শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
in সারাদেশ
A A
সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

প্রতিবেদন:
স্টাফ রিপোর্টার:

এক ছাদের নিচে সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের যানবাহন দেখার সুযোগ ঘিরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। একদিকে চলছে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স-২০২৬’, অন্যদিকে ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণে জমে উঠেছে নিয়মিত আয়োজন ‘সুপার সেল কার বাজার’।

জাহাজ নির্মাণ থেকে শুরু করে বন্দর পরিচালনা, মেরিন ইঞ্জিনিয়ারিং, জাহাজ পুনর্ব্যবহার ও অফশোর প্রযুক্তির সর্বশেষ সরঞ্জাম ও উদ্ভাবন তুলে ধরতে বিমক্স-২০২৬-এ অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রদর্শনীতে নিজেদের পণ্য, প্রযুক্তি ও সেবার নানা দিক তুলে ধরছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরও পড়ুন

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

ফেসবুকে ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আয়োজকদের মতে, বাংলাদেশের সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্য সামনে রেখে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীটি আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অন্যদিকে, আইসিসিবিতে শুক্রবার বসেছে ‘সুপার সেল কার বাজার’-এর আরেকটি আসর। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে নতুন গাড়ির পাশাপাশি পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ রয়েছে। বাজারটি চলবে রাত ৮টা পর্যন্ত।

গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন পাঁচ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার নিয়মিত বসছে। আয়োজকদের দাবি, ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে এ কার বাজার ঘিরে অংশগ্রহণও বাড়ছে।

এখানে একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার পাশাপাশি সেগুলোর বৈশিষ্ট্য ও দাম তুলনা করতে পারছেন ক্রেতারা। এতে গাড়ি কেনার জন্য একাধিক স্থানে ঘোরার প্রয়োজন কমছে। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আইসিসিবি এ আয়োজনের ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইসিসিবিউইজার্ড শোবিজগাড়ি কেনাবেচাবিমক্স-২০২৬মেরিটাইম প্রদর্শনীসামুদ্রিক শিল্পসুপার সেল কার বাজার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
0

অবৈধ অস্ত্র কেনাবেচার অভিযোগে টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, তিনটি স্মার্টফোন...

ফেসবুকে ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

ফেসবুকে ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৯ অপরাহ্ণ
0

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানোর ঘটনায় এক প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। একই সঙ্গে তাঁদের শাস্তিমূলক বদলির সুপারিশ...

খেলাপি ঋণ আদায়ে দ্বৈত নীতি, গ্রাহকদের বাড়তি ঝুঁকি

খেলাপি ঋণ আদায়ে দ্বৈত নীতি, গ্রাহকদের বাড়তি ঝুঁকি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
0

খেলাপি ঋণ আদায় এবং দীর্ঘদিনের মামলাজট নিরসনে ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পথ খুলেছে বাংলাদেশ ব্যাংক। তবে সেই সহায়তা পাওয়ার শর্তে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ঋণগ্রহীতাদের জন্য অনুসরণ করা...

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০০ অপরাহ্ণ
0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্তে সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। একই সঙ্গে দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১১...

স্ত্রীকে নৌকায় ঘুরতে নিয়ে হত্যার পর নদীতে ফেলে দেন স্বামী : পিবিআই

স্ত্রীকে নৌকায় ঘুরতে নিয়ে হত্যার পর নদীতে ফেলে দেন স্বামী : পিবিআই

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
0

প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে করেছিলেন জান্নাতুল ফেরদৌস। তবে বিয়ের পর স্বামীর আগের আরেকটি বিয়ের কথা জানতে পেরে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে জান্নাতুলকে পরিকল্পিতভাবে নৌকায়...

সর্বেশষ

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In