বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

৮০ কুয়েত প্রবাসীর ভাগ্য দূতাবাসের ওপর

জানুয়ারি ১১, ২০২৫ — পৌষ ২৮, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ অপরাহ্ণ
in জাতীয়
A A

কুয়েতে ক্লিনটি জেনারেল ট্রেডিং অ্যান্ড ক্লিনিং কোম্পানিতে কর্মরত ৮০ জন বাংলাদেশি শ্রমিকের সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার আবুল হোসেন। এসময় তিনি বলেন, ‘ওই শ্রমিকরা দূতাবাসে এসেছিলেন, তাদের কথা শুনেছি এবং সব সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে।’ প্রবাসীদের সব ধরনের সমস্যা খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, উল্লেখ করে আবুল হোসেন বলেন, ক্লিনটি কোম্পানির ৮০ জন বাংলাদেশি শ্রমিক কর্মে বিরতি দিয়ে ৭ জানুয়ারি দূতাবাসে আসেন। তখন তারা একাধিক সমস্যা ও দাবির কথা জানান।

 

আরও পড়ুন

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

সেগুলো হলো— ‘তারা নির্ধারিত ৮ ঘণ্টার পর অতিরিক্ত সময় কাজ করতে চান না, কাজের মেয়াদ বাড়িয়ে এক বছর থেকে দুই বছর করতে হবে, আকামা জটিলতা দূর করতে হবে, সিভিল আইডি পাইয়ে দিতে হবে এবং বেতন প্রতি মাসের ১০ তারিখের আগেই পরিশোধ করতে হবে। পাশাপাশি, এক বছর পূর্ণ হওয়ার আগেই যেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে তারা রিক্রুটিং এজেন্সির কাছ থেকে ভিসার মূল্য ফেরত নিতে পারেন।’

তিনি আরও বলেন, ক্লিনটি কোম্পানির শ্রমিকরা যেদিন দাবিগুলো নিয়ে দূতাবাসে আসেন। সেদিন ওই কোম্পানির নিয়োগকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেদিন মালিকপক্ষের কাছে শ্রমিকদের দাবিগুলো তুলে ধরে। যদিও শুরুর দিকে সেগুলো মানার ক্ষেত্রে তাদের অনাগ্রহ ছিল, পরে তারা মেনে নেন। আবুল হোসেন বলেন, সমস্যা সমাধানের পর স্বভাবতই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা। কিন্তু, সেদিনই ওই শ্রমিকরা স্থানীয় পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার অফিসে গিয়ে একই অভিযোগ করেন।

ফলে, এখন বিষয়টি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এছাড়াও তারা কর্মবিরতি করেছেন,যেটি স্থানীয় আইনে সম্পূর্ণ নিষেধ। দূতাবাস নিয়োগকর্তা ও শ্রমিকদের মধ্যেকার সমস্যা সমাধান করে দেওয়ার পরও কেন শ্রমিকরা পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার অফিসে গেলেন, সে প্রশ্ন তুলেছেন দূতাবাস কর্মকর্তা আবুল হোসেন। এদিকে, ক্লিনটি কোম্পানির বাংলাদেশি শ্রমিকরা ৭ জানুয়ারি এ প্রতিবেদককে তাদের নানা সমস্যার কথা জানান।

 

পরে ৯ জানুয়ারি কয়েক জন শ্রমিক জানান, শ্রমিকদের স্বার্থে দূতাবাসের নেওয়া সিদ্ধান্তটি সঠিক ছিল। পরবর্তী সময়ে পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার অফিসে গিয়ে অভিযোগ করা ঠিক হয়নি। তারা জানান, ৯ জানুয়ারি সন্ধ্যার দিকে কোম্পানির নিয়োগকর্তা শ্রমিকদেরকে জানিয়ে দিয়েছেন যে, তারা যেন ১০ জানুয়ারি দুপুরের দিকে প্রস্তুত থাকেন। কারণ, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য এয়ার টিকেট নেওয়া হয়েছে।

পরের দিন ১১ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ক্লিনটি কোম্পানির শ্রমিকরা জানান, ওই কোম্পানির নিয়োগকর্তার প্রতিনিধিরা কোম্পানির ব্যারাকে এসে রেজিগনেশন লেটার প্রত্যেকের হাতে দিয়ে বলেছেন সেটিতে স্বাক্ষর দিতে। যদিও ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে কুয়েতে আসা ওইসব শ্রমিকরা এই মুহূর্তে স্বেচ্ছায় দেশে যেতে চাচ্ছেন না। কিন্তু এই পরিস্থিতিতে কোম্পানি যেকোনো সময় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা করছেন ৮০ জন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দূতাবাস তার দায়িত্বের জায়গা থেকে প্রবাসীদের প্রকৃত সেবা দিয়ে যাচ্ছে। প্রবাসীদের প্রত্যাশা অনেক। সব সময় হয়ত প্রত্যাশা শতভাগ পূরণ করা সম্ভব হয় না।

ক্লিনটি কোম্পানির ব্যাপারে শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ও শনিবার অফিস বন্ধ। রোববারে শ্রমিকদের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কুয়েত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমবাজার। এ দেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ধ ছিল।

বর্তমানে লামা করে অর্থাৎ বিশেষ অনুমোদন নিয়ে ভিসা পেতে হয়। ফলে, বাংলাদেশি ভিসা ব্যবসায়ীরা চড়া মূল্যে ভিসা বিক্রি করছেন এবং যারা কুয়েতে আসছেন, তাদের খরচ হচ্ছে ৮ থেকে ৯ লাখ টাকা। ক্লিনটি কোম্পানির বাংলাদেশি শ্রমিকরা জানিয়েছেন, বেদু ফিরোজ নামে একজন কুয়েত প্রবাসীর কাছ থেকে তারা ভিসা নিয়ে কুয়েতে এসেছেন। প্রতিটি ভিসার দাম নেওয়া হয়েছে ৭ থেকে ৮ লাখ টাকা।
কিছুদিন আগে কথিত বেদু ফিরোজকে ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার করে কুয়েত প্রশাসন। পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৮০ কুয়েত প্রবাসীর ভাগ্য দূতাবাসের ওপরকুয়েতপ্রবাসী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
0

বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের যোগাযোগ আরও শক্তিশালী করতে ঢাকা-তেহরান সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের...

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৫ অপরাহ্ণ
0

সংসদীয় সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ...

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৯ অপরাহ্ণ
0

চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিনিয়োগকারীদের সুবিধা নিশ্চিত করতে চীনে একটি বিশেষ বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
0

দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৩০ মাস মেয়াদি একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার...

ঢাকার আশপাশে বাড়ছে ভূমিকম্প, বড় ঝুঁকিতে কি রাজধানী?

ঢাকার আশপাশে বাড়ছে ভূমিকম্প, বড় ঝুঁকিতে কি রাজধানী?

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ — আষাঢ় ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বারবার ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নিয়ে আলোচনা...

Next Post
চট্টগ্রামে সমন্বয়ক আবদুল হান্নানকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ

চট্টগ্রামে সমন্বয়ক আবদুল হান্নানকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ

সর্বেশষ

ভূমিকম্পে ভেনেজুয়েলার মৃতের সংখ্যা ভয়াবহ : ট্রাম্প

ভূমিকম্পে ভেনেজুয়েলার মৃতের সংখ্যা ভয়াবহ : ট্রাম্প

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৭ অপরাহ্ণ
বাসাইলে 'ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬' অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাসাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৫ অপরাহ্ণ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৪ অপরাহ্ণ
আনচেলত্তির সঙ্গে বাজি জিতে উপহারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আনচেলত্তির সঙ্গে বাজি জিতে উপহারের অপেক্ষায় ভিনিসিয়ুস

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৯ অপরাহ্ণ
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৬ জুলাই

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In