টাঙ্গাইল সদর সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আলোচিত দুই নারী প্রার্থী জামানত হারিয়েছেন। জেলার ৮টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুজন।
তারা হলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বিথি এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার।
ঘোষিত ফল অনুযায়ী, টাঙ্গাইল-৫ আসনে একমাত্র নারী প্রার্থী ফাতেমা রহমান বিথি পেয়েছেন ২২১ ভোট। এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। অন্যদিকে টাঙ্গাইল-৩ আসনে আইনিন নাহার পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট। এ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।











