টাঙ্গাইল সদর সংবাদ দাতা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে টাঙ্গাইলে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) বিকেলে জেলা প্রশাসন ও বিআরটিএ টাঙ্গাইলের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, টাঙ্গাইল বিআরটিএর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় ঈদকে সামনে রেখে সড়কে যানজট নিরসন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।











