টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহীনুর ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লায়লা আঞ্জুমান বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) তৌফিক ইসলাম এবং বিদ্যালয়ের আজীবন সদস্য খন্দকার নাজিম উদ্দিন আহমেদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।











