শনিবার, জুন ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

আমার জমির মাটি কাটতে এসিল্যান্ডের অনুমতি লাগবে কেন? – ইটভাটা মালিক শহিদ

ফেব্রুয়ারি ১৯, ২০২০ — ফাল্গুন ৭, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ১০:১৩ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, কৃষি ও কৃষক, জাতীয়
A A

মির্জাপুর বহুরিয়া ইউনিয়নে বহুরিয়া গ্রামের দু ফসলি আবাদি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, এতে অসহায় হয়ে পড়ছেন শতশত কৃষক, দরিদ্র কৃষকদের নানা প্রলোভন দেখিয়ে প্রথমে একখন্ড জমি কিনতে পারলেই হলো। ২০-২৫ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যায় ইট ভাটায়। এরপর আশে পাশের জমি ভেঙে পড়ে ঐ গর্তে। তখন এমনিতে মাটি খেকোদের কাছে মাটি বিক্রি করতে বাধ্য হয়ে পড়ে সাধারণ নিরীহ কৃষক।

সরেজমিনে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোট বহুরিয়া, মন্দিরাপাড়া, মীর দেওহাটা এলাকায় গিয়ে এমন চিত্র দেখা মিলেছে।

আরও পড়ুন

জুনের শেষদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য দ্বিগুণ বরাদ্দ

উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের ইটভাটার মালিক মো. ফজল মিয়া, ফরিদ মিয়া, মো. সহিদ, মোতালেব মিয়া, আকবর মিয়া, আসাদসহ গংরা এই আবাদি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সাথে যুক্ত বলে জানিয়েছেন এলাকাবাসী ও ভেক্যু চালকরা।

উপজেলার কোট বহুরিয়া, মীর দেওহাটা মন্দিরাপাড়া এলাকায় রয়েছে ২২টি ইটভাটা। আর এই সকল ইটভাটায় মাটির যোগান দিতে একশ্রেণির অসাধু মাটি ব্যবসায়ী জোর করে বা প্রলোভন দেখিয়ে আবাদি জমি থেকে মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করছে। এভাবে মাটি কাটার ফলে নদীর উপর তিনটি বাধঁ দিয়ে সড়ক, কৃষক ও ফসলের ক্ষতিসাধনসহ পরিবেশ বিনষ্ট হচ্ছে। আর মাটি কাটার এই মহাযজ্ঞের নেতৃত্বে রয়েছে কমপক্ষে ৫টি প্রভাবশালী মহল।

১০ থেকে ১২টি ভেক্যু মেশিন দিয়ে প্রায় ৪০-৫০টি ড্রামট্রাকযোগে মাটি সরবরাহ করা হচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে। ভেক্যু চালকদের দেয়া তথ্য মতে প্রতিদিন প্রায় ২৫০০ থেকে ৩০০০ ট্রাক বা প্রায় ছয় লাখ ঘনফুট মাটি কাটা হয়।

অভিযোগ রয়েছে, কেউ কেউ স্বেচ্ছায় মাটি ব্যবসায়ীদের কাছে তাদের জমি বিক্রি করলেও অনেকে বাধ্য ও জিম্মিদশায় জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। জমি বিক্রি না করলে এমনভাবে মাটি কেটে নেওয়া হয় যে বিক্রয়ে অনিচ্ছুক ব্যক্তির জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ফলে অনেকটা বাধ্য হয়ে কমমূল্যে আবাদি জমি বিক্রি করে দেয় স্থানীয় কৃষকরা।

স্থানীয় ভুক্তভোগী মুসা মিয়া জানান, বাবা ইটভাটার মালিক সহিদ আমার ক্ষেতের পাশে ভেকু বসিয়ে ২০ ফুট গভীর করছে, তাহলে আমার খেতের মাটি সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়বে।

বহুরিয়া গ্রামের সুলতান মিয়া জানান, আমার ক্ষেতের অনেক মাটিই কেটে নিয়েছে, আমি নিজে এসে বাঁধা না দিলে আরও অনেক মাটি কেটে ফেলতো, কিছু বলতে গেলে মিথ্যা মামলার ভয় দেখায়।

মন্দিরাপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার ডা. ইন্তাজ আলী অভিযোগ করে বলেন, মাটি ব্যবসায়ীরা তার জমির পাশের জমি ক্রয় করে ১০-১৫ ফুট গভীর করে মাটি কেটে নেওয়ার সময় তার জমিও কেটে নিচ্ছে। এনিয়ে দুই বার তাদের বাঁধা দিলেও তারা মানছে না। এলাকার কৃষি জমি রক্ষার স্বার্থে প্রশাসনের কাছে অতি দ্রæত সময়ের মধ্যে এই কাজ বন্ধ করে দেওয়ার দাবি জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন জমির মালিক জানান, প্রতি বছরই এভাবে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। এতে করে কৃষিজমি কমে যাচ্ছে। জমি উৎপাদন ক্ষমতা হারাচ্ছে।

মাটি ব্যবসায়ী আকবর ও ইটভাটা মালিক ফরিদ মিয়ার সাথে কথা হলে তারা বিষয়টি নিয়ে সংবাদ না করে মিমাংসা করার প্রস্তাব দেন।

এ বিষয়ে মেসার্স সহিদ ব্রিকস্ ইটভাটার মালিক মো. সহিদের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কারও জায়গায় মাটি কাটি নাই, নিজের জমি থেকে মাটি কাটছি। তিনি আরও বলেন, আমার মাটি আমি কাটবো, এসিল্যান্ডকে জানাতে হবে কেন, আইনের অনুমতি লাগবে কেন?

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জুনের শেষদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ
0

চলতি জুন মাসের শেষের দিকে চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফররত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে...

ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য দ্বিগুণ বরাদ্দ

ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য দ্বিগুণ বরাদ্দ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যান্সার, কিডনি ও অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য বড় ধরনের সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে যেখানে এককালীন চিকিৎসা সহায়তা ৫০ হাজার...

বাজেটে নতুন পে স্কেলের জন্য বরাদ্দ থাকছে কত?

বাজেটে নতুন পে স্কেলের জন্য বরাদ্দ থাকছে কত?

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৬ অপরাহ্ণ
0

দীর্ঘদিনের আলোচনার পর আগামী জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো...

আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয় : স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয় : স্বাস্থ্যমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৪ অপরাহ্ণ
0

নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিৎসাসেবায় অবহেলা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি এবং প্রশাসনিক দুর্বলতার তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় সংশ্লিষ্ট ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো...

শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতির গর্ব, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতির গর্ব, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ সবার এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের সামনে...

Next Post

টাঙ্গাইলে লৌহজং অবৈধ দখল মুক্তকরণ বিষয়ে সংবাদ সম্মেলন ও শোভাযাত্রা

সর্বেশষ

টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ পূর্বাহ্ণ
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন টুকু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন টুকু

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ পূর্বাহ্ণ
বাসাইলে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' অনুষ্ঠিত

বাসাইলে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

জুন ১২, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নাগরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

জুন ১২, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৬ অপরাহ্ণ
জুনের শেষদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষদিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In