খবর বাংলা ডেস্ক :
সংবিধান সংস্কার ও জুলাই সনদ কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ওয়াকআউটের পর রাজপথে আন্দোলনের হুঁশিয়ারির ধারাবাহিকতায় আগামী শনিবার (৪ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। তিনি জানান, আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থ এবং সংস্কার প্রক্রিয়া উপেক্ষা করে শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











