বুধবার, অক্টোবর ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি

অক্টোবর ৫, ২০২৪ — আশ্বিন ২০, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
in জাতীয়, শীর্ষ সংবাদ
A A

খবরবাংলা ডেস্ক : কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সারাদেশের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

দিলীপ আগরওয়ালার রাজনৈতিক পরিচয় ও ব্যবসা নিয়ে যত প্রশ্ন!

তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি

এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ভুগাই নদী বিপদসীমার ১৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিভাগটির আরও চার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানিউন্নয়ন বোর্ড।

ফলে নদী সংলগ্ন শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা, জামালপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আরো পড়ুন – ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

এছাড়া রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগসহ ঢাকা জেলার নদীগুলোর পানি বাড়লেও তা বিপদসীমা অতিক্রম করবেনা বলে জানিয়েছে সংস্থাটি।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের ভুগাই-কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পাচ্ছে ।

ভুগাই নদী শেরপুর জেলার নাকুয়াগাঁও পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়, ভুগাই-কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

শেরপুরের ভুগাই নদীর ভাটিতে নেত্রকোণার কংস নদী এবং জামালপুরের জিঞ্জিরাম নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

এর ফলে ভুগাই-কংস নদী সংলগ্ন শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা এবং জিঞ্জিরাম নদী সংলগ্ন জামালপুর জেলার কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

পরবর্তী দুই দিনে নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচে প্রবাহিত হতে পারে।

এদিকে সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া সংস্থার তথ্য –

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সিলেট বিভাগ ও উজানে ভারী বৃষ্টির প্রবণতা আছে; যার পরিপ্রেক্ষিতে সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

পরবর্তী ২ দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে পারে। সিলেট বিভাগের অন্যান্য প্রধান নদী-সারিগোয়াইন, যাদুকাটা ও মনু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

অপরদিকে খোয়াই ও ধলাই নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সিলেট বিভাগের এই সকল নদীর পানি বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। পরবর্তী ২ দিনে নদীগুলোর পানি কমতে পারে।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে সাঙ্গু, মুহুরী, হালদা, ফেনী ও মাতামুহুরী নদীর পানি কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরো পড়ুন – আমি নির্লোভ মানুষ। আমার ৫ কোটি হলেই চলবে

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের এই সকল নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। পরবর্তী ২ দিনে নদীগুলোর পানি কমতে পারে।

এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

পরবর্তী ২ দিন পর্যন্ত নদীগুলোর পানি কমতে পারে।

এ বিভাগের ব্রহ্মপুত্র নদের ও তার ভাটিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ৫ দিন পর্যন্ত নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

রাজশাহী ও ঢাকা বিভাগের অবস্থা –

রাজশাহী বিভাগের গঙ্গা নদীর ও তার ভাটিতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত গঙ্গা-পদ্মা নদীর পানি ধীর গতিতে বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৪ দিন গঙ্গা-পদ্মা উভয় নদীর পানি স্থিতিশীল থাকতে পারে; তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এদিকে ঢাকা জেলা এবং এর চারপাশের প্রধান নদী— বুড়িগঙ্গা, টঙ্গী খাল, তুরাগ ও বালু নদীর পানি স্থিতিশীল রয়েছে।

ভারী বৃষ্টির কারণে আগামী ৫ দিন পর্যন্ত ঢাকা জেলা এবং এর চারপাশের নদীর পানি ধীর গতিতে বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: উজানের পাহাড়ি ঢলনদ-নদীর পানি বৃদ্ধিভারী বর্ষণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দিলীপ আগরওয়ালার রাজনৈতিক পরিচয় ও ব্যবসা নিয়ে যত প্রশ্ন!

দিলীপ আগরওয়ালার রাজনৈতিক পরিচয় ও ব্যবসা নিয়ে যত প্রশ্ন!

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তাঁর রাজনৈতিক পরিচয়, ব্যবসায়িক কর্মকাণ্ড এবং একাধিক ফৌজদারি মামলার বিষয়। স্বর্ণ ও হীরা কেনাবেচায় প্রায় ৬৭৮...

তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি

তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
0

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ও ক্ষমতার প্রভাবকে কেন্দ্র করে জবাবদিহির প্রশ্নটি উপেক্ষিত থেকেছে। ক্ষমতাসীন দলের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা মোকাবিলার বদলে অনেক সময় এড়িয়ে...

বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া অনলাইন ওয়ারিশান সনদ তৈরির অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বাসাইল সদর, কাউলজানী ও...

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ অপরাহ্ণ
0

গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ গণমাধ্যম বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপক সুযোগ রয়েছে। গণমাধ্যম গণতান্ত্রিক মূল্যবোধ...

সাংবিধানিক সংস্কারে বিরোধী দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবিধানিক সংস্কারে বিরোধী দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

বিরোধী দলের প্রকাশ্য বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে তাদের ভূমিকার মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার চায় বিরোধী দল সরকারের ভুলত্রুটি তুলে...

Next Post

ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

সর্বেশষ

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৭ অপরাহ্ণ
বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, মালিক নয় শ্রমিককে জরিমানা

বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, মালিক নয় শ্রমিককে জরিমানা

অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২০ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ

অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
দিলীপ আগরওয়ালার রাজনৈতিক পরিচয় ও ব্যবসা নিয়ে যত প্রশ্ন!

দিলীপ আগরওয়ালার রাজনৈতিক পরিচয় ও ব্যবসা নিয়ে যত প্রশ্ন!

অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপে ডিএনসিসি ও প্রশাসকের ব্যক্তিগত অনুদান

বসুন্ধরা পূজামণ্ডপে ডিএনসিসি ও প্রশাসকের ব্যক্তিগত অনুদান

অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In