সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

মে ৩১, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫৮ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মির্জাপুর, শীর্ষ সংবাদ
A A
প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

প্রেমের টানে চীনা যুবক মির্জাপুরে

প্রতিবেদন:
মির্জাপুর প্রনিনিধি :

প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছুটে এসেছেন চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)। উদ্দেশ্য প্রিয়তমা আনিকা আক্তারকে (২০) বিয়ে করে নতুন জীবন শুরু করা। শনিবার উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ার বাসিন্দা আলী হোসেনের মেয়ে আনিকা আক্তারের প্রেমের টানে ছুটে আসেন ওয়াং ইউলাই। তিনি চীনের রাঙ্গগুই প্রদেশের বাসিন্দা এবং পেশায় একজন স্কুল শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম (ওয়ার্ল্ড টক) অ্যাপের মাধ্যমে ওয়াং ইউলাই ও আনিকা আক্তারের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৭ মাস অনলাইনে যোগাযোগের পর এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন চীনা এই যুবক।

আরও পড়ুন

গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

ওয়াং ইউলাই বলেন, আমি আনিকাকে ভালোবাসি। তাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চাই। বাংলাদেশে এসে তার পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমি বাংলাদেশের আইন অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করে আনিকাকে বিয়ে করতে চাই। বিয়ের পর তাকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, চীনা নাগরিক পরিচয়ে অনেক সময় কিছু প্রতারক বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা করে এবং মানবপাচারের মতো অপরাধে জড়ায়। তবে চীনের আইন খুবই কঠোর। আমি বৈধভাবে বিয়ে করে আনিকাকে নিজের দেশে নিয়ে যেতে চাই।

আনিকা আক্তার বলেন, অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এখন আমরা বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পরিণতি দিতে চাই।

চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আনিকার বাড়িতে ভিড় করেন।

পরিবারের সদস্যরা জানান, বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন ওয়াং ইউলাই। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিছুদিন শ্বশুরবাড়িতে থাকবেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে আনিকাকে চীনে নিয়ে যাবেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, চীনা নাগরিক, আনিকার পরিবারসহ তারা থানায় সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। চীনা নাগরিক তার একটি পাসপোর্ট প্রদর্শন করেছেন। তাদের কোনো আইনগত সহযোগিতা প্রয়োজন হলে পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আনিকা আক্তারআন্তর্জাতিক বিয়েওয়াং ইউলাইচীনা নাগরিকটাঙ্গাইলপ্রেমের টানেবাংলাদেশ-চীনভাইরাল খবরমির্জাপুরমির্জাপুর সংবাদসামাজিক যোগাযোগমাধ্যম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গোপালপুর পৌর এলাকার বয়েলপাড়ায় ‘উন্নত জীবনের সন্ধানে’ সংগঠনের নিজস্ব...

টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা ও বর্ণাঢ্য জশনে জুলুছ আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। দিনব্যাপি আয়োজিত নানা কর্মসূচির উল্লেখযোগ্য আলোচনায় মহানবী হযরত...

দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুর থেকে ওহাব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি...

অনলাইনে প্রেম, চীন থেকে সখীপুরে যুবক; সন্দেহে ফিরিয়ে দিল পরিবার

অনলাইনে প্রেম, চীন থেকে সখীপুরে যুবক; সন্দেহে ফিরিয়ে দিল পরিবার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
0

অনলাইনে পরিচয় থেকে প্রেম। সেই সম্পর্কের টানে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে আসেন দং লিয়াং নামে এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক তরুণীকে বিয়ের আগ্রহ প্রকাশ...

মধুপুরে সড়কের পাশের গাছ থেকে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মধুপুরে সড়কের পাশের গাছ থেকে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশের একটি সজনে গাছ থেকে রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায়...

Next Post
নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সর্বেশষ

গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১১ অপরাহ্ণ
টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপনে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩১ অপরাহ্ণ
দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
অনলাইনে প্রেম, চীন থেকে সখীপুরে যুবক; সন্দেহে ফিরিয়ে দিল পরিবার

অনলাইনে প্রেম, চীন থেকে সখীপুরে যুবক; সন্দেহে ফিরিয়ে দিল পরিবার

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৫ অপরাহ্ণ
মধুপুরে সড়কের পাশের গাছ থেকে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মধুপুরে সড়কের পাশের গাছ থেকে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সেপ্টেম্বর ৭, ২০২৬ — ভাদ্র ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In