রবিবার, জুলাই ১২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে দলীয় অফিস দুধ দিয়ে ধুয়ে পূণঃনির্বাচিত এমপির ছবি লাগালেন আ’লীগ নেতা

জানুয়ারি ৯, ২০২৪ — পৌষ ২৬, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৯:২৯ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, গণমাধ্যম ও মতামত, শীর্ষ সংবাদ
A A

আওয়ামী লীগের প্রার্থী মামুন-অর-রশিদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়িতে আওয়ামী লীগের অফিস দুধ দিয়ে ধুয়ে নৌকার প্রার্থীর ব্যানার খুলে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার সাটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

আরও পড়ুন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

অভিযোগ রয়েছে, পোড়াবাড়ি বাজারে আওয়ামী লীগের অফিসে নৌকার প্রার্থী মামুন-অর-রশিদের ব্যানার খুলে ঈগলের প্রার্থী ছানোয়ার হোসেনের ব্যানার লাগিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

আরো পড়ুন – বড় ভাই জিতলেও হেরেছে ছোট দুইজন

এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা নৌকার কর্মী ও অনুসারীদের বাড়ি ঘরে হামলা, মামলা ও হুমকি দিচ্ছে।

এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী মামুন-অর-রশিদ।

সংবাদ সম্মেলন মামুন-অর-রশিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সদর আসনে নৌকার মনোনয়ন দিয়েছিলেন।

কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন কালো টাকা ছড়িয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নৌকার নেতা কর্মীদের হুমকি ধামকি দিয়ে তার পক্ষে কাজ করিয়েছেন।

তিনি নির্বাচিত হওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমার নেতা কর্মীদের উপর হামলা, মামলা ও হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বর্তমানে বাড়ি ছাড়া। আমি এর প্রতিবাদ জানাই।

তিনি বলেন, পোড়াবাড়ি আওয়ামী লীগ কার্যালয় দুধ দিয়ে ধুয়ে আমার ব্যানারের পরিবর্তে সেখানে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার লাগিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

আরো পড়ুন – আমি নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছি, কোনরকম সংঘাত চাই না – প্রধানমন্ত্রী

গালা ইউনিয়নের সূত্রধরপাড়ায় সাধন চন্দ্র, ঘারিন্দা ইউনিয়নে বড়রিয়া গ্রামে স্বাধীন, মগড়ার চৌরাকররা গ্রামের স্বাধীন, মাজেদুর, শামীমসহ নৌকার অসংখ্য নেতা কর্মীকে হুমকি ও মারধর করছেন এমপি ছানোয়ারের নেতাকর্মীরা।

এ সব ঘটনায় পৃথক পৃথকভাবে থানায় অভিযোগ দেয়া হয়েছে। তাদের শাস্তি দাবি করছি।

অন্যান্য নেতৃবৃন্দের কথা –

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক বলেন, জহিরুল স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করেছেন। তাতে কোন আপত্তি নেই।

আওয়ামী লীগের কার্যালয় তিনি দুধ দিয়ে ধুয়ে স্বতন্ত্র প্রার্থীর ছবি লাগানোর কারনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন – টাঙ্গাইল মেডিকেল কলেজের এমএসআর দরপত্র গ্রহণে দুর্নীতি, সংবাদ সম্মেলন

পোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমি ঈগলের নির্বাচন করেছি।

তবে অফিস দুধ দিয়ে পরিস্কার করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে।

ছানোয়ার হোসেনের কথা –

এ বিষয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, আমার কোন সন্ত্রাসী বাহিনী ও কালো টাকা নেই।

এছাড়াও কোন প্রকার কালো টাকা ছড়াই নাই। নৌকার প্রার্থী কালো টাকা ছড়ানোর কারনে আমি ভোট কম পেয়েছি; তা না হলে আমি আরও অনেক বেশি ভোট পেতাম।

আরো যারা উপস্থিত ছিলেন –

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপ-দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম আজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অফিস

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং...

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর গড়াঞ্চল অংশে বন্য প্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাঁচটি রোপওয়ে করিডর নির্মাণ করেছে বন বিভাগ। দ্রুতগতির যানবাহনের ধাক্কায় বন্য প্রাণীর মৃত্যু ও সড়ক দুর্ঘটনা...

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

নাগরপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত এডহক কমিটির পরিচিতি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অগ্নিবীণা আইডিয়াল কলেজ ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় অগ্নিবীণা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে যৌথভাবে আয়োজিত...

নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি...

টাঙ্গাইলে বন্যা ও বৃষ্টির প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন

টাঙ্গাইলে বন্যা ও বৃষ্টির প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যেই টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে টাঙ্গাইলের নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের মতো টাঙ্গাইলেও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায়...

Next Post

সমর্থকদের মুক্তির দাবিতে লতিফ সিদ্দিকীর থানা ঘেরাও

সর্বেশষ

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৬ অপরাহ্ণ
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৯ অপরাহ্ণ
মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

মধুপুর গড়াঞ্চলে রোপওয়ে করিডর, কমবে বন্য প্রাণীর মৃত্যুর ঝুঁকি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৬ অপরাহ্ণ
৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

৫ জেলায় ফের বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

পানির নিচে রাঙামাটির বিলাইছড়ির বিচ্ছিন্ন দুর্গত অধিকাংশ এলাকা

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In