শনিবার, নভেম্বর ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ
in ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
A A
ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

আগামী এক মাসের মধ্যে দেশে সম্পূর্ণ ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থা চালু হলে বৈদেশিক মুদ্রার ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দর-কষাকষির মাধ্যমে ডলারের দামসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করতে পারবেন।

শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামে ব্যবসায়ী নেতা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আয়োজিত এক সভায় এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।

আরও পড়ুন

সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

গভর্নর বলেন, “বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে আমরা কাজ করছি। আশা করছি, এক মাসের মধ্যে এটি শেয়ারবাজারের মতো সম্পূর্ণ ভাসমান বাজারে পরিণত হবে।”

সভায় গত এক দশকে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে মুদ্রার অবমূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। তাঁর বক্তব্য অনুযায়ী, দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় সমান হলেও ভারতীয় রুপির তুলনায় বাংলাদেশি টাকার অবমূল্যায়ন বেশি হয়েছে।

বিনিময় হারের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০১৬ সালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৬৭ দশমিক ২০। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৩ রুপিতে। অর্থাৎ এ সময়ে রুপির অবমূল্যায়ন হয়েছে প্রায় ৪০ শতাংশ।

অন্যদিকে, একই সময়ে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার ৭৮ দশমিক ৪৭ টাকা থেকে বেড়ে ১২৪ দশমিক ৮৬ টাকায় পৌঁছেছে। এতে টাকার অবমূল্যায়নের হার দাঁড়িয়েছে প্রায় ৬০ শতাংশ।

অথচ ২০১৬ থেকে ২০২৬ সময়ে ভারতের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭২ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের ছিল ৭২ দশমিক ১ শতাংশ।

গভর্নর আরও প্রশ্ন তোলেন, একপর্যায়ে বৈদেশিক মুদ্রার তারল্য ৩০ কোটি ডলার থেকে বেড়ে ১০০ কোটি ডলারে উন্নীত হওয়া এবং ৫১টি ব্যাংকের চাহিদার তুলনায় অতিরিক্ত বৈদেশিক মুদ্রা মজুত (লং পজিশন) থাকা সত্ত্বেও বিনিময় হার কেন ক্রমাগত বেড়েছে।

বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ করতে বৈদেশিক মুদ্রা কেনাবেচার প্রচলিত প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সুদের হার সমন্বয় যথেষ্ট নয় বলে মন্তব্য করেন গভর্নর। এ ক্ষেত্রে উৎপাদন, সরবরাহ ও বিতরণব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

মো. মোস্তাকুর রহমান বলেন, কৃষি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বিতরণ কার্যক্রম বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক অর্থায়ন স্কিম ও প্রণোদনার মাধ্যমে অগ্রাধিকার দিচ্ছে।

এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশীয় ব্যবসা-বাণিজ্য সচল রাখতে বিনিময় হারের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অর্থনীতিডলারের দামবাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রাবাজারভাসমান বিনিময় হারমুদ্রানীতিমো. মোস্তাকুর রহমান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সোনার দামে বড় পতন, ভরি কত?

সোনার দামে বড় পতন, ভরি কত?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১১ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ...

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ
0

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬ — অগ্রহায়ণ ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
0

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালে ‘অনিবার্য’...

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি?

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৩৬ অপরাহ্ণ
0

বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্প। লাখ লাখ শ্রমিকের নিরলস শ্রমে গড়ে ওঠা এই শিল্প দেশের অর্থনীতিকে যেমন শক্তিশালী করেছে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন...

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৭ অপরাহ্ণ
0

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ...

Next Post
সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে এবিজি মিডিয়া কাপ ফুটবল

সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে এবিজি মিডিয়া কাপ ফুটবল

সর্বেশষ

সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে এবিজি মিডিয়া কাপ ফুটবল

সাংবাদিকদের একঘেয়েমি কাটাতে এবিজি মিডিয়া কাপ ফুটবল

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১২ অপরাহ্ণ
ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

ভাসমান মুদ্রা বিনিময় হার ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ
কুড়িল-৩০০ ফিটে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

কুড়িল-৩০০ ফিটে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫১ পূর্বাহ্ণ
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ!

৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ!

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪০ পূর্বাহ্ণ
আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

নভেম্বর ২১, ২০২৬ — অগ্রহায়ণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In