খবর বাংলা ডেস্ক :
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে মজুত করা ২০০ লিটার ডিজেল জব্দ করে ন্যায্য দামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে মেসার্স রাজ স্টোরে অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়।
জানা গেছে, স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে ওই ব্যবসা প্রতিষ্ঠানে মজুত রাখা হয় এবং প্রতি লিটার ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে জ্বালানি মজুত ঠেকাতে প্রশাসন একাধিক সোর্সের মাধ্যমে নজরদারি বাড়িয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিজেল জব্দ করা হয় এবং তা খোলা বাজারে ন্যায্য দামে বিক্রি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











