মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্কিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ই নভেম্বর (বৃহস্প্রতিবার)২০২৬ তারিখ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের সেমিনার রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান এবং লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাভাবিপ্রবি উপাচার্য এলামনাইদের উদ্দেশ্য বলেন, আজকের এই আয়োজন আপনাদের জন্য। আমি আপনাদের কাছে বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে সহযোগিতা কামনা করছি। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের ছোট ভাই-বোন মনে করে তাদের পাশে থাকবেন। আপনাদের এই সফলতা আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। আমি আশা করছি এই ধারাবাহিকতা বজায় থাকবে।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করে এফটিএনএস এলামনাই অ্যাসোসিয়েশন এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গাইডেন্সের বিষয়ে দিকনির্দেশনা দিতে এই সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা।











