রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

সাবেক কৃষিমন্ত্রী সমর্থিত প্রার্থীরা রয়েছে ডেঞ্জার জোনে

মে ৭, ২০২৪ — বৈশাখ ২৪, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ অপরাহ্ণ
in জাতীয়, শীর্ষ সংবাদ
A A
উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪
উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

ডেস্ক রিপোর্ট : রাত পোহালেই ভোট। আগামীকাল ৮ মে টাঙ্গাইলের এই দুই উপজেলায় ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের কেউ এই নির্বাচনে প্রার্থী হননি।

মধুপুরে আওয়ামী লীগের তিন নেতা এবং ধনবাড়ীতে আওয়ামী লীগের পাঁচ নেতা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

বিশ্বমানের অবকাঠামোয় বাংলাদেশের ক্রীড়ার নতুন ঠিকানা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের নির্বাচনী এলাকা টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত।

এই দুই উপজেলায় তিনি চেয়ারম্যান পদে দুজনকে সমর্থন দিয়েছেন।

তবে আওয়ামী লীগেরই অন্য নেতারা উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কায় পড়েছেন আব্দুর রাজ্জাকের প্রার্থীরা।

তারা রয়েছে বিপদসীমার মধ্যে অর্থাৎ ডেঞ্জার জোনে।

আওয়ামী লীগের নেতাদের মতামত – 

মধুপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ বছর ধরে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান ওরফে আবু।

গত দুই মেয়াদেই স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুর রাজ্জাকের সমর্থন ছিল তাঁর দিকে।

কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ছরোয়ার আলম খান টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন।

কিন্তু পর আবু খাঁ মনোনয়ন পত্র সংগ্রহ না করলেও আব্দুর রাজ্জাকের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়। মধুপুর উপজেলা আওয়ামী লীগ ভাগ হয়ে যায়। একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

যদিও দলীয় মনোনয়ন না পাওয়ায় ছরোয়ার আলম খান সংসদ নির্বাচনে আর প্রার্থী হননি।

তবে তিনি এবারও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বড় একটি অংশের সমর্থন তাঁর দিকে আছে।

অন্যদিকে, চেয়ারম্যান পদে সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন দলের উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াকুব আলী।

এ ছাড়াও আব্দুর রাজ্জাকের অংশের অপর নেতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

এই তিন প্রার্থীর দিকে ভাগ হয়ে গেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

মধুপুরের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ২৩ বছর পর গত শনিবার মধুপুরে যান।

তিনি ছরোয়ার আলম খানের পক্ষে গণসংযোগে অংশ নেন।

দলের অনেক নেতাকর্মী জানান, সাবেক কৃষিমন্ত্রীর আশির্বাদপুষ্ট ইয়াকুব আলী সরকারি জমি বেদখল করে সম্পদের পাহাড় গড়েছেন।

কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার মতো জনসমর্থন তার নেই।

প্রার্থীদের বক্তব্য –

ছরোয়ার আলম খান বলেন, ‘দলের অধিকাংশ নেতা-কর্মী আমার দিকে আছে। মধুপুরে জোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত।’

আব্দুর রাজ্জাক সমর্থিত প্রার্থী ইয়াকুব আলী বলেন, ‘দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান থেকে ছরোয়ার আলম খান জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি।

মধুপুরের মানুষ পরিবর্তন চায়। তাই আমার পক্ষে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বিজয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী।’

একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত মধুপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২১৮ জন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধনবাড়ীর নির্বাচনী মাঠে পাঁচ প্রার্থী –

ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সংসদ সদস্য মো. আব্দুর রাজ্জাক সমর্থন করেছেন দলের উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ ওরফে হীরাকে।

২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে হারুনার রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেও এবার আরও চারজন প্রার্থীর বিরুদ্ধে তাঁকে লড়তে হচ্ছে।

তাঁরা হলেন দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম ওরফে তপন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ তালুকদার ওরফে সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান ওরফে রনি এবং সাবেক ছাত্রলীগ নেতা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আজিজুল ইসলাম।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, হারুনার রশিদ আব্দুর রাজ্জাকের খালাতো ভাই। অপর দিকে মঞ্জুরুল ইসলাম আব্দুর রাজ্জাকের মামাতো ভাই।

এই উপজেলার নেতা-কর্মীরাও বিভিন্ন প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন।

একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত ধনবাড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৫৮ জন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ূর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কেউ কোনো অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মধুপুর ও ধনবাড়ী উপজেলা নির্বাচনের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেন, মধুপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী এবং ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী হারুনার রশিদ উভয়েই শিক্ষিত।

তাঁরা বিতর্কিত নন। এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে অন্য প্রার্থীদের থেকে অনেক বেশি। তাই জনগণ এই দুজনকে নির্বাচিত করবেন বলে তাঁর আশা।

সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী মধুপুরে একজন প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেওয়ার বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, আবুল হাসান চৌধুরী আওয়ামী লীগের কেউ নন।

তিনি ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের সমর্থিত দলের নেতা হয়েছিলেন।

এখন ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্য নিয়ে মধুপুরে এসেছেন একজন প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে। তথ্য সূত্র – প্রথম আলো

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কৃষিমন্ত্রীডেঞ্জার জোনপ্রার্থীসমর্থনসাবেক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
0

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮...

বিশ্বমানের অবকাঠামোয় বাংলাদেশের ক্রীড়ার নতুন ঠিকানা

বিশ্বমানের অবকাঠামোয় বাংলাদেশের ক্রীড়ার নতুন ঠিকানা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
0

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অন্যতম সংকট ছিল আধুনিক অবকাঠামোর অভাব। আন্তর্জাতিক মানের মাঠ, উন্নত প্রশিক্ষণসুবিধা, খেলোয়াড়দের জন্য জিম ও পুনর্বাসনব্যবস্থা—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া পরিবেশ গড়ে তোলার উদ্যোগও ছিল...

দুই প্রবাসীর মৃত্যুদণ্ড নিয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

দুই প্রবাসীর মৃত্যুদণ্ড নিয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে...

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৯ অপরাহ্ণ
0

দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৮ অক্টোবর)...

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এবং...

Next Post

টাঙ্গাইলে ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণ

সর্বেশষ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৯ অপরাহ্ণ
বিশ্বমানের অবকাঠামোয় বাংলাদেশের ক্রীড়ার নতুন ঠিকানা

বিশ্বমানের অবকাঠামোয় বাংলাদেশের ক্রীড়ার নতুন ঠিকানা

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
দুই প্রবাসীর মৃত্যুদণ্ড নিয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

দুই প্রবাসীর মৃত্যুদণ্ড নিয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
ঢাকায় ফিফা প্রধান, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা

ঢাকায় ফিফা প্রধান, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা

অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In