বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

সংযোগ সড়ক না থাকায় অচল সেতু, ভোগান্তিতে টাঙ্গাইল সদরের ৩০ গ্রামের মানুষ

জানুয়ারি ২২, ২০২৬ — মাঘ ৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:২২ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
সংযোগ সড়ক না থাকায় অচল সেতু, ভোগান্তিতে টাঙ্গাইল সদরের ৩০ গ্রামের মানুষ

সংযোগ সড়ক না থাকায় অচল সেতু, ভোগান্তিতে টাঙ্গাইল সদরের ৩০ গ্রামের মানুষ

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা

টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ী বাজারের পূর্বপাশে লাউজানা গ্রামে লৌহজং নদীর ওপর নির্মিত একটি সেতু সংযোগ সড়ক না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কাজে না আসায় আশপাশের অন্তত ৩০ গ্রামের লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

জানা গেছে, জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ২০২৩-২৪ অর্থবছরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের উদ্যোগে লৌহজং নদীর ওপর সেতু নির্মাণ করা হয়। মেসার্স প্রত্যুষ বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণকাজ সম্পন্ন করে। তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে নির্মাণ শেষ হলেও সেতুটি জনসাধারণের কোনো কাজে আসছে না।

আরও পড়ুন

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের বাড়ির তালা ভেঙে চুরি

স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক না থাকায় সেতুটি দিয়ে কোনো যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও নিরাপদে চলাচল করা যাচ্ছে না। সেতুর ঢালগুলো এতটাই দুর্গম যে নদীর দুই পাড়ের মানুষকে বিকল্প পথে কয়েক কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে শিক্ষার্থী, মসজিদে যাতায়াতকারী মুসল্লি, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় আব্দুর রহিম বলেন, সেতু নির্মাণের কাজ অনেক আগেই শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি কোনো কাজে লাগছে না। রমজান আলী জানান, সামান্য কিছু টাকা বরাদ্দ দিলেই সেতুর ঢালে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করা যেত। সংযোগ সড়ক না থাকাটা কর্তৃপক্ষের গাফিলতি বলেই মনে করছেন তিনি।

এলাকার আবুল কাশেম জানান, নদীর ওপারে মসজিদ থাকায় তাকে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। নিজের উদ্যোগে মাটির বস্তা ফেলে কোনোভাবে চলাচল করছেন। অন্যদিকে ধরেরবাড়ী স্কুলসহ নদীর দুই পাড়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে শিক্ষার্থীদের প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।

সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান প্রত্যুষ বিল্ডার্সের কর্ণধার প্রসেনজিৎ ধর বলেন, সিডিউল অনুযায়ী তারা শুধু সেতু নির্মাণের কাজ করেছেন। সংযোগ সড়ক নির্মাণের কোনো নির্দেশনা বা বরাদ্দ সিডিউলে ছিল না।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মুহাম্মদ জাকির হোসেন জানান, উপজেলা পরিষদের বরাদ্দ থেকেই সেতুটি নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদা ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া বলেন, বিষয়টি জানার পর এলজিইডিকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধেই সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অচল সেতুউন্নয়ন সংবাদএলজিইডিচিলাবাড়ী বাজারজনদুর্ভোগটাঙ্গাইলটাঙ্গাইল সদরলাউজানা গ্রামলৌহজং নদীসংযোগ সড়কস্থানীয় সরকার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে খাইরুল ইসলাম (৩৩) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। মঙ্গলবার (১৩...

টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের বাড়ির তালা ভেঙে চুরি

টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের বাড়ির তালা ভেঙে চুরি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
0

বরেণ্য নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের আলমারি ও ওয়ারড্রপ তছনছ করেছে দুর্বৃত্তরা।...

বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
0

​'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ​বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ...

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১১ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন...

মধুপুরে বন্য জন্তুর আতঙ্কে স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা

মধুপুরে বন্য জন্তুর আতঙ্কে স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ — আশ্বিন ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কয়েকটি গ্রামে। নারী ও শিশুসহ অন্তত ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে গরু-ছাগলসহ গৃহপালিত পশুও আক্রান্ত...

Next Post
বিকেলে বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসবেন আসিফ নজরুল

বিকেলে বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসবেন আসিফ নজরুল

সর্বেশষ

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৫ অপরাহ্ণ
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীসহ গ্রেপ্তার ৩

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীসহ গ্রেপ্তার ৩

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
টেস্ট ক্রিকেটের ৬০ বছরের রেকর্ড ভাঙলেন লিটন দাস

টেস্ট ক্রিকেটের ৬০ বছরের রেকর্ড ভাঙলেন লিটন দাস

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২২ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে ৩ বছর করার পরিকল্পনা

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে ৩ বছর করার পরিকল্পনা

অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In