বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

সংবাদ প্রকাশের পর আকস্মিক টাঙ্গাইল মেডিকেল পরিদর্শনে ক্ষোভ প্রতিমন্ত্রী টুকুর

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
সংবাদ প্রকাশের পর আকস্মিক টাঙ্গাইল মেডিকেল পরিদর্শনে ক্ষোভ প্রতিমন্ত্রী টুকুর

সংবাদ প্রকাশের পর আকস্মিক টাঙ্গাইল মেডিকেল পরিদর্শনে ক্ষোভ প্রতিমন্ত্রী টুকুর

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

খবরবাংলা২৪ডটকম সহ টাঙ্গাইলের বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর আকস্মিক টাঙ্গাইল মেডিকেল পরিদর্শণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১৭ জুন) দুপুর ২টার দিকে ঢাকা থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার পরিদর্শন করেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক সেবা, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।

আরও পড়ুন

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাসাইলে ২লক্ষ ৫০ হাজার টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

পরিদর্শনের সময় ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধশতাধিকের বেশি কর্মীকে অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপপরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে তাৎক্ষণিকভাবে শোকজের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিলের নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, ‘কারও যদি এখানে চাকরি করতে ইচ্ছে না হয়, তাহলে অন্য জায়গায় চলে যাবে।’

প্রতিমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা তাকে ঘিরে ধরেন। তারা হাসপাতালের নানা অনিয়ম, ভোগান্তি, দালালচক্রের দৌরাত্ম্য এবং কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগ শোনার পর প্রতিমন্ত্রী হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি প্রায় পরিত্যক্ত ঘোষণার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।

পরিদর্শনের সময় হাসপাতালের শৌচাগারের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চান এবং হাসপাতালকে দ্রুত সময়ের মধ্যে ঢেলে সাজানোর নির্দেশ দেন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। হাসপাতালে কীভাবে মাদকসেবী ও বহিরাগতদের অবাধ প্রবেশ ঘটছে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেন।

পরিচালককে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘হঠাৎ করে পরিদর্শনে আসার উদ্দেশ্যই ছিল প্রকৃত অবস্থা দেখা। আমরা এটাকে উন্নত করব, জায়গা আছে। কিন্তু ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। হাসপাতালে যদি নেশা বা মাদক গ্রহণের পরিবেশ থাকে, তাহলে সেটা আর হাসপাতাল থাকে না। এতে কেউ নিরাপদ নয়, রোগীরাও অনিরাপদ। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে অনেক অনিয়মের অভিযোগ ছিল। আকস্মিক পরিদর্শনে এসে সেগুলোর সত্যতা পেয়েছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অনিয়ম দূর করে মানুষের জন্য উন্নত সেবা নিশ্চিত করা হবে। যারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল ও টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবৈধ জালচায়না দুয়ারী জালটাঙ্গাইলটাঙ্গাইল সংবাদবাসাইলমৎস্য বিভাগমৎস্য সম্পদমাছের প্রজননসুন্দরী খালহাবলা ইউনিয়ন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও...

বাসাইলে ২লক্ষ ৫০ হাজার টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বাসাইলে ২লক্ষ ৫০ হাজার টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টায় উপজেলার উত্তর হাবলার সুন্দরী খালে এই অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী...

গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৫৬ অপরাহ্ণ
0

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বৃত্তহীন নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সূতী ভি এম পাইলট মডেল...

সখীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন সংবর্ধনা

সখীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন সংবর্ধনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া এই শিক্ষককে...

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন শাখার আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

Next Post
সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সর্বেশষ

আইফোনপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ: দাম বাড়তে পারে নতুন মডেলে

আইফোনপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ: দাম বাড়তে পারে নতুন মডেলে

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩২ অপরাহ্ণ
আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না

আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১১ অপরাহ্ণ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৮ অপরাহ্ণ
ফল উৎপাদনে বিপ্লব ঘটছে বাংলাদেশে: কৃষিমন্ত্রী

ফল উৎপাদনে বিপ্লব ঘটছে বাংলাদেশে: কৃষিমন্ত্রী

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৬ অপরাহ্ণ
বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬ — আষাঢ় ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In