তুলনায় কিছুটা বেশি দীর্ঘ হবে। চাঁদের আলোয় এই দীর্ঘ রাত উপভোগ করার সুযোগ পাচ্ছেন...

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৫ — কার্তিক ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪০ অপরাহ্ণ
0

আগামীকাল, বুধবার (৫ নভেম্বর), দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় সুপারমুন। এই সময় চাঁদ পৃথিবীর নিকটতম কক্ষপথে অবস্থান করবে, যার কারণে পূর্ণিমার চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল...

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ — আশ্বিন ১০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
0

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের আগমন অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের...

ধূমপান ছাড়তে সহায়ক স্বাস্থ্যকর ফল: কলার উপকারিতা জানুন

ধূমপান ছাড়তে সহায়ক স্বাস্থ্যকর ফল: কলার উপকারিতা জানুন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৫ — ভাদ্র ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

বিশ্বে প্রতি বছর ধূমপানজনিত রোগে প্রায় ৮০ লাখ মানুষ মারা যান। বাংলাদেশেও প্রতিবছর এক লাখেরও বেশি মানুষ তামাকের কারণে প্রাণ হারান। ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি...

Next Post
কাউন্সিলর মোর্শেদের বিচার চেয়ে পিংকির বাবার সংবাদ সম্মেলন

কাউন্সিলর মোর্শেদের বিচার চেয়ে পিংকির বাবার সংবাদ সম্মেলন

সর্বেশষ

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৯ অপরাহ্ণ
বিশ্বকাপে মেক্সিকোর জয়ে উল্লাসে ট্র্যাজেডি, পদদলিত হয়ে নিহত ২

বিশ্বকাপে মেক্সিকোর জয়ে উল্লাসে ট্র্যাজেডি, পদদলিত হয়ে নিহত ২

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In