শনিবার, মে ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে মসজিদ কর্তৃপক্ষকে মারধরের হুমকি দেয়ার অভিযোগ

এপ্রিল ২০, ২০২৪ — বৈশাখ ৭, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৬:৪৭ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, ধর্ম, শীর্ষ সংবাদ
A A
মসজিদের নাম নিয়ে ইউপি চেয়ারম্যানের সাথে দ্বন্দ্ব
মসজিদের নাম নিয়ে ইউপি চেয়ারম্যানের সাথে দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নবনির্মিত মসজিদের নাম পরিবর্তন না হলে কর্তৃপক্ষকে মারধরের হুমকির অভিযোগ উঠেছে মুতালিব হোসেন নামের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

সদর উপজেলার গালা ও মগড়া ইউনিয়নের সীমান্তবর্তী দুই গ্রামের নামে নির্মিত হচ্ছে ওই মসজিদ।

আরও পড়ুন

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মসজিদটি মগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বড় বাশালিয়া দক্ষিণ পাড়া এলাকায় হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্প্রতি দেয়া সেই হুমকির অডিও ও ভিডিও বক্তব্য প্রকাশ পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় মুসুল্লীসহ দুই গ্রামবাসী।

বড় বাশালিয়া দক্ষিণপাড়া ঈদগাঁ মাঠ আর গত ঈদুল ফিতরের পরের দিন স্থানীয় মাজেদার চা স্টলে শত শত মানুষের উপস্থিতিতে মসজিদ নির্মাণে সম্পৃক্তদের মারধরের হুমকি দিয়েছেন ইউপি চেয়ারম্যান বলে জানিয়েছেন মসজিদ নির্মাণে সংশ্লিষ্টরা।

তাদের অভিযোগ, দুই গ্রামবাসীর মসজিদ নির্মাণ ও নামকরণ নিয়ে কোন প্রশ্ন না থাকলেও ক্ষমতাবলে নাম পরিবর্তনের অজুহাত ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন ওই ইউপি চেয়ারম্যান।

অ্যাডভোকেট মোতালিব হোসেন টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তিনি টাঙ্গাইল টাঙ্গাইল আদালতে আইন পেশায় নিয়োজিত।

স্থানীয়রা জানায়, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারী দূর্গাপুর-বড়বাশালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন সদর উপজেলার গালা ইউনিয়নের দূর্গাপুরের নেতৃবৃন্দ ও মগড়া ইউনিয়নের বড় বাশালিয়া দক্ষিণপাড়া গ্রামের নেতৃবৃন্দ।

মোট ১৪ শতাংশ জমিতে নির্মিত হচ্ছে মসজিদটি।

উদ্যোগের সিদ্ধান্ত অনুসারে বড় বাশালিয়া গ্রামের আজিজুর রহমান মসজিদের নামে ১০ শতাংশ জমি দান করেন।

বাকি ৪ শতাংশ জমি দূর্গাপুরের নেতৃবৃন্দ দান করেন।

এছাড়াও মসজিদ নির্মাণে অধিকাংশ অর্থায়ন করছেন দূর্গাপুরের গ্রামবাসী।

চলতি বছরের ৯ মার্চ থেকে যথারীতি নব-নির্মিত ওই মসজিদে নামাজ আদায়ও শুরু করেছেন মুসুল্লীরা।

মুসুল্লীদের অভিযোগ, মসজিদের নামকরণ নিয়ে দুই গ্রামবাসী একমত থাকলেও ইউপি চেয়ারম্যান একাই বির্তক সৃষ্টি করছেন।

মসজিদ নির্মাণের উনার কোন ভূমিকা না থাকলেও জোড়পূর্বক ও ভয়ভীতি দেখিয়ে একক নামে মসজিদটি নির্মাণের দাবি করছেন তিনি।

৬ মাস আগেও ইউপি চেয়ারম্যান একক সিদ্ধান্তে ও নতুন করে নির্মাণের নামে ভেঙে ফেলেছেন গ্রামবাসীর একমাত্র বড় বাশালিয়া দক্ষিণ পাড়া বায়তুন নাজাত জামে মসজিদ।

এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের বক্তব্য –

মগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মসজিদের মুসুল্লী মো. মাজেদুর রহমান বলেন, আমার চাচা আজিজুর রহমান মসজিদের জন্য একাই দিয়েছেন ১০ শতাংশ জমি, বকি ৪ শতাংশ জমি দিয়েছেন দূর্গাপুরের মানুষ।

আরো পড়ুন – বড়মনিরকে দল থেকে সাময়িক অব্যাহতি, চূড়ান্ত অব্যাহতির সুপারিশ

এটি দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা। দুই গ্রামের নামে মসজিদের নামকরণ হওয়া নিয়ে সমস্যা কি?

আমরা দুই গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে মসজিদেও নাম দিয়েছি দূর্গাপুর বড় বাশালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ।

মসজিদের মুসুল্লী মো. ওয়াজেদ আলী বলেন, পূর্ব পুরুষের সমন্বয় অনুসারে আমরা এই দুই ইউনিয়নের মানুষ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দুই গ্রামের যৌথ নাম ব্যবহার করে আসছি।

সেই নিয়ম মেনেই এই মসজিদটিও নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ঈদুল ফিতরের পরের দিন মাজেদার চা স্টলে আমাদের হাত-পা কেটে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছেন চেয়ারম্যান মোতালিব।

সেই বক্তব্যের অডিও রেকর্ড আমাদের কাছে আছে। আমরা শান্তি চাই বলে এখনও কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করি নাই।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

মসজিদ কমিটির কথা –

মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন বলেন, ব্যক্তি আক্রশ নিয়ে ইউপি চেয়ারম্যান হুমকি ধামকি দিচ্ছেন।

এ এলাকায় যৌথ নামে আর কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বাঁশি বড় বাশালিয়া কবরস্থান।

আরো পড়ুন – অপ্রীতিকর ঘটনা এড়াতে কোন পক্ষকেই সমাবেশ করতে দেয়নি পুলিশ

বাঁশি কালিহাতী উপজেলা আর বড় বাশালিয়া টাঙ্গাইল সদর উপজেলার গ্রাম।

এছাড়াও রয়েছে বড় বাশালিয়া দূর্গাপুর মসজিদ ও বড় বাশালিয়া ধলিহাটা মসজিদ। ওই প্রতিষ্ঠানগুলো নাম নিয়ে কোন সমস্যা না হলেও এই মসজিদের নামকরণ নিয়ে সমস্যা কি?

দূর্গাপুর-বড়বাশালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এর সেক্রেটারী মো. মোয়াজ্জেম হোসেন বলেন, চেয়ারম্যান মোতালিবসহ স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল।

তখন কারো কোন প্রশ্ন ছিল না।

মসজিদটি দুই গ্রামের হওয়ায় এবং দুই গ্রামে কোন মানুষ যেন নিজের মনে করে অন্যকে ছোট না করতে পারে সেজন্যই মসজিদটির নামকরণ হয়েছে দূর্গাপুর বড়বাশালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ।

দুই গ্রামের নামকরণ নিয়ে এখন কেন প্রশ্ন উঠছে।

চেয়ারম্যান মোতালিব কেন মুসুল্লীদের হাত-পা কেটে ফেলার হুমকি দিচ্ছেন, সেটি আমি জানিনা।

তিনি বলেন, আমরা এক সমাজের মানুষ, রাগ ও ক্ষোভে মোতালিব ওই বক্তব্য দিলেও আমি মনে করি, তেমন কিছুই হবে না।

চেয়ারম্যানের বক্তব্য –

এ বিষয়ে ফোনে বক্তব্য দিতে রাজি হননি মগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোতালিব হোসেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অভিযোগকর্তৃপক্ষটাঙ্গাইলমসজিদমারধরহুমকি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
0

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু “শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার”এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলা-এ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার...

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
0

মির্জাপুর কাঁচা বাজারের কয়েক কোটি টাকা মূল্যের পেরিফেরির জায়গা রাতের আধারে দখল করে ছাপড়াঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে। গত বুধবার...

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
0

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন...

মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানীর জন্য কেনা গরু চুরি হওয়ার ১০ ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে চুরি হওয়ার পর বিকালে উদ্ধার হয়। চোরের হাত থেকে ছুটে গ্রাম পুলিশের বাড়িতে...

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

by নিজস্ব প্রতিবেদক
মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার...

Next Post

সরকারি নির্দেশনা অমান্য করার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে সৃষ্টি

সর্বেশষ

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাসাইলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৭ অপরাহ্ণ
মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মির্জাপুর কাঁচা বাজারের কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৮ অপরাহ্ণ
নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪০ অপরাহ্ণ
মির্জাপুরে চুরি যাওয়া কোরবানীর গরু উদ্ধার

মির্জাপুরে চুরি হওয়া কোরবানীর গরু উদ্ধার

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৯ পূর্বাহ্ণ
ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

মে ২৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৯ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In