টাঙ্গাইল সদর সংবাদ দাতা
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কবি আযাদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শরীফ ইস্পাহানী। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রিপন মিয়া, সত্তর দশকের কবি মাহমুদ কামাল, কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব মনি খন্দকার ও ড. আব্দুল করিম মিয়া।
এ সময় অধ্যাপক দেবাশীষ দেব, অধ্যক্ষ আমির হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সাবেক এজিএস অজয় সাহা এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিমাংশু মোহন পালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সোলায়মান হোসেন সায়েম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মুনিরা শাওরীন খান ও আরিফ আহমেদ।
দিনব্যাপী আয়োজনে বাংলা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে প্রবীণ শিক্ষার্থীরা কলেজ জীবনের নানা স্মৃতি স্মরণ করে আবেগঘন সময় কাটান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা ও নানা পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।











