বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home বিশ্ব

সাপ তাড়াতে বাংলাদেশি বেজি নিয়ে ৫০ বছর যে বিপদে ছিল জাপান!

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
in বিশ্ব
A A
সাপ তাড়াতে বাংলাদেশি বেজি নিয়ে ৫০ বছর যে বিপদে ছিল জাপান!

সাপ তাড়াতে বাংলাদেশি বেজি নিয়ে ৫০ বছর যে বিপদে ছিল জাপান!

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

প্রকৃতির নিজস্ব বাস্তুতন্ত্রে মানুষের হস্তক্ষেপ যে কখনো কখনো ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, তার এক বিস্ময়কর উদাহরণ জাপানের আমামি ওশিমা দ্বীপ। বিষাক্ত ‘হাবু’ সাপের উপদ্রব কমাতে ১৯৭৯ সালে দ্বীপটিতে মাত্র ৩০টি ছোট ভারতীয় বেজি ছেড়েছিল জাপান। উদ্দেশ্য ছিল সহজ—প্রাকৃতিক শিকারি হিসেবে বেজি সাপের সংখ্যা কমাবে। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ উল্টো ঘটনা।

বেজি ছাড়ার পরিকল্পনায় বড় ভুল ছিল সাপ ও বেজির জীবনযাত্রার পার্থক্য বিবেচনা না করা। বেজি মূলত দিনের বেলায় সক্রিয় থাকে। অন্যদিকে হাবু সাপ নিশাচর। ফলে দিনের বেলায় বেজিরা খাবার খুঁজলেও সাপ থাকত গর্তে বা আশ্রয়ে। আর রাতে সাপ যখন শিকারে বের হতো, তখন বেজি থাকত বিশ্রামে। ফলে বিষধর সাপের ওপর বেজির শিকারি হিসেবে কোনো কার্যকর প্রভাবই পড়েনি।

আরও পড়ুন

বাংলাদেশ ভ্রমণে কানাডার ‘উচ্চমাত্রার’ সতর্কতা বহাল

কম্পিউটারে ডাউনলোড করে চালানো যাবে মেটার নতুন এআই

বরং দ্বীপে প্রাকৃতিক শত্রুর অভাব এবং পর্যাপ্ত খাবার পাওয়ায় বেজির সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সাপ শিকার করতে না পেরে তারা দ্বীপের বিরল স্থানীয় প্রাণীদের ওপর হামলা শুরু করে। এর মধ্যে ছিল বিরল ‘আমামি খরগোশ’, পাখি, সরীসৃপ ও উভচর। একপর্যায়ে দ্বীপের অন্তত সাতটি স্থানীয় প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়ে।

৩০টি থেকে ১০ হাজার! ২০০০ সালের দিকে আমামি ওশিমায় বেজির সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছে যায় বলে গবেষণায় উঠে আসে। অর্থাৎ সাপের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আনা মাত্র কয়েক ডজন প্রাণীই শেষ পর্যন্ত দ্বীপের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়।

পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ১৯৯৩ সালে স্থানীয়ভাবে এবং ২০০০ সাল থেকে জাতীয় পর্যায়ে বেজি নির্মূল অভিযান শুরু করে জাপানের পরিবেশ মন্ত্রণালয়। প্রায় ৭১২ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপজুড়ে বসানো হয় হাজার হাজার ফাঁদ ও সেন্সর ক্যামেরা। স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠন করা হয় বিশেষ দল—‘আমামি মঙ্গুস বাস্টার্স’।

দীর্ঘ অভিযানে প্রায় ৩২ হাজার ৬০০ বেজি ধরা হয়। ২০১৮ সালের এপ্রিলে সর্বশেষ একটি বেজি ধরা পড়ার পরও কর্তৃপক্ষ অভিযান থামায়নি। আরও ছয় বছর ধরে চালানো হয় নিবিড় পর্যবেক্ষণ।

অবশেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জাপান সরকার আনুষ্ঠানিকভাবে আমামি ওশিমাকে বেজিমুক্ত ঘোষণা করে। পরিবেশবিদদের কাছে এটি আক্রমণাত্মক শিকারি প্রাণী নিয়ন্ত্রণে এক বিরল সাফল্য হিসেবে বিবেচিত হয়।

এই গল্পে জড়িয়ে আছে বাংলাদেশের নাম আমামি ওশিমার এই দীর্ঘ পরিবেশগত সংকটের সঙ্গে বাংলাদেশেরও একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। গবেষণা ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯১০ সালে বাংলাদেশ থেকে ছোট ভারতীয় বেজি প্রথম জাপানের ওকিনাওয়া দ্বীপে নেওয়া হয়েছিল।

পরবর্তীতে ওকিনাওয়া থেকে ১৯৭৯ সালে অন্তত ৩০টি বেজি আমামি ওশিমায় নিয়ে যাওয়া হয়। গবেষকেরা ঐতিহাসিক তথ্য ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ থেকে ওকিনাওয়া এবং সেখান থেকে আমামি ওশিমা পর্যন্ত বেজির এই দীর্ঘ ভৌগোলিক যাত্রার প্রমাণ খুঁজে পেয়েছেন।

তবে এই ঘটনায় বেজিকে দোষী করার সুযোগ নেই। তারা জানত না তাদের সাপ শিকার করতে হবে। মানুষই তাদের এক পরিবেশ থেকে অন্য পরিবেশে নিয়ে গিয়েছিল। নতুন পরিবেশে গিয়ে বেঁচে থাকার জন্য তারা নিজেদের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী শিকার করেছে।

আমামি ওশিমার ঘটনা তাই শুধু একটি দ্বীপ থেকে বেজি নির্মূলের গল্প নয়; এটি মানুষের ভুল পরিবেশগত সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি এবং বাস্তুতন্ত্রের সূক্ষ্ম ভারসাম্য সম্পর্কে একটি বড় শিক্ষা।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আক্রমণাত্মক প্রজাতিআমামি ওশিমাআমামি খরগোশজাপানজীববৈচিত্র্যপরিবেশবাংলাদেশবাস্তুতন্ত্রবেজিহাবু সাপ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাংলাদেশ ভ্রমণে কানাডার ‘উচ্চমাত্রার’ সতর্কতা বহাল

বাংলাদেশ ভ্রমণে কানাডার ‘উচ্চমাত্রার’ সতর্কতা বহাল

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৫ অপরাহ্ণ
0

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা। নতুন নির্দেশনাতেও বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ করার তালিকায় রেখেছে দেশটি। তবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের জন্য আরও কঠোর সতর্কতা...

কম্পিউটারে ডাউনলোড করে চালানো যাবে মেটার নতুন এআই

কম্পিউটারে ডাউনলোড করে চালানো যাবে মেটার নতুন এআই

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
0

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মুক্ত করেছে মেটা। মডেলটি কম্পিউটারে ডাউনলোড করে চালানোর পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এটি পরিবর্তনও করতে পারবেন। মেটার তথ্যমতে, ‘মিউজ গ্লিমার’...

ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

ফিলিস্তিনি বন্দিদের কারাগারের কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ — শ্রাবণ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৪ অপরাহ্ণ
0

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের প্রস্তাবিত কেৎসিওত কারাগারের চারপাশে কুমির ভর্তি পরিখা তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন। প্রাণী কল্যাণ সংক্রান্ত একটি আবেদনের পর রোববার জেরুজালেম জেলা...

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও সরানো, ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও সরানো, ভারতের কাছে ক্ষমা চাইল মেটা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৫ অপরাহ্ণ
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি ব্লক হয়ে গিয়েছিল।...

ফ্রান্সের পর ভারতে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবি, শুরু বিতর্ক

ফ্রান্সের পর ভারতে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবি, শুরু বিতর্ক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৬ — শ্রাবণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
0

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস হওয়ার পর একই ধরনের উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে ভারতেও। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো–এর সহ-প্রতিষ্ঠাতা ও...

Next Post
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের আমন্ত্রণ পেলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের আমন্ত্রণ পেলেন

সর্বেশষ

৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম

এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের আমন্ত্রণ পেলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরের আমন্ত্রণ পেলেন

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ
সাপ তাড়াতে বাংলাদেশি বেজি নিয়ে ৫০ বছর যে বিপদে ছিল জাপান!

সাপ তাড়াতে বাংলাদেশি বেজি নিয়ে ৫০ বছর যে বিপদে ছিল জাপান!

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
আবারও বাড়ল সোনার দাম ভরিতে কত?

আবারও বাড়ল সোনার দাম ভরিতে কত?

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৩ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In