বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অন্যান্য

সীমিত আকারে হজ: আয় বন্ধ হাজারো মানুষের

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১২:১৯ অপরাহ্ণ
in অন্যান্য
A A
‘আমাদের কাজ নেই, বেতন নেই, কিচ্ছু নেই’- দিশেহারা সাজ্জাদ মালিক এভাবেই নিজের দুরাবস্থার বর্ণনা দেন। মক্কায় ট্যাক্সি বুকিংয়ের একটি অফিস চালান তিনি।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর সীমিত আকারে হজ আয়োজন করেছে সৌদি আরব।

এবছর বাইরের কোনো দেশ থেকে কেউ হজ পালন করতে সৌদি আরবে যেতে পারছেন না। তবে সৌদি নাগরিক এবং সে দেশে বসবাস করা বিদেশিরা হাজ পালন করতে পারবেন। যদিও এক্ষেত্রে ‍তাদেরও নানা বিধিনিষেধ মানতে হচ্ছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

এবছর হজের অনুমতি পাওয়া ব্যক্তিদের সংখ্যা এক থেকে ১০ হাজারের মধ্যে। অথচ, প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করেন। যাদের ২০ লাখের বেশিই বিদেশ থেকে সৌদি আরব যান।

হজকে ঘিরে সারা বিশ্বের হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন। পাকিস্তান থেকে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সাজ্জাদ।

তিনি বলেন, ‘‘সাধারণত হজের আগের এই দুই বা তিন মাসে আমি এবং আমার ট্যাক্সি চালকেরা যে পরিমাণ অর্থ আয় করি তা দিয়ে আমাদের সারা বছর চলে যায়। কিন্তু এবার কোনো আয় হলো না।

‘‘আমার চালকরা ঠিকমত খেতেও পারছেন না।এক কক্ষে চার/পাঁচ জন গাদাগাদি করে থাকছে। কক্ষগুলোতে বড়জোর দুই জন ঠিক করে থাকা যায়।”

মক্কার বিখ্যাত গ্রান্ড মসজিদের কাছেই সাজ্জাদের অফিস। তার এক চালক ‘মক্কা ক্লক টাওয়ার’র ছবি পাঠিয়েছেন। অন্যান্য বছর টাওয়ারের আশেপাশের রাস্তা হজযাত্রীতে পরিপূর্ণ থাকে। সাদা পোশাক পরে ছাতা হাতে হজযাত্রীরা লাইন ধরে ওইসব সড়কে চলাচল করেন। এবার সেসব সড়কে কবুতর উড়ছে।

এ পরিস্থিতিতে সরকার থেকেও কোনো সাহায্য পাননি জানিয়ে তিনি আরো বলেন, ‘‘কেউ কোনো সাহায্য করেনি। আমার তাও কিছু সঞ্চয় আছে, যেটা দিয়ে আমরা চলছি। কিন্তু আমার ৫০ জনের বেশি স্টাফ আছে। তাদের সবার অবস্থাই নাজুক।

‘‘গতকাল আমার এক বন্ধু আমাকে ফোন করে ব্যাকুল হয়ে কাজ চেয়েছে। সে বলেছে, আমি যে অর্থ দিব তাতেই সে কাজ করতে রাজি। তার একটা কাজ চাই। বিশ্বাস করুন, লোকজন কাঁদছে।”

হজ পালন শেষে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় আচারের আনুষ্ঠানিকতা শেষ হয়। যে কারণে হজের সময় নানা দেশ থেকে প্রচুর পশু আমদানি করা হয়। এছাড়া হজযাত্রীদের প্রতিদিনের খাবারের জন্যও প্রচুর মাংস আমদানি করতে হয়।

যেসব দেশ থেকে পশু ও মাংস আমদানি করা হয় তার একটি কেনিয়া। দেশটির প্রাণীসম্পদ উৎপাদনকারী সংস্থার সদস্য প্যাট্রিক কিমানি বলেন, ‘‘কেনিয়ায় প্রচুর খামার রয়েছে। বেশিভাগ বাড়িতেই পশুপালন করা হয়। কৃষকরা সেসব বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বিশেষ করে হজের সময় প্রচুর পশু বিক্রি হয়।

 

‘‘কিন্তু এবার তা হয়নি। খামারিরা সেসব পশু নিয়ে বিপদে পড়েছেন। অতিরিক্ত যোগানের কারণে স্থানীয় বাজারেও দাম পড়ে যাবে বলে আশঙ্কা করছি।”

বিশ্বে মুসলমান ‍অধ্যুষিত বেশিরভাগ দেশে ‍অনেক ট্রাভেল এজেন্সি শুধু হজ ও উমরাহ প্যাকেজ পরিচালনা করেই টিকে আছে। এবার তাদের ব্যবসা একেবারে শূন্যে নেমে এসেছে। কারণ, এবার বিদেশ থেকে কাউকে হজ করার অনুমতি দেয়নি সৌদি আরব।

গত বছর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি হজ যাত্রী সৌদি আরব গিয়েছিলেন। করাচির বাসিন্দা শাহজাদ তাজ গত বছরও তার কোম্পানি থেকে অপেক্ষাকৃত কমমূল্যে অনেক হজযাত্রীকে মক্কায় পাঠিয়েছিলেন।

তিনি বলেন, ‘‘আমার প্রতিষ্ঠান বন্ধ হওয়ার যোগাড় হয়েছে। বলতে গেলে ব্যবসা শূন্য।এমনকি ভ্রমণ সংক্রান্ত অন্যান্য কাজও বন্ধ। কিছুই বিক্রি হচ্ছে না। সত্যি বলতে, আমরা এমন পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিলাম না।

‘‘আমরা কর্মী সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছি। কিন্তু সেটাও আর টেনে নিতে পারছি না। এখন হয়তো টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে কিছু ভূসম্পত্তি, গাড়ি ও অন্যান্য জিনিস বিক্রি করে দিতে হবে।”

সীমিত আকারে হজ হওয়ায় এবার মক্কা ও মদিনা শহর বিলিয়ন বিলিয়ন ডলার আর্থিক ক্ষতিতে পড়েছে।

রিয়াদের ফিন্যান্সিয়াল সার্ভিস ফার্ম ‘আল-রাজি ক্যাপিটাল-র প্রধান গবেষক মাজেন আল সুদাইরি বলেন, ‘‘যদিও হজ আয়োজন করতে সৌদি আরব সরকারের যে অর্থ ব্যয় হয়, এবছর তার প্রায় পুরোটাই বেঁচে যাবে। কিন্তু হজ ঘিরে মক্কা ও মদিনায় যে ব্যবসা হয় তার ক্ষতি পরিমাণ ৯শ থেকে ১২শ কোটি মার্কিন ডলার।”

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগতারা ক্ষতিগ্রস্ত হবেন জানিয়ে তাদের জন্য সৌদি সরকার প্রণোদনার ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘‘সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক ঋণের অর্থ পরিশোধের সময় দুই বা তিন মাস বাড়িয়ে ‍তাদের সহায়তার ব্যবস্থা করেছে।

‘‘আমাদের বিশ্বাস, সব থেকে খারাপ সময় আমরা পেছনে ফেলে এসেছি এবং এখন আমরা ঘুরে দাঁড়ানোর পর্যায়ে আছি।”

 

সূত্র: bangla.bdnews24.com

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ — চৈত্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
0

আজ সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই জ্বালানি তেলের দাম অনেকটা বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম যে বাড়বে, তা প্রত্যাশিতই ছিল। কেবল ছিল...

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ — পৌষ ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

আজ রোববার, ২১ ডিসেম্বর—বছরের দীর্ঘতম রাত। সূর্যের দক্ষিণায়নের ফলে আজকের রাতটি অন্য যেকোনো দিনের তুলনায় কিছুটা বেশি দীর্ঘ হবে। চাঁদের আলোয় এই দীর্ঘ রাত উপভোগ করার সুযোগ পাচ্ছেন...

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৫ — কার্তিক ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪০ অপরাহ্ণ
0

আগামীকাল, বুধবার (৫ নভেম্বর), দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় সুপারমুন। এই সময় চাঁদ পৃথিবীর নিকটতম কক্ষপথে অবস্থান করবে, যার কারণে পূর্ণিমার চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল...

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ — আশ্বিন ১০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
0

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের আগমন অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের...

ধূমপান ছাড়তে সহায়ক স্বাস্থ্যকর ফল: কলার উপকারিতা জানুন

ধূমপান ছাড়তে সহায়ক স্বাস্থ্যকর ফল: কলার উপকারিতা জানুন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২৫ — ভাদ্র ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

বিশ্বে প্রতি বছর ধূমপানজনিত রোগে প্রায় ৮০ লাখ মানুষ মারা যান। বাংলাদেশেও প্রতিবছর এক লাখেরও বেশি মানুষ তামাকের কারণে প্রাণ হারান। ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি...

Next Post

কাম্প নউতেই বার্সেলোনা-নাপোলি ফিরতি ম্যাচ

সর্বেশষ

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

দেলদুয়ার থানা পরিদর্শনে পুলিশ সুপার শামসুল আলম সরকার

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

ভূঞাপুরে রাতভর মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫১ অপরাহ্ণ
গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

২৮ জুন থেকে খুলে যাচ্ছে ভারতের ভ্রমণ ভিসা

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

মধুখালীতে অগ্নিকাণ্ডে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা পুড়ে ছাই

জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In