রবিবার, নভেম্বর ৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home দুর্যোগ ও দুর্ঘটনা

টাঙ্গাইলে জীবনের ঝুঁকিতে পড়েছে এসিল্যান্ডরা

মার্চ ১০, ২০২৪ — ফাল্গুন ২৭, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ২:১৯ অপরাহ্ণ
in দুর্যোগ ও দুর্ঘটনা, শীর্ষ সংবাদ
A A

এসিল্যান্ডদের গাড়ি দুর্ঘটনায় কবলিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সম্প্রতি প্রত্যেক উপজেলার সহকারী কমিশনারদের (ভূমি) জন্য চালক নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তবে নিয়োগকৃত চালকদের অভিজ্ঞতা না থাকায় যোগদানের পর থেকেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।

এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এসিল্যান্ডদের গাড়িগুলো।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ মার্চ ৯ জন নতুন চালকদের স্ব-স্ব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগদানের জন্য অফিস আদেশ দেয়া হয়।

ওই অফিস আদেশে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামান।

তবে অদক্ষ চালকদের তড়িঘরি করেই নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এসিল্যান্ডদের অস্থায়ী নিয়োগপ্রাপ্ত গাড়ির চালকদের।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ মার্চ যোগদানের পরই জেলার ভূঞাপুর, নাগরপুর, দেলদুয়ার, বাসাইল, কালিহাতী ও ঘাটাইল উপজেলার এসিল্যান্ডের গাড়ি দুর্ঘটনার কবলিত হয়।

এতে গাড়িগুলোর লুকিং গ্লাস ও ব্যাক লাইট ভেঙেছে এবং গাড়ির বডি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরমধ্যে নাগরপুরে এসিল্যান্ডের গাড়ি উপজেলার মাহমুদনগর এলাকার ফাজিল মাদরাসার সামনে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হয়েছে।

এসব দুর্ঘটনার পর থেকেই ওইসব এসিল্যান্ডরা চালকদের প্রশিক্ষণের জন্য এক সপ্তাহের ছুটি দেয়া হয়েছে।

আবার কোন কোন উপজেলার চালকরা এসিল্যান্ডের গাড়ি নিয়ে মাঠে পথে ট্রেনিং করছে অন্য চালকদের সহায়তায়।

নতুন চালকদের অদক্ষতার কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছেন কর্মকর্তারা। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

গত বৃহস্পতিবার (৭ মার্চ) বাসাইল এসিল্যান্ডের গাড়ির নিয়ে নতুন চালক কোর্ট মাঠে ইউএনও’র গাড়ির চালকের সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন।

এছাড়া প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ধনবাড়ি, নাগরপুর ও বাসাইলের চালকদের এক সপ্তাহের ছুটি দেয়া হয়েছে।

এসিল্যান্ড ও নিয়োগ পাওয়া চালকদের বক্তব্য –

নাগরপুর সহকারী কমিশনার (ভূমি) গাড়ির চালক আলি জোবায়ের বলেন, যোগদানের পর দুইবার ঘটনা ঘটেছিল।

একবার গাড়ি ঢালু থেকে নামার সময় ব্যাক লাইট ক্ষতি হয় এবং পরের দিন একটা মোটরসাইকেলের সাথে লাগে।

এতে কেউ তেমন আহত হয়নি। সাধারন মানুষ নিয়ে গাড়ি চালানো আর ম্যাজেস্ট্রেট বা কর্মকর্তাদের নিয়ে গাড়ি চালানোটা একটু কঠিন। নিয়োগের পর প্রশিক্ষণের দরকার ছিল। কিন্তু সেটা হয়নি।

তিনি আরো বলেন, ২০২২ সালে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে চারমাসের কোর্স করেছিলাম।

এরপর আর প্রফেশনালভাবে চালানো হয়নি। পরে ওই বছরেই বিআরটিএ থেকে লাইট/মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পাই।

বাসাইল এসিল্যান্ডের গাড়ির নিয়োগ পাওয়া নতুন চালক বলেন, প্রতিষ্ঠানিকভাবে গাড়ি চালানোর প্রশিক্ষণের কোন সার্টিফিকেট নেই। গত বছর জেলা বিআরটিএতে পরীক্ষা দিয়ে লাইসেন্স পেয়েছি। গত বৃহস্পতিবার বাসাইলের কোর্ট মাঠে এসিল্যান্ডের গাড়ি দিয়ে ইউএনও স্যার গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়েছে। সাথে ভ‚মি অফিসের সার্ভেয়ার ছিল।

ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনারের গাড়ির নতুন চালক সবুজ মিয়া তার পরিবর্তে সাদিকুল ইসলাম নামের একজন চালককে ভাড়া করা হয়েছে গাড়ি চালানোর জন্য। ওই সাদিকুলই গত ৪ মার্চ হতে এসিল্যান্ডের গাড়ি চালাচ্ছেন।

এসিল্যান্ডের ভাড়াটিয়া চালক সাদিকুল ইসলাম বলেন, নতুন চালক সবুজ মিয়া গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই। তাই আমাকে দিয়ে গাড়ি চালানো হচ্ছে। এর পাশাপাশি ওই নতুন চালক আমার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। আগামী রবিবার জেলায় মিটিংয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি নিয়ে যেতে বলেছেন স্যার।

ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনারের গাড়ির চালক সবুজ মিয়া বলেন, এসিল্যান্ড স্যারের গাড়িতো আগে চালায়নি।

গাড়িটি আমার কাছে নতুন তাই প্রথমে একটু সমস্যা হয়েছিল। পিছনের লাইটের কভার খুলে পড়েছে কিন্তু ভেঙে যায়নি।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক বলেন, গাড়ি দূর্ঘটনার তথ্য আপনাকে দিতে বাধ্য না। পরে তিনি ব্যস্ততার অযুহাতে ফোন কেটে দেন।

ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার বলেন, নতুন চালক তেমন দক্ষ না। গাড়ি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ওই চালক রাস্তা ঘাটও তেমন চিনে না। তাই তার সাথে একজন চালককে রাখা হয়েছে।

অস্থায়ী নিয়োগপ্রাপ্তদের কথা –

অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সাবেক এসিল্যান্ডের চালকরা জানান, নতুন চালকরা যোগদানের পরই গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে।

তাদের মধ্যে চার উপজেলার চালকদের ছুটিতে পাঠিয়েছে।

অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সাবেক গোপালপুর উপজেলা এসিল্যান্ডের চালক আসাদুজ্জামান বলেন, আমাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল স্থায়ী নিয়োগের আশা দিয়ে।

কিন্তু আমাদের নিয়োগ না দিয়ে অদক্ষ চালকদের নিয়োগ দিয়েছে।

তারা যোগদানের পরই গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

এছাড়া আমাদের চাকরি স্থানীয়করণের জন্য উচ্চ আদালতে রিট করা হয়।

পরে উচ্চ আদালত হতে আমাদের চাকরি কেন আত্মীয়করণ করা হবে না মর্মে রুল জারির করেন।

কিন্তু সেই উচ্চ আদালতের আদেশের রুল থাকার পরও তড়িঘরি করে নতুনদের নিয়োগ দেয়া হয়।

বিশেষজ্ঞদের মন্তব্য –

বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ করে সরকারি গাড়ি চালকদের নিয়োগের ক্ষেত্রে ওই চালকের অভিজ্ঞতা ও লাইসেন্স আছে কিনা বা পূর্বে যেখানে চাকরি করতে সেখানে কেমন ছিল।

সরকারি চালকদের কাছ থেকে মানুষ আচরণ বা গাড়ি চালানোর ভাল প্রত্যাশা আশা করে।

যোগদানের পরও তাকে আরো ভাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তারপর তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া উচিত।

নইলে ওই চালক যাকে বহন করছে তিনি ঝুঁকিতে পড়বেন।

কর্তৃপক্ষের কথা –

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. ওলিউজ্জামান বলেন, সবকিছু দেখেই সর্বোচ্চ যারা মেধাবী এবং প্র্যাকটিক্যাল ও লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর যারা পেয়েছে, তাদেরকেই নিয়োগ দেয়া হয়েছে।

যে সমস্যাগুলোর কথা বলেছেন, রাস্তায় চালাতে গেলে এগুলো হতেই পারে।

এসময় তিনি আরো বলেন, কয়েকটি উপজেলায় এমন হচ্ছে বিধায় বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) স্যারকে অবহিত করা হয়েছে। ডিসি স্যার ব্যবস্থা নিচ্ছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অদক্ষএসিল্যান্ডঝুঁকিদুর্ঘটনা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি...

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, তারেক...

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃহত্তর সিলেট অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের সংগঠন 'জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'-এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর (শনিবার)...

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

কালিহাতীতে গেটম্যানের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে চলন্ত ট্রেন থামিয়ে দিয়েছেন এক রেলওয়ে গেটম্যান। এর ফলে রেললাইনে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষের হাত থেকে...

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এসব কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। শনিবার (৭...

Next Post

টাঙ্গাইলে শাহজাহান আনসারীর মোটরসাইকেল শোভাযাত্রা

সর্বেশষ

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিবিএসের তথ্যকে গণমুখী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার: অর্থমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৩ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

নভেম্বর ৮, ২০২৬ — কার্তিক ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In