সোমবার, জুন ২২, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

জুন ২৯, ২০২৫ — আষাঢ় ১৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০২ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শিক্ষা ও ক্যাম্পাস
A A
নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণ নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। ধর্মপ্রাণ নাগরপুরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী কলেজ প্রাঙ্গণেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কিন্তু ২৮ জুন রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে মসজিদের ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলে। এ ঘটনায় ধর্মপ্রাণ জনতা ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন। এর আগে, একটি অনলাইন সংবাদমাধ্যমে মসজিদ নির্মাণের বিরোধিতা করে প্রতিবেদন প্রকাশিত হলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষের সঞ্চার হয়।

আরও পড়ুন

কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

এরপর (২৯ জুন) রবিবার সকাল ১১টায় নাগরপুর সরকারি কলেজ গেইট সংলগ্ন এলাকায় তৌহিদি জনতা বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মানববন্ধনে অংশ নেন এলাকার শত শত ধর্মপ্রাণ মানুষ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস নুরুজ্জামান রানা, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুল মেহেদী, আ. রাজ্জাক, শামীম আহমেদ, লাভলু মিয়া, মনসুর মিয়া, সমাজকর্মী মীর মুশফিক শৈবালসহ আরও অনেকে। বক্তারা বলেন, “সরকারি কলেজ প্রাঙ্গণেই মডেল মসজিদ নির্মাণ হোক—এটি আমাদের ঈমানি দাবি। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো অপপ্রচার বা নাশকতা বরদাশত করা হবে না।

যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”তারা আরও বলেন, “এই মসজিদ কেবল একটি ভবন নয়, এটি আমাদের ধর্মীয় অনুভূতির প্রতীক। একই জায়গায় নতুনভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দ্রুত নির্মাণ কাজ শুরুর জোর দাবি জানাচ্ছি।

”মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন প্রশাসনের প্রতি আহ্বান জানান—মসজিদ নির্মাণে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নাগরপুরবাসীর ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে যথাযথ স্থানে দ্রুত মসজিদ নির্মাণ কাজ শুরু করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য না এলেও, স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন—প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনবে এবং ধর্মপ্রাণ মানুষের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমনাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধনবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে...

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিলের পরপরই জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের...

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৯ অপরাহ্ণ
0

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, বিশেষ সুবিধা প্রদান এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠেছে। নিয়োগের প্রাথমিক যাচাই-বাছাইয়ে অযোগ্য...

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন যুবক আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২০, ২০২৬ — আষাঢ় ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির...

Next Post
চাঁপাইনবাবগঞ্জে হ'ত্যাচেষ্টা মা'ম'লায় বিএনপি নেত্রী গ্রে'প্তা'র

চাঁপাইনবাবগঞ্জে হ'ত্যাচেষ্টা মা'ম'লায় বিএনপি নেত্রী গ্রে'প্তা'র

সর্বেশষ

বিএনপি অফিসে হামলার নাশকতা মামলায় আদমদীঘি ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

বিএনপি অফিসে হামলার নাশকতা মামলায় আদমদীঘি ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৮ পূর্বাহ্ণ
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ
আর্জেন্টিনার বিপক্ষে অঘটন ঘটাবে অস্ট্রিয়া! ভিন্ন পূর্বাভাস বিশ্লেষকদের

আর্জেন্টিনার বিপক্ষে অঘটন ঘটাবে অস্ট্রিয়া! ভিন্ন পূর্বাভাস বিশ্লেষকদের

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫১ পূর্বাহ্ণ
পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬ — আষাঢ় ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪২ পূর্বাহ্ণ
অজু করতে গিয়ে বজ্রাঘাতে ৩ মাদরাসাছাত্রের মৃত্যু, আহত ১

অজু করতে গিয়ে বজ্রাঘাতে ৩ মাদরাসাছাত্রের মৃত্যু, আহত ১

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In