খবর বাংলা ডেস্ক :
ডিআইজি আলি আকবর খানকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১ জুন) পুলিশ সদর দফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আলি আকবর খান। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করা এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা, নিষ্ঠা ও সততার পরিচয় দিয়েছেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। দায়িত্ব পালনে তার অবদানের জন্য সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে তিনি প্রশংসিত হয়েছেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











