শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

স্ত্রীকে নৌকায় ঘুরতে নিয়ে হত্যার পর নদীতে ফেলে দেন স্বামী : পিবিআই

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
in সারাদেশ
A A
স্ত্রীকে নৌকায় ঘুরতে নিয়ে হত্যার পর নদীতে ফেলে দেন স্বামী : পিবিআই

স্ত্রীকে নৌকায় ঘুরতে নিয়ে হত্যার পর নদীতে ফেলে দেন স্বামী : পিবিআই

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে করেছিলেন জান্নাতুল ফেরদৌস। তবে বিয়ের পর স্বামীর আগের আরেকটি বিয়ের কথা জানতে পেরে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে জান্নাতুলকে পরিকল্পিতভাবে নৌকায় ঘুরতে নিয়ে হত্যার পর হাত-পা বেঁধে বস্তাবন্দি মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী রাজা মিয়ার বিরুদ্ধে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটের তদন্তে এ হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মুসলিম উদ্দিন ও শুক্কুর আহমদকে গ্রেপ্তার করেছে পিবিআই। তাঁদের মধ্যে মুসলিম উদ্দিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

বিয়ের পর জানতে পারেন স্বামীর আগের বিয়ের কথা: পিবিআই সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌসের বয়স ২৮ বছর। তিনি একটি জুতার কারখানায় চাকরি করতেন। তিন বছর আগে প্রথম স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২৫ সালের সেপ্টেম্বরে রাজা মিয়াকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর সাত বছর বয়সী মেয়ে তানিসাকে নিয়ে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট সিগন্যাল এলাকায় রাজা মিয়ার সঙ্গে বসবাস করতেন জান্নাতুল। বিয়ের সময় রাজা মিয়া নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিলেন বলে পিবিআইয়ের ভাষ্য। তিনি শপিং ব্যাগ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতেন।

একপর্যায়ে জান্নাতুল জানতে পারেন, রাজা মিয়া এর আগেও বিয়ে করেছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এই বিরোধের জের ধরেই জান্নাতুলকে হত্যার পরিকল্পনা করেন রাজা মিয়া।

নৌকায় নিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগ: পিবিআই জানায়, জান্নাতুলকে হত্যার বিষয়ে রাজা মিয়া তাঁর পূর্বপরিচিত মো. মুসলিম উদ্দিনের সঙ্গে পরামর্শ করেন। পরে তাঁরা কালুরঘাট ব্রিজ এলাকার এক কবিরাজের কাছে যান এবং ঝাড়ফুঁকসহ বিভিন্ন তান্ত্রিক পদ্ধতির আশ্রয় নেন। এতে সমস্যার সমাধান না হওয়ায় জান্নাতুলকে হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে বেড়ানোর কথা বলে জান্নাতুলকে কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় নিয়ে যান রাজা মিয়া। সেখানে মুসলিম উদ্দিন, আরমান এবং রাজা মিয়ার প্রথম স্ত্রীর ভাই শুক্কুর আহমদ একটি স্যাম্পান নৌকা নিয়ে অপেক্ষা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরে জান্নাতুলকে নৌকায় তুলে কর্ণফুলী ব্রিজের নিচ দিয়ে শিকলবাহা খালের দিকে নিয়ে যাওয়া হয়।

যেভাবে হত্যার ঘটনা ঘটে বলে দাবি পিবিআইয়ের: পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাত ৮টার দিকে জান্নাতুলের সঙ্গে রাজা মিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাজা মিয়া তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে শিকলবাহা খালে ফেলে দেন। এরপর রাজা মিয়া জান্নাতুলের মুখ চেপে ধরেন এবং আরমান নামের আরেক ব্যক্তি রশি দিয়ে তাঁর গলা পেঁচিয়ে ধরেন বলে তদন্তে উঠে এসেছে।

এতে জান্নাতুলের মৃত্যু হয় বলে পিবিআই জানিয়েছে। পরে রাজা মিয়া ও আরমান তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে মরদেহ বস্তাবন্দি করেন। এরপর কর্ণফুলী থানার কালারপোল এলাকায় মরদেহ ফেলে তাঁরা পালিয়ে যান বলে অভিযোগ।

চার দিন পর উদ্ধার হয় বস্তাবন্দি মরদেহ: পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার চার দিন পর, ২ আগস্ট, কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে ভাসমান অবস্থায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জান্নাতুলের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

ঘটনার পর রাজা মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করে জান্নাতুলের পরিবার। পরে তাঁর মা ছায়রা খাতুন রাজা মিয়া ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কর্ণফুলী থানায় মামলা করেন।

দুজন গ্রেপ্তার, তদন্ত চলছে : পিবিআই কর্মকর্তা জানান, গত ৬ অক্টোবর মামলাটি সদরঘাট নৌ পুলিশ থেকে তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থানা এলাকায় আত্মগোপনে থাকা মো. মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্কুর আহমদকেও গ্রেপ্তার করা হয়।

শুক্কুর আহমদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্যাম্পান নৌকাটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই। সংস্থাটির দাবি, মুসলিম উদ্দিন বুধবার আদালতে নিজের সম্পৃক্ততা ও হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানিয়েছে, মামলাটির তদন্ত এখনো চলছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপরাধ সংবাদকর্ণফুলী নদীচট্টগ্রামজান্নাতুল ফেরদৌসপিবিআইরাজা মিয়াশিকলবাহা খালহত্যা মামলা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
0

এক ছাদের নিচে সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের যানবাহন দেখার সুযোগ ঘিরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। একদিকে চলছে মেরিটাইম ও অফশোর...

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
0

অবৈধ অস্ত্র কেনাবেচার অভিযোগে টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, তিনটি স্মার্টফোন...

ফেসবুকে ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

ফেসবুকে ভিডিও ছড়ানোর পর দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৯ অপরাহ্ণ
0

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানোর ঘটনায় এক প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। একই সঙ্গে তাঁদের শাস্তিমূলক বদলির সুপারিশ...

খেলাপি ঋণ আদায়ে দ্বৈত নীতি, গ্রাহকদের বাড়তি ঝুঁকি

খেলাপি ঋণ আদায়ে দ্বৈত নীতি, গ্রাহকদের বাড়তি ঝুঁকি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
0

খেলাপি ঋণ আদায় এবং দীর্ঘদিনের মামলাজট নিরসনে ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পথ খুলেছে বাংলাদেশ ব্যাংক। তবে সেই সহায়তা পাওয়ার শর্তে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ঋণগ্রহীতাদের জন্য অনুসরণ করা...

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০০ অপরাহ্ণ
0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্তে সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। একই সঙ্গে দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১১...

Next Post
সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা

সর্বেশষ

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

সাত দেশের ২০০ প্রতিষ্ঠান নিয়ে বিমক্স-২০২৬, পাশাপাশি কার বাজার

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

মাভাবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা-টিকা, সেবা পেল ৩০০ পশু

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে অভিযান, বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকা উদ্ধার

অক্টোবর ১৫, ২০২৬ — আশ্বিন ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In