নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলে স্কুলছাত্র রাজ ইসলামকে তুলে নিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে ভূক্তভোগী শিক্ষার্থীর বাবা রানা, মা রাবেয়া, স্থানীয় শওকত, শারমিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় ও ভূক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সম্প্রতি ব্যক্তিগত আক্রোশে পুলিশ কনস্টেবল আরিফ ও তার ভাই লিহা শিক্ষার্থী রাজ ইসলামকে তুলে নিয়ে নির্যাতন করে। এতে রাজ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় আমরা দোষীদের বিচারের দাবি করছি৷
প্রসঙ্গত, বুধবার (৪ মার্চ) টাঙ্গাইলে পুলিশ সদস্য আরিফ এর ব্যক্তিগত আক্রোশে রাজ (১৭) নামের এক স্কুল পড়ুয়া নাবালক ছেলেকে থানার নাম বলে তুলে নিয়ে থানায় না নিয়ে হাত-পা বেঁধে রাতের অন্ধকারে বেধড়ক শারীরিক নির্যাতন করে।
ঘটনা সূত্রে জানা যায়, এর আগে আরিফ নামের পুলিশ সদস্যের ভাইয়ের সাথে রাজ (১৭) নামের ছেলেটির ঝগড়া হয়। ঐ ঘটনার পর আরিফ নামের পুলিশ টাঙ্গাইল এসপি পার্ক থেকে থানার নাম বলে রাজকে তুলে নিয়ে থানায় না নিয়ে এক নির্জন মাঠে নিয়ে হাত-পা বেঁধে ১০/১২ জন মিলে রাজকে বেধরক শারীরিক নির্যাতন করে।
এদিক দিয়ে রাজের পরিবার থানায় ও ডিবি অফিস সহ নানা জায়গায় খোঁজাখুঁজি করে রাজের কোন সন্ধান পায়না।
নির্যাতনের এক পর্যায়ে রাজ (১৭) অজ্ঞান হয়ে পরলে তাকে আবার এসপি পার্কে নিয়ে এসে তার বাবার কাছে তুলে দেয়। এ বিষয়ে রাজের বাবা আইনগত ব্যবস্থা নিতে চাইলে রাজের বাবাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেবে বলে নানা ধরনের ভয়ভীতি দেখায়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের দুইদিন পার হয়ে যাওয়ার পরও আইন-শৃঙ্খলা বাহিনী কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় এ মানববন্ধন করেন।











