বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে বিএনপির দুই নতুন মুখ, আসন উদ্ধারে মরিয়া

নভেম্বর ১১, ২০২৫ — কার্তিক ২৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, দেলদুয়ার, নাগরপুর, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে বিএনপির দুই নতুন মুখ, আসন উদ্ধারে মরিয়া

টাঙ্গাইলে বিএনপির দুই নতুন মুখ, আসন উদ্ধারে মরিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় দুইটি আসনে নতুন মুখ স্থান পেয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির। আর টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে মনোনয়ন পেয়েছেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল–যুবদল নেতা রবিউল আউয়াল লাভলু।

মনোনয়ন ঘোষণার পর থেকে উভয় প্রার্থীর সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তারা ইতিমধ্যে জোরদার গণসংযোগ শুরু করেছেন এবং হারানো আসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছেন।

আরও পড়ুন

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

ঘাটাইল আসনের রাজনৈতিক চিত্র ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ঘাটাইল আসন অতীতে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দখলে ছিল। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য ছিলেন বিএনপির লুৎফর রহমান খান আজাদ। তবে ২০০৮ সালের পর থেকে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। এবারের মনোনয়নে বিএনপি থেকে একাধিক প্রার্থী প্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত এসএম ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে লুৎফর রহমান খানের অনুসারীরা বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।

নাসির বলেন, “গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম। জেল-জুলুম সহ্য করেও আদর্শ থেকে সরে যাইনি। দল আমাকে মূল্যায়ন করেছে। ঘাটাইলবাসীর ভালোবাসা নিয়ে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করব।”

টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের অবস্থা এই আসনে সর্বোচ্চ ১৭ জন বিএনপি মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সাবেক এমপি গৌতম চক্রবর্তী দীর্ঘদিন এ আসনে বিএনপির নেতৃত্ব দিয়েছেন, তবে তাঁর মৃত্যুর পর এবার নতুন নেতৃত্ব সামনে এলো। মনোনয়নপ্রাপ্ত রবিউল আউয়াল লাভলু বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। নাগরপুর–দেলদুয়ারকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।”

রাজনৈতিক প্রেক্ষাপট ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন, অনেকে কারাবন্দি। জাতীয় পার্টিও কার্যত নিষ্ক্রিয়। অন্যদিকে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামসহ একাধিক দল নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঘাটাইল বিএনপি প্রার্থীটাঙ্গাইলে বিএনপি প্রার্থীত্রয়োদশ সংসদ নির্বাচন টাঙ্গাইলনাগরপুর দেলদুয়ার বিএনপি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী অজিত কুমার দাসের শ্রাদ্ধ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তিনি গত ১৩ অক্টোবর টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়া এলাকার নিজ বাসভবনে পরলোকগমন করেন।...

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
0

১৯৫৬ সালের সুয়েজ সংকটে রাজনৈতিক ও আর্থিক চাপের মুখে ব্রিটেনকে মিসর থেকে সেনা প্রত্যাহার করতে হয়েছিল। এতে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটেনি, তবে বিশ্বশক্তি হিসেবে দেশটির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে...

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
0

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং...

এসআইআর নিয়ে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে হলফনামা দিল ইসি

এসআইআর নিয়ে সব সিদ্ধান্ত সর্বসম্মত, সুপ্রিম কোর্টে হলফনামা দিল ইসি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৯ অপরাহ্ণ
0

ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা তিনটি নির্দেশই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, কোনো সিদ্ধান্তই মুখ্য নির্বাচন...

ক্র'স'ফা'য়া'র সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্য নিয়ে ফিরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

ক্রস-ফায়া-র সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্য নিয়ে ফিরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ অপরাহ্ণ
0

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)–এর বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আইজিপি...

Next Post
ঝিনাইদহে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

ঝিনাইদহে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In