সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুরে মা মুক্তা আক্তারকে হত্যার অভিযোগে তার ছেলে মুরাদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৯ মার্চ রাতে সখীপুর উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মুরাদ হাসান মাকে হত্যা করে পালিয়ে যায়। নিহত মুক্তা আক্তার (৩৫) প্রবাসী আলহাজ্ব মিয়ার স্ত্রী।
ঘটনার পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুরাদ মাদকাসক্ত এবং টাকার অভাব থেকেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মুরাদের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।











