সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় রাস্তার পাশের ঝোপ থেকে একটি জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় শিশুটিকে দেখতে পান স্থানীয় এক মুসল্লি।
প্রত্যক্ষদর্শী আব্দুর ছালাম জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি ঝোপের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সেখানে গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না, তবে একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় বাইরে পড়ে থাকায় শিশুটির শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে দ্রুত তাকে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. শামসুল আলম প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, বর্তমানে শিশুটিকে এলাকার একটি নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রাখা হয়েছে। তারা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।
সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। শিশুটির চিকিৎসা চলমান রয়েছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী











