সোমবার, জুন ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

মানুষের ঘরে থাকা নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

আরও পড়ুন

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ বাংলাদেশি হাজি

মাহবুব উদ্দিন খোকন বলেন, বর্তমানে অনেক মানুষ ব্যাংকে টাকা না রেখে ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া দেশ ছেড়ে চলে যাওয়া ব্যক্তিদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ অবস্থায় আগামী এক থেকে দুই মাসের মধ্যে ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, যাদের কাছে থাকা অর্থের বৈধ উৎস দেখানোর সুযোগ নেই, তাদের নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে সেই অর্থ বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। এতে ব্যাংকে আমানত বাড়বে, বিনিয়োগে গতি আসবে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে।

দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘এমপি হলেই একটি ব্যাংক, নেতা হলেই একটি লিজিং কোম্পানি’—এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দুর্বল ব্যাংকগুলোকে জনগণের অর্থ দিয়ে টিকিয়ে রাখার পরিবর্তে ব্যাংকিং খাতকে আরও কার্যকর ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অর্থ পাচারের প্রসঙ্গ তুলে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে তেমন কোনো সাফল্য আসেনি। তাই অর্থ ফিরিয়ে আনার চেয়ে দেশে এমন আর্থিক ও আইনি পরিবেশ গড়ে তোলা জরুরি, যাতে মানুষ দেশের ভেতরেই অর্থ বিনিয়োগ ও সংরক্ষণে আস্থা পায়।

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রণীত বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়গুলো ইতিবাচক। তবে স্থায়ীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, মাহবুব উদ্দিন খোকনের এই প্রস্তাব ভারতের ২০১৬ সালের নোট বাতিলের সিদ্ধান্তের সঙ্গে তুলনা করা হচ্ছে। সে সময় ভারতের সরকার ৫০০ ও ১০০০ রুপির নোটের বৈধতা বাতিল করেছিল। তবে পরবর্তীতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া প্রায় ৯৯ দশমিক ৩ শতাংশ নোটই ব্যাংকে ফিরে আসে। ফলে কালো টাকা দমনে সেই উদ্যোগ কতটা সফল ছিল, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে এখনও বিতর্ক রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ১০০০ টাকার নোট৫০০ টাকার নোটঅর্থ পাচারঅর্থনীতিনগদ অর্থবাজেট ২০২৬-২৭বিএনপিব্যাংকিং খাতমাহবুব উদ্দিন খোকন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
0

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার। তবে চলতি বছরের প্রথম চার মাসে এই বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এ সময়ে...

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ বাংলাদেশি হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ বাংলাদেশি হাজি

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৬ পূর্বাহ্ণ
0

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ জন বাংলাদেশি হাজি। রবিবার (২৯ জুন) পর্যন্ত মোট ২০৪টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন। তাদের...

পে স্কেলের গেজেট কবে? যা জানা গেল

পে স্কেলের গেজেট কবে? যা জানা গেল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৪ পূর্বাহ্ণ
0

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে। তবে পুরো পে স্কেল...

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ পূর্বাহ্ণ
0

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার...

সংসদ ভবনে শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

সংসদ ভবনে শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি...

Next Post
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সর্বেশষ

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ
শ্যাম্পু করার পরও বারবার খুশকি? জেনে নিন করণীয়

শ্যাম্পু করার পরও বারবার খুশকি? জেনে নিন করণীয়

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৫ পূর্বাহ্ণ
ব্রাজিলের বিপক্ষে কাতার বিশ্বকাপের টাইব্রেকারের ভুল এড়াতে চান জাপান কোচ

ব্রাজিলের বিপক্ষে কাতার বিশ্বকাপের টাইব্রেকারের ভুল এড়াতে চান জাপান কোচ

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৯ পূর্বাহ্ণ
হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ বাংলাদেশি হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ বাংলাদেশি হাজি

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৬ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In