শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

৮ মাসে সিঙ্গাপুর গেছে সাড়ে ৫৫ হাজার বাংলাদেশি

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
in জাতীয়
A A
৮ মাসে সিঙ্গাপুর গেছে সাড়ে ৫৫ হাজার বাংলাদেশি

৮ মাসে সিঙ্গাপুর গেছে সাড়ে ৫৫ হাজার বাংলাদেশি

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক শ্রমবাজারে পরিণত হয়েছে সিঙ্গাপুর। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৫৫ হাজার ৬১৪ জন বাংলাদেশি কর্মী গেছেন। তবে বিদেশি কর্মী গ্রহণে সিঙ্গাপুরের নিয়ন্ত্রণ আরও কঠোর করার পরিকল্পনায় দেশটির শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত বিদেশে যাওয়া মোট ৫ লাখ ৩৭ হাজার ৬৩৭ বাংলাদেশি কর্মীর ১০ দশমিক ৩৪ শতাংশের গন্তব্য ছিল সিঙ্গাপুর। এ তালিকায় ২ লাখ ৯৫ হাজার ৬৯৫ কর্মী নিয়ে শীর্ষে রয়েছে সৌদি আরব।

আরও পড়ুন

আজই কি নবম পে স্কেলের প্রজ্ঞাপন, শেষ হচ্ছে অপেক্ষা

আট দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ শুরু ১১ দলীয় ঐক্যের

গত কয়েক বছরেও সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মী যাওয়ার প্রবণতা ঊর্ধ্বমুখী ছিল। ২০২২ সালে ৬৪ হাজার ৩৮৩, ২০২৩ সালে ৫৩ হাজার ২৬৫, ২০২৪ সালে ৫৬ হাজার ৮৪৭ এবং ২০২৫ সালে ৭০ হাজার ৮৩২ জন বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে যান।

ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো কয়েকটি বড় শ্রমবাজারে কর্মী নিয়োগ দীর্ঘদিন বন্ধ বা সীমিত থাকায় সিঙ্গাপুরের গুরুত্ব বাংলাদেশের জন্য আরও বেড়েছে।

শ্রমবাজারের পাশাপাশি রেমিট্যান্সের উৎস হিসেবেও সিঙ্গাপুরের গুরুত্ব বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশে ৯৮ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ কোটি ডলারে। এর ফলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর উৎস হিসেবে সিঙ্গাপুর দশম বৃহত্তম দেশে পরিণত হয়েছে।

গত ২৩ আগস্ট জাতীয় দিবসের অনুষ্ঠানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেন, বিদেশি জনশক্তিকে স্বাগত জানানো হলেও তা সতর্ক ও নিয়ন্ত্রিত উপায়ে করা হবে। আগামী বছরগুলোতে দেশটির মোট জনসংখ্যা ও শ্রমশক্তির প্রবৃদ্ধি ধীর হবে বলেও তিনি জানান। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তি ও উৎপাদনশীলতার ওপর বেশি গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।

তবে অভিবাসন বিশেষজ্ঞ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন সিকদারের মতে, সিঙ্গাপুর বিদেশি কর্মী নিয়োগ পুরোপুরি বন্ধ করবে—এমন আশঙ্কার কারণ নেই। তার মতে, দেশটির অর্থনীতিতে অভিবাসী শ্রমিকের প্রয়োজন রয়েছে। তবে স্বল্প ও অর্ধদক্ষ কর্মীর চাহিদা কমে দক্ষ ও উচ্চ দক্ষ কর্মীর চাহিদা বাড়তে পারে।

সিঙ্গাপুরে বর্তমানে প্রায় ১৬ লাখ বিদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে আনুমানিক দুই লাখ বাংলাদেশি নির্মাণ, জাহাজ নির্মাণ ও বাগান পরিচর্যার মতো কাজে নিয়োজিত।

সিকদার বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চপ্রযুক্তি খাতে সিঙ্গাপুর এগিয়ে যাওয়ায় বাংলাদেশের দক্ষ কর্মী তৈরিতে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সিঙ্গাপুরে যেতে বাংলাদেশি কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয়ও বড় উদ্বেগের বিষয়। কর্মীদের ভাষ্য অনুযায়ী, চাকরি নিশ্চিত করতে তাদের ১৪ থেকে ১৬ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, সিঙ্গাপুরের ছয়টি কোম্পানি নিয়োগ প্রক্রিয়ায় একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে অভিযোগ রয়েছে। প্রকৃত ব্যয় ৪ থেকে ৫ লাখ টাকা হওয়ার কথা হলেও কর্মীদের কাছ থেকে ১৬ লাখ টাকা পর্যন্ত নেওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিঙ্গাপুরের নির্মাণ খাত এখনো বিদেশি কর্মীদের বড় কর্মসংস্থানের ক্ষেত্র। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে খাতটির প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৮ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকেও ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

তবে সিঙ্গাপুরে যাওয়া কর্মীদের সবাই নতুন অভিবাসী নন। কর্মী পাঠানো এজেন্সিগুলোর সংগঠনের সাবেক মহাসচিব আহমেদ চৌধুরীর মতে, অনেক কর্মী চুক্তির মেয়াদ শেষে দেশে ফিরে নতুন ভিসা বা ছাড়পত্র নিয়ে আবার সিঙ্গাপুরে যান। ফলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যানকে দেশটির শ্রমবাজারে নতুন বাংলাদেশি কর্মী প্রবেশের সংখ্যা হিসেবে সরাসরি বিবেচনা করা ঠিক নয়।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জনশক্তি রপ্তানিপ্রবাসী কল্যাণবাংলাদেশি প্রবাসীবিদেশে কর্মসংস্থানরেমিট্যান্সসিঙ্গাপুর শ্রমবাজারসিঙ্গাপুরে কর্মী নিয়োগসিঙ্গাপুরে বাংলাদেশি কর্মী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আজই কি নবম পে স্কেলের প্রজ্ঞাপন, শেষ হচ্ছে অপেক্ষা

আজই কি নবম পে স্কেলের প্রজ্ঞাপন, শেষ হচ্ছে অপেক্ষা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
0

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা যেন শেষই হচ্ছে না। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন...

আট দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ শুরু ১১ দলীয় ঐক্যের

আট দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ শুরু ১১ দলীয় ঐক্যের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ
0

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের...

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াত’ শব্দ যুক্ত হয়েছে: আইনমন্ত্রী

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াত’ শব্দ যুক্ত হয়েছে: আইনমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ — আশ্বিন ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৩ অপরাহ্ণ
0

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াতে ইসলামী’ শব্দ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের লেখা শেষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ...

পোল্ট্রি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

পোল্ট্রি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি প্রান্তিক খামারিরা। তাদের টিকিয়ে রাখা এবং নতুন উদ্যোক্তা তৈরি করাই সরকারের অন্যতম...

আজ পর্দা উঠছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের

আজ পর্দা উঠছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। বাংলাদেশসহ ১০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন...

Next Post
একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাতে

একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাতে

সর্বেশষ

একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাতে

একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাতে

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৮ অপরাহ্ণ
৮ মাসে সিঙ্গাপুর গেছে সাড়ে ৫৫ হাজার বাংলাদেশি

৮ মাসে সিঙ্গাপুর গেছে সাড়ে ৫৫ হাজার বাংলাদেশি

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৮ অপরাহ্ণ
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, ঢাকায় দুই শতাধিক চেকপোস্ট

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, ঢাকায় দুই শতাধিক চেকপোস্ট

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১২ অপরাহ্ণ
কোনো বাধা নেই, তবু জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান

কোনো বাধা নেই, তবু জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান

সেপ্টেম্বর ১৯, ২০২৬ — আশ্বিন ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৫ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In