টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও প্রক্টর উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মাভাবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।











