রবিবার, জুন ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

মির্জাপুর পৌরসভা নির্বাচন : মেয়র পদে মনোনয়ন দিতে পৌর কমিটিতে কারসাজি

ডিসেম্বর ২১, ২০২০ — পৌষ ৭, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৭:৫১ অপরাহ্ণ
in রাজনীতি
A A

মির্জাপুর প্রতিনিধি : তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় বর্তমান মেয়র সালমা আক্তার শিমুলকে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে পৌর আওয়ামী লীগের কমিটিতে করা হয়েছে এক অভিনব কারসাজি।

আরও পড়ুন

মির্জাপুরে পরকীয়া ঘটনায় বিএনপি নেতা শফি সিকদার বহিষ্কার

রাজনীতি থেকে অবসরের গুঞ্জন নাকচ করলেন শেখ হাসিনা

আর সেই অভিযোগে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় –

সালমার স্বামী সাহাদত হোসেন সুমন মির্জাপুর পৌরসভার মেয়র ছিলেন। গত ১১ ফেব্রুয়ারি তাঁর মত্যুতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়।

গত ১০ অক্টোবর উপ-নির্বাচনে আওয়ামী লীগের ছয়জন প্রার্থী থাকলেও সবাই নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে শিমুলকে পৌর মেয়র নির্বাচিত করেন।

সাহাদত হোসেন সুমন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য (এমপি) একাব্বর হোসেনের চাচাতো ভাই।

২০১১ সালে মির্জাপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফরহাদ উদ্দিন আছুকে সভাপতি ও মো. আলম মিয়াকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়।

পরে সভাপতি ও সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ২০১২ সালের ১১ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের অনুমোদন নেন।

এই কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগমের নাম রাখা হয়। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে শিমুল ছাড়াও পাঁচজন দলটির মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে গোপনে পৌর কমিটি থেকে মমতাজের নাম বাদ দিয়ে সালমার নাম অন্তর্ভুক্তসহ একই তারিখে কমিটির অনুমোদন দেখানো হয়। এ বিষয়টি জানেন না পৌর কমিটির সভাপতি ফরহাদ উদ্দিন আছু।

আগামী পৌরসভা নির্বাচনে শীর্ষ নেতাদের পছন্দের মেয়র প্রার্থীকে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে পৌর আওয়ামী লীগের কমিটিতে এই কারসাজি করা হয়েছে।

মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের মোট প্রার্থী –

এই পৌরসভায় মেয়র পদে সালমা আক্তার শিমুল ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগের সদস্য মির্জাপুর সদর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ; উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি; পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু; উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন; উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম শিপলু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

অভিযোগের সত্যতা যাচাইয়ে কয়েকজনের কথা –

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা জানান, মির্জাপুর আওয়ামী লীগে পরিবারতন্ত্র রাজনীতি শুরু হয়েছে। জনপ্রিয়তা থাকার পরও বিভিন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পদ পদবি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থার কারণে তৃণমুলে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।

বর্তমান মেয়র সালমা আক্তার শিমুল এমপি একাব্বর হোসেনের চাচাতো ভাই প্রয়াত মেয়র সাহাদত হোসেন সুমনের স্ত্রী।

তাকে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে পৌর কমিটিতে এই কারসাজির আশ্রয় নেয়া হয়েছে বলে তারা জানান।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রওশন আরা বেগম জানান, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম বলে তিনি জানেন।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর মমতাজ বেগম ক্ষোভ ও দুঃখের সাথে জানান, পৌর আওয়ামী লীগের কমিটি থেকে তাকে বাদ দেয়া হয়েছে; বিষয়টি তিনি জানেন না। তিনি আক্ষেপ করে বলেন, এক সময় আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি; এখন নিজের অজান্তেই পদ চলে যায়, বিষয়টি খুব কষ্টের।

বর্তমান পৌর মেয়র সালমা আক্তার শিমুলকে মুঠোফোনে তিনি আওয়ামী লীগের কোন পদে আছেন; জানতে চাইলে একটু সময় নিয়ে মির্জাপুর পৌর আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বলে জানান।

পৌর আ’লীগের দায়িত্বশীলদের বক্তব্য – 

পৌর আ’লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু জানান, পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম। মমতাজের স্থলে শিমুলের নাম অর্ন্তভুক্ত করে একই তারিখে দুই কমিটি অনুমোদনের বিষয়টি কিভাবে হয়েছে আমার জানা নেই।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, একই তারিখে পৌর আওয়ামী লীগের দুই কমিটি অনুমোদন দেয়া হয়েছে কিনা; মনে পড়ছে না। তবে আমি দুটো কপি দেখলেই বলতে পারবো; কোনটা আসল, আর কোনটা নকল। এসময় তিনি দপ্তর সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জহিরুল হক মুঠোফোনে বলেন, পদে থাকা কোন ব্যক্তি মারা গেলে বা দল থেকে পদত্যাগ করলে কার্যনির্বাহী কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

পরে কমিটিতে সংযুক্ত নতুন ব্যক্তির নাম কমিটিতে অন্তর্ভুক্ত করতে হয়; পৌর কমিটিতে কিভাবে নাম পরিবর্তন হয়েছে তা আমার জানা নেই। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: মির্জাপুর পৌর আওয়ামী লীগমির্জাপুর পৌরসভার নির্বাচন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মির্জাপুরে পরকীয়া ঘটনায় বিএনপি নেতা শফি সিকদার বহিষ্কার

মির্জাপুরে পরকীয়া ঘটনায় বিএনপি নেতা শফি সিকদার বহিষ্কার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে সাবিনা আক্তার নামে এক নারীর বাড়িতে আপত্তিকর অবস্থায় শফি সিকদার নামে এক বিএনপি নেতাকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়েছেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় দুজনের সম্মতিতে তাদের বিয়ে...

রাজনীতি থেকে অবসরের গুঞ্জন নাকচ করলেন শেখ হাসিনা

রাজনীতি থেকে অবসরের গুঞ্জন নাকচ করলেন শেখ হাসিনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সমস্ত গুঞ্জন ও জল্পনা-কল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। দলের চরম সংকটময় মুহূর্তে নেতাকর্মীদের এই অবস্থায় রেখে...

মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির দলীয় টিকিট চান আজহারুল

মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির দলীয় টিকিট চান আজহারুল

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
0

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন বা টিকিট চান ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম আজাহার। দীর্ঘদিন যাবত দলের তৃণমূলের নেতাকর্মী...

টাঙ্গাইলকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরকে একটি আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শহরের প্রধান...

নাগরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নাগরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি। সোমবার (১ জুন) সকালে উপজেলা...

Next Post
টাঙ্গাইলে তুুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ১, আহত ৫

টাঙ্গাইলে তুুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত ১, আহত ৫

সর্বেশষ

টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ পূর্বাহ্ণ
ব্রাজিলের জার্সিতে সাবরিনা পড়শী, বিশ্বকাপের আগে জানালেন শুভকামনা

ব্রাজিলের জার্সিতে সাবরিনা পড়শী, বিশ্বকাপের আগে জানালেন শুভকামনা

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৫ অপরাহ্ণ
সখিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৩ অপরাহ্ণ
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সেই শিবির নেতা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সেই শিবির নেতা

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
পে স্কেলে বেসরকারি চাকরিজীবীরা পাবেন পেনশন

পে স্কেলে বেসরকারি চাকরিজীবীরা পাবেন পেনশন

জুন ১৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In