বুধবার, নভেম্বর ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

এখনই চালু হচ্ছে না ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম

জুলাই ২৮, ২০২৪ — শ্রাবণ ১৩, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৭:০৩ অপরাহ্ণ
in জাতীয়, বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি, শীর্ষ সংবাদ
A A
মোবাইল ও ইন্টারনেট প্রতীকী ছবি
মোবাইল ও ইন্টারনেট প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই (বুধবার) রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।

১৭ জুলাই দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই (বুধবার) রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

আজ ২৮ জুলাই বিকেল ৩টার পর মোবাইল ইন্টারনেট চালু করে দেয়া হয়েছে।

সরকারি সংস্থার নির্দেশনায় বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে জানা গেছে।

ই-মেইল পাঠিয়ে ও খুদে বার্তা দিয়ে মোবাইল, আইএসপি ও আইআইজি অপারেটরদের ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয়।

যদিও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

১৭ জুলাই দেশে বিক্ষোভ হলেও কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে ১৮ জুলাই ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

ওই দিন রাত ৮টা ৪৮ মিনিটে ইন্টারনেট বন্ধের নির্দেশনা পায় একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্দেশনা পেয়ে তাঁরা গ্রাহকপর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপিগুলোকে ব্যান্ডউইডথ সরবরাহ বন্ধ করে দেন।

আইআইজি প্রতিষ্ঠানগুলো আইএসপিদের ব্যান্ডউইডথ সরবরাহ করে। তারা ব্যান্ডউইডথ বন্ধ করলে ইন্টারনেট ব্যবহার করা যায় না।

গ্রাহকেরা বাসায় ব্রডব্যান্ড সংযোগ নেন আইএসপিদের কাছ থেকে। ব্রডব্যান্ডের আগে বন্ধ হয়েছিল মোবাইল ইন্টারনেট।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মোবাইল অপারেটরদের ই-মেইল পাঠিয়ে ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়েছিল।

তবে ই-মেইলটি জুনাইদ আহ্‌মেদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন কোনো প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়নি।

ই-মেইলের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকেও বার্তা পাঠানো হয়েছিল।

খাজা টাওয়ারে আগুন: তখন, এখন

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের পর ঢাকার মহাখালীতে আগুন দেওয়ার বিষয়টি সামনে আনা হয়েছিল।

বলা হয়েছিল, আগুনে তার পুড়ে যাওয়া এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়েছে।

১৮ জুলাই বিকেলে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হয়।

তার পাশেই খাজা টাওয়ার, যেখানে ইন্টারনেট সেবাদাতাদের বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা রয়েছে।

২০ জুলাই সেখানে গিয়ে দেখা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুনের কাছে তার পুড়েছে।

ওই আগুনের কিছু আঁচ লেগেছে খাজা টাওয়ারে। তবে খাজা টাওয়ারে আগুন দেওয়া হয়নি।

২২ জুলাই প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের নামে মুঠোফোন গ্রাহকদের দেওয়া এক খুদে বার্তায় বলা হয়, সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত। মেরামত করতে সময় লাগবে।

ইন্টারনের বন্ধের ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য –

১৭ জুলাই মোবাইল ইন্টারনেট বন্ধের পরদিন এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এক অনুষ্ঠানে বলেন, জাতীয় ও নাগরিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

ইন্টারনেট বন্ধ করায় গ্রামীণফোনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন বিক্ষোভকারীরা।

২০ জুলাই গ্রামীণফোনের মালিক প্রতিষ্ঠান টেলিনর এশিয়া এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে।

গ্রামীণফোন তাঁদের জানিয়েছে, বাংলাদেশে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট ১৭ জুলাই বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

পাঁচ দিন পর ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালু করে দেওয়া হয়।

আজ রোববার বেলা ৩টা থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট। তবে বন্ধ রাখা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটকসহ বিভিন্ন সেবা।

২৭ জুলাই জুনাইদ আহ্‌মেদ আরেক অনুষ্ঠানে বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি। মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে আইএসপিদের ৭০ শতাংশ সার্ভার থাকে।

দেশের ৩৪টি আইআইজির মধ্যে ১৮টির ডেটা এই তিনটি সেন্টারে হোস্ট করা।

দুই দিন পর তাঁরা জানতে পেরেছেন ঢাকা-চট্টগ্রাম রুটের কাঁচপুরে সাবমেরিনের কিছু তার ওপরের দিকে ছিল, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।

ঢাকার মহাখালীর খাজা টাওয়ারে ২০২৩ সালের ২৬ অক্টোবর ভয়াবহ আগুন লেগেছিল। এতে তিনজনের মৃত্যু হয়, ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তখন দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়নি, কিছুটা ধীরগতির হয়েছিল।

তখন আইএসপিএবির পক্ষ থেকে বলা হয়েছিল, খাজা টাওয়ারের আগুনে দেশের ৪০ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সেবায় বিঘ্ন ঘটেছে, যার বেশির ভাগই ঢাকার বাইরের। ঢাকার পরিস্থিতি সামাল দেওয়া গেছে।

ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আজ এক ব্রিফিংয়ে জুনাইদ আহ্‌মেদ বলেন, সরকারের কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ পরিকাঠামো) যেসব প্রতিষ্ঠান ও জরুরি সেবা রয়েছে, সেখানে সব সময়ই ইন্টারনেট চলমান ছিল।

গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরিকাঠামোও ইন্টারনেটে সংযুক্ত ছিল।

তিনি আরও বলেন, ‘আমরা কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না। আমরা কোনো অ্যাপ বন্ধ রাখি না।’

দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড চালু হয়েছে ২৩ জুলাই। মোবাইল ইন্টারনেট চালু হলো আজ ২৮ জুলাই।

আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর যদি ব্রডব্যান্ড চালু করা যায়, তাহলে মোবাইল ইন্টারনেট কেন আগে চালু করা গেল না, কেন ১০ দিন লাগল, সে প্রশ্ন উঠেছে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি যা বললেন –

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ইন্টারনেট বন্ধ নিয়ে যেসব কথা বলা হচ্ছে তা ভুল, বানোয়াট ও ভিত্তিহীন।

আমরা মহাখালীতে গিয়ে দেখেছি, তেমন কোনো ক্ষতি হয়নি।’

তিনি বলেন, ইন্টারনেট কেন বন্ধ হয়েছিল, তা নিয়ে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সহায়তায় একটি তদন্ত কমিটি গঠন করা উচিত।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইন্টারনেটটেলিযোগাযোগফেসবুকমোবাইলসামাজিক যোগাযোগ মাধ্যম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
0

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয়...

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে তাঁদের নতুন পে স্কেলের সুবিধা...

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
0

প্রথম বিশ্বযুদ্ধে নিহত ও আত্মত্যাগকারী সৈনিকদের স্মরণে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রিমেমব্র্যান্স ডে উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক,...

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিরাপদ প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিরাপদ প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয়...

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩১ অপরাহ্ণ
0

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। তুরস্কের আন্তালিয়ায়...

Next Post

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : আইএসপিআর

সর্বেশষ

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্তরে কত দিন বন্ধ?

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্তরে কত দিন বন্ধ?

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি

এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In