শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

পূর্ণাঙ্গ কমিটি গঠন নয়, তদবির-বাণিজ্যে ব্যস্ত জেলা ছাত্রলীগের দুই প্রধান

ডিসেম্বর ৬, ২০২২ — অগ্রহায়ণ ২২, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ১:০৪ পূর্বাহ্ণ
in রাজনীতি, শীর্ষ সংবাদ
A A

টাঙ্গাইল জেলা ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদক : ৪ ডিসেম্বর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটির এক বছর পূর্ণ হয়েছে।

আরও পড়ুন

বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি

ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

কিন্তু তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও টাঙ্গাইল জেলা ছাত্রলীগ এক বছরেও তা করতে পারেনি।

কারণ হিসেবে সিনিয়র নেতা ও এমপির বাসায় বিভিন্ন তদবির, ঠিকাদারি কাজে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে।

সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

আর সেই দুইজন থেকে তিনজন হতে পারেনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগ।

এরই মধ্যে এই কমিটির সভাপতি ও সম্পাদকের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা।

এতে ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতারা হতাশ হয়ে পড়েছেন। অনেকের আবার ছাত্রত্বও শেষ হয়ে যাচ্ছে।

জানা যায় –

দীর্ঘ প্রায় একযুগ পর গত ২০২১ সালের ৪ ডিসেম্বর টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ঘটা করে অনুষ্ঠিত হয়।

পরে সার্কিট হাউজে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানকে দিয়ে কমিটি ঘোষণা করেন।

কমিটি গঠনের পরপরই এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বির্তকের সৃষ্টি হয়।

সে সময়ই পদপ্রত্যাশী ছাত্রলীগের অন্যান্য নেতা ও সাবেক ছাত্রলীগের নেতারা বলেন, টাঙ্গাইল শহর বা সদর বাদ দিয়ে গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি তানভীর হাসান ছোট মনির সমর্থনপুষ্ট ও গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সোহানুর রহমান সোহানকে জেলা ছাত্রলীগের সভাপতি এবং বাসাইল-সখীপুর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের আর্শীবাদপুষ্ট সখীপুর উপজেলায় বাড়ি ইলিয়াস হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।

নেতা-কর্মীদের ক্ষোভ :

সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষোভের সাথে বলেন, ঘোষিত জেলা ছাত্রলীগের এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক কোন কর্মসূচিই পালন করতে পারবে না।

তাদের সেই কথা এখন বাস্তবে রূপ নিয়েছে।

সভাপতি সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন ইউনিটগুলোর কার্যক্রম বা সম্মেলনও করতে ব্যর্থ হয়েছে।

রাজপথে বিএনপি-জামায়াতের আন্দোলন সংগ্রাম প্রতিহত করার মতো সেই সাংগঠনিক শক্তিও তাদের মধ্যে নেই।

দুইজনের এই কমিটি নিয়েই তারা এক বছর পার করে দিয়েছেন।

দলীয় সূত্রের তথ্য :

দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় আগের কমিটির বেশির ভাগ নেতার ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে যায়।

প্রায় একযুগ পর ২০২১ সালের ৪ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

এতে সোহানুর রহমান সোহানকে সভাপতি ও ইলিয়াস হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কিন্তু এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি তাঁরা।

সাধারণ নেতা-কর্মীদের ভাষ্য :

জেলা ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা জানায়, তারা দায়িত্ব পাওয়ার পর চলতি বছরের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড, কালিবাড়ী রোডসহ বিভিন্ন স্থানে কয়েক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও তারা সফলভাবে করতে পারেনি।

এছাড়া অভিযোগ রয়েছে, সখীপুর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও মুজিব কলেজ ছাত্রলীগের কমিটি গঠনে আর্থিক লেনদেন, দেলদুয়ারে চিহ্নিত রাজাকারের ছেলে মাসুদ রানাকে কমিটিতে অন্তর্ভূক্তি নিয়ে বিতর্ক এবং বির্তকিত নেতাদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ তৈরি হয়।

এমন অভিযোগের পর কেন্দ্রীয় ছাত্রলীগ ওই ইউনিট কমিটিগুলো স্থগিত করে দেয়।

এতে করে জেলা ছাত্রলীগের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।

এদিকে জেলা ছাত্রলীগের শহরে অবস্থিত নিজস্ব অফিসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কখনও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে দেখা যায় না।

জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের শুধু তাদের নিজস্ব নেতা ও এমপির বাসায় বিভিন্ন তদবির, ঠিকাদারি কাজে ব্যস্ত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া জেলা ছাত্রলীগের কোন কর্মকান্ডে সাধারণ নেতাকর্মীদের উপস্থিত দেখা যায় না বলেও দলীয় সূত্র জানায়।

পদ প্রত্যাশীদের বক্তব্য :

জেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা বলেন, দীর্ঘ সম্মেলন না হওয়ায় পদ প্রত্যাশীরা চিন্তিত হয়ে পড়েছিল।

সম্মেলন হওয়ার পর তারা আশা করেছিলেন হয়তো পদপদবি পাবেন। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় তাদের সে আশা পূর্ণ হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, তারা অনেকে ৮-১০ বছর ধরে ছাত্রলীগের রাজনীতি করছেন; কিন্তু আজও কোনো পদ পাননি। তাদের অনেকেরই ছাত্রত্ব শেষ হওয়ার পথে। এতে অনেকেই হতাশ।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের নেতারা তাঁদের নিজ নিজ পছন্দের লোকদের কমিটিতে নিতে চান। সব নেতার সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হচ্ছে। তাই কমিটি করতে সময় লাগছে।

সভাপতি সাধারণ সম্পাদকের কথা :

এবিষয়ে জানতে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান এর মুঠোফোনে কল দিলে তিনি কল রসিভ করেন নি।

বিষয়টি নিয়ে সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, কেন্দ্র থেকে আমাদের এক বছরের জন্য জেলা কমিটির অনুমোদন দেয়।

এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও বিভিন্ন জটিলতা ও সমস্যার কারণে সম্ভব হয়নি।

এরই মধ্যে আমরা ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের যাচাই করা হচ্ছে। সম্প্রতি আমরা ১৭১ সদস্যের একটি কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমাদের টাঙ্গাইলখবরবাংলা২৪.কমছা্ত্রলীগজেলা ছাত্রলীগটাঙ্গাইলটাঙ্গাইলের খবররাজনৈতিক বাণিজ্য

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি

বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ — মাঘ ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:১২ পূর্বাহ্ণ
0

কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমি নির্র্বাচনে দল নিয়ে না দাঁড়ালেও সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন করেছি। কেন করেছি? আহমেদ আযমের চেয়ে সালাউদ্দিন আলমগীর ভালো...

ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে র‌্যাবের বিশেষ অভিযানে ১৩১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মোঃ তৌফিক আহমেদ (৩২) গ্রেফতার হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার দক্ষিনাশ্বর ব্রাহ্মন শাষন মন্দিরের...

দেলদুয়ারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

দেলদুয়ারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ১০ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জিহাদ (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে...

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয় সামনে রেখে রাজধানীতে নির্বাচনী সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।...

গোপালপুরে তারেক খাঁনের সহায়তায় মানবিক ঘর পেলেন সেই নাসির

গোপালপুরে তারেক খাঁনের সহায়তায় মানবিক ঘর পেলেন সেই নাসির

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে দীর্ঘ ১২ বছর ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা নাসির উদ্দিনের মাথার ওপর অবশেষে উঠেছে একটি নতুন ঘর। উপজেলার চর–চতিলা ফারাজি পাড়ার এই দিনমজুরকে একটি...

Next Post

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সখীপুর বিএনপির সভাপতি সাজুর পদত্যাগ

সর্বেশষ

বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি

বাসাইল-সখীপুরকে বাঁচাবার জন্য সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি

ফেব্রুয়ারি ৬, ২০২৬ — মাঘ ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:১২ পূর্বাহ্ণ
এই রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা

এই রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

ঘাটাইলে হেরোইনসহ মাদক কারবারি তৌফিক গ্রেফতার

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
দেলদুয়ারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

দেলদুয়ারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১৪ অপরাহ্ণ
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬ — মাঘ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?