টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সভায় অংশগ্রহণ করেন। সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তঃবাহিনী সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচন ও গণভোটকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকল বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।











