নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলে গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতকালে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে চরের ভিটা গ্রামের একটি বাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের জন্য আনা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করা হলে স্থানীয়রা টের পেয়ে চারজনকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন মোঃ হৃদয় (২৩), মোঃ সুমন (২০), ফরহাদ (৩০) এবং আমিনুল ইসলাম (২৪)। তারা ঢাকা ও লালমনিরহাট জেলার বাসিন্দা।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং বিষয়টি আইনের আওতায় নিয়েছে।











