ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রাস্তার ওপর জমে থাকা ইটভাটার মাটির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
