শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home লাইফস্টাইল

মায়ের এক জোড়া কানের দুল ও মেয়ের এএসপি হওয়ার গল্প

জানুয়ারি ৬, ২০২০ — পৌষ ২৩, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ অপরাহ্ণ
in লাইফস্টাইল
A A

মারুফা নাজনীন একজন পুলিশ অফিসার। এলাকায় সে পরিচিত লিপি নামে। লক্ষীপুর জেলার রামগাতি সার্কেল এএসপি হিসেবে কর্মরত আছেন। পিতা আখতার হোসেন, মাতা ফরিদা ইয়াছমিন। বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার শহীদ আব্দুর সাত্তার রোডে। খুব সাধারণ পরিবারের একজন মেয়ে। তিন ভাই বোনের সংসারে মারুফা সবার বড়। তার বাবার আরও একটি সংসার ছিল। তাই তাদের ঠিক মতো ভরনপোষণ করতেন না। দুই তিন মাস পর বাবা একবার তাদের সাথে দেখা করতে আসতেন। আবার কোন সময় আসতেন না। বাবা দুই তিন দিন পর পর দুইশত করে টাকা পাঠাতেন। তা দিয়ে ছোট বোনের এক প্যাকেট দুধ আর এক কেজি চিনি কিনলে এক কেজি চাল কেনার মতো টাকা থাকতো না। যেখানে চাল কেনার টাকা নেই সেখানে বাজার কেনার কথাটা থাক।

মারুফা বলেন, মা ভাত রান্না করতো আর মা মেয়ে দু’জনে লবন পানি দিয়ে খেয়ে দিন পার করতাম। আমার পড়ালেখার জন্য বাবা কখনো ভাবতো না। নবম শ্রেণীতে পড়া অবস্থায় পড়াশোনা একেবারে প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। টাকার অভাবে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারিনি। এক বছর লেখাপড়া বন্ধ ছিল। পরের বছর মা তার কানের এক জোড়া দুল বিক্রি করে অতি কষ্টে ঘাটাইল এস.ই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় বোর্ড থেকে রেজিস্ট্রেশন করে আনেন। দশম শ্রেণীতে ক্লাস শুরু করলাম। মা ঠিক মতো খাতা কলম কিনে দিতে পারতো না। একটা ছাড়া দুইটা জামা আমার ছিল না।

আরও পড়ুন

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

তিনি বলেন, মা সেলাইয়ের কাজ জানতো। সেসময় একজন লোকের কাছ থেকে ১৫শ’ টাকা ধার করে কিস্তিতে একটা সেলাই মেশিন কিনেন। এরপর রান্নাসহ ছোট দুই ভাই বোনের দেখাশোনার কাজ আমার উপর এসে পড়ে। মা শুরুতে বাজার করার ব্যাগ সেলাই করতেন। প্রতি ব্যাগে পেতেন ২০ পয়সা করে। তারপর এলাকায় পরিচিত হলে কাপড় সেলাই করা শুরু করেন। মারুফা বলেন, এভাবেই চলতে থাকে আমাদের সংসার। পড়ালেখার পাশাপাশি রাত জেগে মায়ের কাজে সাহায্য করতাম। এরই মধ্যে এসএসসি’র টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করি আমি। পরে স্কুলের ইংরেজি স্যার খাজা ফেরদৌস বাসায় এসে আমাকে এক রীম খাতা এবং দশটা কলম উপহার দেন। সেই সময় স্যার বলেছিলেন, তোর কাছে একটাই চাওয়া, শুধু ভালো একটা রেজাল্ট এনে দিবি। স্যার সবসময় আমার খোঁজ নিতেন। আমি সারা জীবন স্যারের কাছে কৃতজ্ঞ। এসএসসি পাস করার পর ঘাটাইল জি.বি.জি কলেজে ভর্তি হই। কলেজে বেতন দিতে হতোনা। স্যারেরা আমাকে প্রাইভেট পড়াতেন ফ্রিতে। এভাবেই এসএসসি এবং এইচএসসি’র সময়কাল পার করি।

মারুফা বলেন, বিশ^বিদ্যালয়ে পড়া আমার হবে না, তাই ঘাটাইলেই বিএসসি করবো, এমন সিদ্ধান্ত নিলাম। হঠাৎ একদিন মা বললেন, তোমাকে বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়াবো। আমি বললাম ফরম কিনে দিতে পারবে না কিভাবে পরীক্ষা দেব। যাক মায়ের কথা মতো শুরু হলো ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি। চান্স পেয়ে গেলাম বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহে। পড়ালেখার পাশাপাশি প্রাইভেট পড়াতাম। এরই মাঝে গ্রামীণ ব্যাংক থেকে শিক্ষা ঋণ নেই। অনার্স শেষ বর্ষে এসে আমার বিয়ে হয়। মাস্টার্স পড়ার খরচ স্বামী চালিয়েছেন। মাস্টার্স শেষ করে ৮ মাস একটি এনজিওতে চাকুরী করি। এরই মধ্যে ফার্ম স্ট্রাকচার এর উপর থিসিস শেষ করি। পরে ফেনী সিটি কলেজে কৃষি বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করি। চাকুরীরত অবস্থায় ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেই।

বিসিএস চুড়ান্ত ফলাফলে পুলিশ প্রশাসন (এ.এস.পি) পদে টিকে যাই। এ খবর শোনার পর সেদিন আনন্দে অনেক কেঁদেছিলাম। আর আমার মা খুশিতে রাস্তা দিয়ে দেড়ৈাতে থাকেন। দৌড়াতে দৌড়াতে রাস্তায় যাকে পান তাকেই বলতে থাকেন আমার মেয়ে এ.এস.পি হয়েছে আর কাঁদতে থাকেন। আমি সর্বশেষে একটি কথাই বলতে চাই আমার মায়ের মতো মা যেন সব ছেলে মেয়েদের হয়। সংসার জীবনে মারুফা, ব্যবসায়ী স্বামী মুজিবুল কাইয়ুম আরমান আর একমাত্র সন্তান শায়ানকে নিয়ে বেশ সুখেই আছেন বলে জানান। মা ফরিদা ইয়াছমিন বলেন, আল্লাহতালার আমাদের প্রতি দয়া ছিল। আমার পরিশ্রম আজ স্বার্থক।

সংগ্রামী এই জননীর আরেক মেয়ে নুসরাত জাহান ইভা পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ও একমাত্র ছেলে ইফতেখাইরুল হাসান পড়ে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অনার্স ১ম বর্ষে।

এ বছর বেগম রোকেয়া দিবসে টাঙ্গাইল জেলা পর্যায় জয়িতাদের সন্মাননা গ্রহণ করার সময় এসব কথা বলেন মারুফা। এসময় তিনি আরো বলেন, আজ আমাকে আপনারা যে সন্মাননা দিচ্ছেন, আসলে এই সন্মাননা পাওয়ার যোগ্য আমার মা। ওই দিন মঞ্চে জেলা প্রশাসক মা-মেয়ের হাতে জেলার সেরা জয়িতার ক্রেস্ট তোলে দেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে অর্থের অভাবে স্বামীকে কিডনি দিতে পারছেন না স্ত্রী ফাহিমা আক্তার। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত থাকলেও কিডনি প্রতিস্থাপনের ব্যয় বহন করতে না পেরে মানবিক...

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৬ — মাঘ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরের অসহায় ও শীতার্ত বাসিন্দাদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেছে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় এই কম্বল বিতরণ...

বর্ষায় ঠান্ডা-কাশি থেকে রেহাই পেতে ৫টি ঘরোয়া উপকারী পানীয়

বর্ষায় ঠান্ডা-কাশি থেকে রেহাই পেতে ৫টি ঘরোয়া উপকারী পানীয়

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৫ — শ্রাবণ ১৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪৬ অপরাহ্ণ
0

বর্ষাকাল এলেই বাড়ে ঠান্ডা, সর্দি-কাশি, জ্বর আর গলাব্যথার সমস্যা। এই সময় শরীর দুর্বল হয়ে পড়ে, মনেও আসে ক্লান্তি। তবে ওষুধ ছাড়াও কিছু ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পানীয়...

এসএসএস এর নির্বাহী পরিচালকের রোগ মুক্তি কামনায় দোয়া

এসএসএস এর নির্বাহী পরিচালকের রোগ মুক্তি কামনায় দোয়া

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৫ — আষাঢ় ২৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৮ অপরাহ্ণ
0

সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য এবং এসএসএস’এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় টাঙ্গাইল...

জলবায়ু পরিবর্তন রোধে গাছ লাগাতে হবে - ফরহাদ ইকবাল

জলবায়ু পরিবর্তন রোধে গাছ লাগাতে হবে – ফরহাদ ইকবাল

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৫ — আষাঢ় ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:০৫ অপরাহ্ণ
0

জলবায়ু পরিবর্তন রোধে গাছ লাগাতে হবে, বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে আমাদের সবাইকে এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।...

Next Post

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় কালিহাতীতে মানববন্ধন

সর্বেশষ

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেরা প্রতিবেদক হলেন টাঙ্গাইল প্রতিনিধি নোমান

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:৪৭ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ও আক্রান্ত ১ হাজার ২৫২ জন

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নেপথ্যে কি বড় কোনো সিন্ডিকেট?

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

ঘাটাইলে আড়াই হাজার গজারি গাছ কেটে বন বিভাগের জমিতে কলাবাগান

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১১ অপরাহ্ণ
গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ পিকআপচালক গ্রেপ্তার

সেপ্টেম্বর ৩, ২০২৬ — ভাদ্র ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In