সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সখীপুর পৌর শহরের উত্তরা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
সখীপুর থানা পুলিশের দাবি, যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ নভেম্বর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাসাইল থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে জাহিদ ইকবাল জাহাঙ্গীরের পরিবারের দাবি, ২১ ফেব্রুয়ারি সখীপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য পুলিশ ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।











