মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ইতিহাস ঐতিহ্য

১১ আগস্ট ছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ‘টার্নিং পয়েন্ট

আগস্ট ১১, ২০২৩ — শ্রাবণ ২৭, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১২:৪৪ পূর্বাহ্ণ
in ইতিহাস ঐতিহ্য, জাতীয়, শীর্ষ সংবাদ
A A

১১ আগস্ট ঐতিহাসিক জাহাজমারা দিবস

নিজস্ব প্রতিবেদক : আজ ১১ আগস্ট ঐতিহাসিক জাহাজমারা দিবস।

আরও পড়ুন

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

এলেঙ্গায় সিসা কারখানা বন্ধের দাবিতে উত্তাল এলাকাবাসী

১৯৭১ সালের এই দিনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন।

পাকিস্তানিদের জাহাজ আক্রমণ করে দখল নেওয়ার এ দিনটিকে “মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট” হিসেবে গণ্য করা হয়ে থাকে।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর মারণাস্ত্র, গোলাবারুদ, জ্বালানী ও রসদ নিয়ে সাতটি যুদ্ধজাহাজ নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

কিন্তু সেগুলোকে আটকে দেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনীর সাহসী কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান।

মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের যমুনা-ধলেশ্বরী নদীপথের মাটিকাটা এলাকায় দায়িত্বরত ছিলেন এই বীর সেনানী।

দূরদর্শী এই সাহসী যোদ্ধা অল্প কয়েকজন সঙ্গীকে নিয়ে প্রাণপণ লড়াই করে পাকিস্তানি বাহিনীর দুটি অস্ত্রবোঝাই জাহাজ “এস ইউ ইঞ্জিনিয়ার্স এল সি-৩” এবং “এস টি রাজন” ধ্বংস করে দেন।

বীর মুক্তিযোদ্ধাদের এই সাফল্যে উত্তরবঙ্গকে ঘিরে পাকিস্তানিদের পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে অন্য কোথাও এত বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়নি।

জাহাজগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বীর মুক্তিযোদ্ধারা তৎকালীন ২১ কোটি টাকা মূল্যের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ হাতে পেয়েছিলেন।

এই যুদ্ধজাহাজ ও অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য মরিয়া ওঠে পাকিস্তানি বাহিনী।

দিশেহারা পাকিস্তানি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি ও ব্রিগেডিয়ার কাদের খানের নেতৃত্বে ৪৭ ব্রিগেড, ৫১ কমান্ডো ব্রিগেড ও বিমান বাহিনীর দুটি এফ-৮৬ জেট বিমান মুক্তিবাহিনীকে চারদিক দিয়ে আক্রমণ করে।

তবে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সাহসী নেতৃত্ব পাকিস্তানি বাহিনীকে আবারও পিছু হটতে বাধ্য করে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই যুদ্ধকে পট পরিবর্তনকারী অধ্যায় বা টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য করা হয়।

মহান মুক্তিযুদ্ধে কমান্ডার হাবিবুর রহমানের বলিষ্ঠ সাহসিকতা ও নেতৃত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘‘বীরবিক্রম’’ ও ‘‘জাহাজমারা হাবিব’’ উপাধিতে ভূষিত করে।

ইতিহাসবিদের কথা – 

সেই যুদ্ধের ইতিহাস সম্পর্কে মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক জুলফিকার হায়দার বলেন, “জাহাজমারার ঘটনাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি স্মরণীয় অধ্যায়; ওই দিনের ঘটনায় আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছে।”

জাহাজমারার ঐতিহাসিক যুদ্ধের কথা নতুন প্রজন্মকে জানাতে টাঙ্গাইলের ভূঞাপুরের সিরাজকান্দিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

তবে অযত্ন-অবহেলায় থাকা স্মৃতিস্তম্ভটি দীর্ঘদিন সংস্কারের অভাবে সেই সাহসিকতার স্মৃতি আজ মলিন হতে বসেছে।

দ্রুত স্মৃতিস্তম্ভটি সংস্কারের দাবি জাহাজমারা হাবিবের স্বজন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের। দিবসটি স্মরণে জাহাজমারা হাবিব পরিবারের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: বাংলাদেশমুক্তিযুদ্ধ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাস-ঘুনিপাড়া গ্রামে প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু তিন বছরেও পুরোপুরি চালু হয়নি। সেতুর দুই পাশে গাইড ওয়াল ও অ্যাপ্রোচ...

এলেঙ্গায় সিসা কারখানা বন্ধের দাবিতে উত্তাল এলাকাবাসী

এলেঙ্গায় সিসা কারখানা বন্ধের দাবিতে উত্তাল এলাকাবাসী

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌলী দক্ষিণপাড়া এলাকায় প্রমিজাম মেটাল সিসা কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। কারখানা থেকে নির্গত...

টাঙ্গাইলে ঘাটাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ঘাটাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী সেলিনা খাতুনকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও...

নুসরাত হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নুসরাত হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৬ অপরাহ্ণ
0

ফেনীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার আসামিকে...

Next Post

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সর্বেশষ

পরকীয়া কি মানসিক রোগ? বিজ্ঞান কী বলছে

পরকীয়া কি মানসিক রোগ? বিজ্ঞান কী বলছে

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৫ অপরাহ্ণ
নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ অপরাহ্ণ
চীনের সঙ্গে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বাড়ানোর কথা বললেন মিলন

চীনের সঙ্গে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বাড়ানোর কথা বললেন মিলন

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
এলেঙ্গায় সিসা কারখানা বন্ধের দাবিতে উত্তাল এলাকাবাসী

এলেঙ্গায় সিসা কারখানা বন্ধের দাবিতে উত্তাল এলাকাবাসী

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে ঘাটাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ঘাটাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আগস্ট ২৪, ২০২৬ — ভাদ্র ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In